
সারা দেশে চলছে লোড শেডিং এই লোড শেডিং এর চাপ কমাতে এনার্জি রেগুলারিটি কমিশন অফিস-শপিংমল গুলোর এসি সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধরাখার ঘোষনা দিয়েছেন। কারন তখন না-কি পিক আওয়ার। এছাড়া দেশের একমাত্র টেলিভিশন চ্যানেল যারা কথা বলে দেশ, মাটি ও মানুষের তারাও কিছু এ্যাডের মাধ্যমে কয়েক বছর ধবে প্রচার চালাচ্ছেন যে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পিক আওয়ার এই সময়ে ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে জনগন না চালান। তারপরও কি বিদ্যুত পাচ্ছে জনগন?

পরীক্ষা চলছে, সাথে চলছে জনগনকে গিনিপিগ বানিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। ঠিক আছে পিক আওয়ার বাদই দিলাম কিন্তু রাত এগারোটার পর যে অফ্ - পিক আওয়ার সে সময় বিদ্যুত্ যাচ্ছে কেনো? রাত ৩টার সময় বিদ্যুত কেনো চলে যাবে? সে সময় এমন কি চাহিদা যা মিটাতে ঘুমন্ত মানুষদের জাগিয়ে দিতে হবে?
রাত ১১টা থেকে সকাল ৭ টা যা আমাদের দেশের কর্তা ব্যক্তিদের কাছে অফ্ পিক আওয়ার, এই কয়েক ঘন্টার শান্তির ঘুম কি খুব বেশি বড় চাওয়া?
এটা আমার এলাকা ঢাকার পূর্ব মনিপুর মানুষের হয়ে দাবী, যে দিনে আরও একবার লোড শেডিং দিয়ে ওই সময়ে লোড শেডিং থেকে আমাদের মুক্তি দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

