somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

X(X((:-*:((১/১১ এর নেপথ্য কারণ, আমার নিজস্ব চিন্তাধারা। মানা না মানা আপনার ব্যাপার !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৬ শে জুন, ২০১১ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(কিছুটা ধারনা আর কিছুটা যুক্তিনির্ভর লেখা।)


১/১১ এর ব্যাপারটি যে পূর্বপরিকল্পিত ঘটনা এবং কেন ১/১১ তৈরী করা হয়েছিলো, এই ব্যাপারটি নিয়ে আমি গত জাতীয় নির্বাচনের অনেক পূর্বেই আমার এক নব্য এস আই বন্ধুর সাথে আলাপ করছিলাম। আমি আমার বন্ধুকে বললাম, প্রতিটি দেশের প্রতিটি রাজনৈতিক দলই শক্তিধর বিশেষ কোন দেশের বিশেষ কোন দলের প্রতি প্রভাবিত। আমার ধারণা, বি এন পি যুক্তরাষ্ট্রের রি-পাবলিকপন্থী অর্থাৎ বুশপন্থী দল আর আওয়ামীলীগ ডেমোক্রেটপন্থী অর্থাৎ ওবামাপন্থী দল। যখন যুক্তরাষ্ট্রে বুশপন্থী দল ক্ষমতায় আসবে, বাংলাদেশে নির্বাচন হলে তখন বি এন পি ক্ষমতায় আসার সম্ভাবনা ৯৯%-১০০% আর যখন ওবামাপন্থী দল ক্ষমতায় আসবে, বাংলাদেশে নির্বাচন হলে তখন আওয়ামীলীগ ক্ষমতায় আসার সম্ভাবনা ৯৯%-১০০%।


সারা বিশ্বে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র তথা বুশ প্রশাসন আর তার দোসররা যা শুরু করেছিলো, বিশ্বের মানুষে এর থেকে পরিত্রান পেতে চেয়েছিলো। এই সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দল তথা বারাক হোসেন ওবামা তার নির্বাচনী বানী প্রচার করলেন, “ আমরা পরিবর্তন চাই "। তখনকার বিশ্ব পরিস্থিতিতে এটি মোটামোটি নিশ্চিত ছিলো যে, যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে ওবামার দল ক্ষমতায় আসছে।


আমার ধারণা, আওয়ামীলীগ চিন্তা করেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রায় দুই বছর বাকী আছে। এই “প্রায় দুই বছর” যদি কোন ভাবে আটকানো যায়, তাহলে তাদের মতায় আসার পথ আর ঠেকায় কে ?????????????? তাইতো তত্বাবধায়ক ইস্যুতে নানান ঘটনা ঘটানো হলো। যে পর্যন্ত তাদের সমর্থিত ব্যক্তি তত্ত্ববধায়ক সরকারের প্রধান অথবা প্রধান উপদেষ্টা না হলো, সেই পর্যন্ত কি ঘটানো হলো তা আর বলার অবকাশ নেই। চূড়ান্ত ঘটনা ১/১১।


অবশেষে তত্ত্বাবধায়ক সরকার গঠন হলো। শুরু হলো “প্রায় দুই বছর” সময় অতিবাহিত করার অভিনব পন্থা। তারা ঘোষনা দিলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য “ছবি সম্বলিত ভোটার আই ডি কার্ড” তৈরী করবেন তারা। ভালো কথা। খুবই আশার কথা। এটি দেশের সকল নাগরিকেরই কাম্য। কিন্তু এটি করতে দুই বছর সময়ের প্রয়োজন কেন ? এক বছর বা দেড় বছর নয় কেন, কেন দুই বছর প্রয়োজন ? কারন ঐ একটাই। ঐ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন শেষ হয়ে যাবে। সারা বিশ্বের সবাই এক প্রকার নিশ্চিত যে, বারাক হোসেন ওবামা ক্ষমতায় আসতেছে। কাজেই আওয়ামীলীগও তাদের তত্ত্বাবধায়ক সরকারও এটি আগেই জানে যে, বারাক হোসেন ওবামা ক্ষমতায় আসলে আওয়ামীলীগও ক্ষমতায় আসবে।

এখানে “ছবি সম্বলিত ভোটার আই ডি কার্ড” এর ব্যাপারটি ছিলো আসলে দুই বছর সময় অতিবাহিত করার অযুহাত। কারন নির্বাচনের পূর্বে যেই নির্বাচন কমিশনার সুষ্ঠু ভোটের জন্য “ছবি সম্বলিত ভোটার আই ডি কার্ড” তৈরীর কথা বললেন, সেই নির্বাচন কমিশনারই ভোটের আগে বললেন, “ভোট কেন্দ্রে ভোটার আই ডি কার্ড নেওয়ার কোন প্রয়োজন নেই।” তাহলে কেন সুষ্ঠু নির্বাচনের কথা বলে আই ডি কার্ড তৈরীর জন্য দুই বছর সময় নেয়া হলো ??????????????? কারণ ঐ একটাই। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলের আশা। আর আওয়ামীলীগের ক্ষমতায় আসা। আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে। যেমন বুশের আমলে ক্ষমতায় এসেছিলো বি এন পি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১১ বিকাল ৫:৪৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×