কবিতা: কবিতায় ভালোবাসার আড়াঁল খুঁজি
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিজেকে লুকিয়ে রাখতে চাই, তাই তো হাসি না। হাসলেই প্রকাশিত হয়ে যাব, তুমি বুঝে ফেলবে আমাকে আর তখন তোমার হাতের মুঠোয় চলে যাবে আমার সব। তাকালেই তোমার চোখে তুমি ভালোবাসার ব্লাকহোল মেলে দিবে আর আমি ডুবে যাবো প্রেমের তীব্র অসুখে; তাই চোখ বন্ধ করে রাখি, অন্ধের ব্যাকরণ শিখি একান্ত নির্জণ অন্ধকারে। কথা বললেই শব্দেরা বিশ্বাসঘাতকতা করে তোমার সুন্দর চোখ-চুলের বর্ণনায় মাতবে, তোমার ঠোট আর হাসির উপমা খুজবে চাঁদ থেকে জোসনায়, মেঘ থেকে মোনালিসায়; তাই কথা বলি না, বোবার অভিনয় করি, শব্দ ভুলে নৈশব্দের জগতে স্বেচ্ছায় র্নিবাসিত হই বার বার। লিখতে চাই না তবুও লিখে ফেলি তোমাকে নিয়ে এলোমেলো শব্দ, নান্দনিকতাহীন ভুল-টুল ভরা উপমা আর এভাবেই না বলা কথাগুলো হয়ে ওঠে ছেলেমানুষী গদ্য কবিতা; ভরসা একটাই- তুমি কবিতা পড়োনা।
ফেব্রুয়ারি ২০১০; শিল্প-সাহিত্য ও সংকস্কৃতি বিষয়ক ছোট কাগজ "দৃক" এর ৩য় সংখ্যায় প্রকাশিত।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন