কিছু শব্দের গা থেকে ঠিকরে বেরুচ্ছে নীল আলো
যে আলো আসছে যেন কোন দূরর্বর্তী গ্রহ থেকে
কিছু বাক্য বার্ধক্যজনিত ব্যাধি নিয়ে প্রায় প্রাণহীন
কিছু পঙক্তি আশ্চর্য জটিল-চমকে দিচ্ছে...চড় কষছে
কিছু শব্দ প্রথম সঙ্গম-শেষে বিমর্ষ তরুণী
কিছু শব্দ উত্থান-উদভ্রান্ত
অক্ষর আওয়াগ তোলে একবার -ফের হরফেরা
বরফ-নৈশব্দ্য
তবু যে মাটির'পরে পা ছিল কবিতা স্পৃষ্ট একদল মানবের
যার অবসন্ন আত্মা আর শ্রান্ত মস্তক তাদের নুয়ে
ফেলেছিল মাতৃমৃত্তিকার ক্রোড়ে
তারা,সে-কবিরা ,সে মাটির প্রকৃত দহন যেন করেনি শ্রবণ
মানুষের মাঝে থেকে মানুষেরেই অপ্রকাশ্য হাহাকার ,আর
অঞ্জাত ক্রন্দন-ধ্বনি দারুন কবিতা দিয়ে
করে গেছে উৎকৃষ্ট উপেক্ষা
আকাশ যখন ঢেকে যাচ্ছে অশুভ ছায়ায়
রক্তে রক্তে মাটি যখন মুমূর্ষু
আমাদের কবি , দূরদর্শী দ্রষ্টাগণ সে সময় দৃষ্টি-প্রতিবন্ধী !
কবিতা সংখ্যা নিয়ে বৃক্ষসভা সবিনয় শঙ্কা জানাচ্ছে
শুনতে পাচ্ছেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



