প্রিয় ব্লগার বন্ধুরা, সেদিন আমি একজনের মোবাইলে একটা গান শুনেছিলাম। গানটা ''মা'' নিয়ে লেখা। গানটার গীতিকার কে, শিল্পী কে, তা আমি জানিনা। গানটা আমার এত ভালো লেগেছে যে, আমি তা ভাষায় প্রকাশ করতে পারব না।
আমি ১০০% নিশ্চিৎ যে, এই কথাগুলো আপনাদেরও ভালো লাগবে।
আপনারা যদি পারেন, তবে আমাকে এই গানটার কোন লিন্ক দিয়েন। তাহলে আমি চির ঋণী থাকব।
__________________________________________
তাহলে শুনুন ''মা'' নিয়ে অসম্ভব ভালোলাগা সেই কথাগুলো।
__________________________________________
পৃথিবীর একপাশে মাকে রেখে,
ওন্য পাশেও মাকে রাখি।
পৃথিবীর সব কথা ভুলে গিয়ে,
ব্যাকুল প্রানে মাকে ডাকি।
জীবনের সব খানে, সব গানে,
মাকে ছাড়া জীবনের নেই মানে।
মা হীন এলোমেলো হৃদয়ে,
আর কোন ঠিকানা কেউ কি জানে।
ওওওওওওও...................মা।
মায়েরই মুখ দেখে দুঃখ ভুলি,
মায়েরই আচলে জীবন বুঝি।
যখনই দুরে যাই আড়ালে থাকি,
নীরবে চোখ মেলে মাকে খুজি।
মায়েরই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খুজিনা তাই ওন্য খানে।
মায়েরই কারনে বাচতে শেখা,
দুচোখে মা তুমি জগৎ জানে।
ওওওওওও.....................মা।
__________________________________________
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


