নদী নয় জলের ঢেউই বলে দিতে পারে পানির ঘনত্ব
কী প্রকার তীক্ষ্ণ লাগে পাল
জেনেছি নদীর গভীরতা পাঠ করে
বলেছ,সে এক সূক্ষ্ণ প্রশাসন জীবতত্ত্বে....
সবকিছু নদীমুখি থাকে ।
একদিন নদীর কিনারে বসে ভাবছো সেকথা.....
জোয়ারেই ভেসে উঠে সকল সৌন্দর্য
জলের ঢেউয়ে খেলা বাড়ে শুধু পুলকিত তুমি
আর দেখো মাঝ খানে ঢেউগুলো বাঁধা হলো খুব....
যেমন তুমি ও আমি......
ক্রমে ক্রমে জানা হলো কোন গান চিল না নদীর
স্বাভাবিক চলা ছাড়া
মোহচক্রে ভাসিয়েছে , যুদ্ধে যুদ্ধে গত হলো দিন
পালের হাওয়ায় আজ বুঝে গেছে দিকপাল
মোহবিনা নদীও চলে না....
যেমন তুমিও চলেছিলে ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




