জন্মে আমি অ্যাটোমিক প্রজন্ম
অনন্ত অগ্নি স্ফূলিঙ্গ উত্তপ্ত হৃদয়,
তরল প্রাণরসে অভিষিক্ত-
জরায়ু গহীন মাংসাল হৃদপিন্ড
অতিক্রান্ত দেবদারু বিশালতা।
কংক্রিট প্রেমিকার চোখে-
ভ্রমর পাখনা দোলে তরঙ্গ মধুর,
রোবট প্রেমিক সাজি ।
ডুবুরি যৌবন-সাগর মন্থনে মুক্তো খঁজি,
সাবমেরিন ভালোবাসা ।
উত্তরাধিকার হিরোশিমা-
কালো প্রজন্মে আফ্রিকা,
আবদ্ধ হৃদয়ে অ্যাকুরিয়াম নিস্তব্ধতা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



