সেই মুহুর্তটা, ঊষা ছিলো নাকি উষ্ণ ছিলো,
কেউ জানতে চায়নি তবু পাখনা মেলেছিলো চড়ুই,
পথের ভিড়ে ডানা মেলেছিলো কতো শঙ্খ,
বাজিয়েছিলো শাখ, সাজের মায়া, তবু নিঃশব্দ
এই তো সেদিন, পাহাড়ি পথ বেয়ে, ক্লান্তি গুলোকে আটি বেধে মাথায় তুলে হেটে চলেছিলো যুবক, তার চোখে ছিলো ঈগল হবার বাসনা, মনে ছিলো রং তুলি, পদব্রজে ছিলো নাম না জানা কতো কতো শৃঙ্খল, তবু পথ চলা থেমে যায়নি, কখনো বা থমকে গিয়েছে, কখনো পথ হারিয়েছে। ওগো স্বপ্নে এসেছিলে ভৈরবী হয়ে, ভ্রম কিংবা আলো হয়ে। সে যুবক অন্ধ হয়ে গিয়েছিলো। আলেয়ারো যে মায়া ছিলো, স্পর্শ ছিলো অধরা।
রক্ত জুড়ানো গোলাপের পাপড়ি গুলো, দুমরে মরে,
আর অন্ধ কোণে কেদে গুমরে উঠা স্বপ্ন গুলো,
প্রচন্ড মহাপ্রলয়ের মতো আছড়ে পড়ে লবণাক্ত জল,
আক্রোশগুলোও অসহায় হয়ে পড়ে থাকে নীরব নিথর।
ঈশপ সামনে বসে গল্প শুনিয়ে চলেন, আর মুচকি হেসে চলে অবাধ্য ছেলেটাও, একসময় দৌড়ে পালায়, মুখে তার অভিসম্পাত, আজ বউ বুঝি দেয়নিকো ভাত, সমান্তরালে হেটে চলা চাঁদটাও রুপোলী আলোর ঢাকনী শুদ্ধু উপর করে ঢেলে দেয় অপাত্রে, বনে জঙ্গলে কেই বা দেখবে চাঁদের রুপ, যুবক আজ অন্ধ হয়ে ভাবে, আজ থেকে তার চাঁদ কল্পনায় আরো বেশি আলো বিলাবে, আরো বেশি হবে তার রুপ, শপথে উঠে আসে প্রাবল্য স্বরূপ, "চাঁদ তোমায় ভুলেই গেলাম"।
নিন্মবিত্ত প্রকল্প হাতে নিয়ে এথেন্সের কুমারীর আর্জি
আমারে একটা প্রাসাদ বানিয়ে দিবা, সবটা কাঁটার,
গাইতি নিয়ে পাথরের উপরে উঠে চলে কাঠঠোকরা,
শব্দ, প্রচন্ড শব্দে হারিয়ে যায় জাগতিক আওয়াজ,
সদ্য বিধবা সাধ্বী নারী অগ্নিতে জ্বলতে জ্বলতে ভাবনার আগেই প্রচন্ড দাহে বিসর্জন দেয় স্বামী, আর তখন উত্তর মেরুর কোনো এক বাসিন্দা ভাবে হায় শুনেছি কিছু কিছু মানুষ উচ্চাভিলাষী, জীবন বিলোয় আগুন চুলোয়। সে মেরুর বরফ গহীনেও থাকে নীল তিমি, অক্টোপাস কিংবা অন্য কোনো নাম না জানা জীবন চক্র, চক্রাকারে ঘুরতে থাকা নাগর দোলায় বসে হয়তো কেউ কেউ ভেবেই পায় না, চক্র হয়েছে পুর্ন আজ। সাঙ্গ হলো সবই।
দেশান্তরী পদার্থেরও দেশের মায়া আছে,
কাদা মাটির দেবী দুর্গা ঐ ঠাণ্ডায় জমেই যাবে,
আর মরুর বালুতে পা রাখলে পুড়ে ছাই,
তবু দেশ কাল সঙ্গ ভুলে অজানায় আত্মাহুতি দেয় প্রার্থনা,
গলি ঘুপচি ঘুরে ঘুরে খুঁজে ফেরা ডাহুক নয়নের মায়া ফেলে হেটে চলা যুবক ফিরে পায় দৃষ্টি, সে চোখে বার্ধক্য নেই, সেই শুরুর কোনো এক পথিকের রেখে যাওয়া পথ অথবা কতশত পথিক হয়তো কিছু আগেই আরো একজন অথবা অন্য কেউ, অন্য পথিক, সে পথ বেয়ে উঠে পড়ে অজানা গন্তব্যে, দূরে ঐ দেখা যায় হাতছানি দিয়ে তারে ডাকে রাতের প্রজাপতি, নিঃশব্দে, নিঃসঙ্কোচে, নিরিবিলি। এ রাত নাহয় নির্ঘুম কাটুক।
আলোচিত ব্লগ
আজ ঈদের দ্বিতীয় দিন

হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন
এ ডিসেকশন অব এ স্করপিয়ন

একজন বৃ্শ্চিক জাতক গান ভালোবাসে- গান সব রাশির জাতকরাই ভালোবাসে, তবে বৃশ্চিকের চয়েসটা ভিন্ন। বৃশ্চিক ভালোবাসে কোয়ালিটি, জেনুইনটি, অথেনটিসিটি। আউল-ফাউল জিনিস বৃশ্চিককে গেলানো যাবেনা- বৃশ্চিক গলার্ধকরণ করেনা খেলোয়ার জাহান... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফামস স্ট্যাচু অফ দ্যা টাউন মিউজিসিয়ান অফ ব্রেমেন

দুই বছর আগে গিয়েছিলাম, জার্মানির ব্রেমেন শহরে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোটবেলায় গল্পে শোনা চরিত্র গুলোর সাথে। গল্পের সেই চরিত্রগুলোকে কেউ সাজিয়ে রেখেছে এভাবে এই শহরে, যাওয়ার আগে জানা... ...বাকিটুকু পড়ুন
বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।