আমার অন্তরের লিলিগুলো
কালো রঙে রূপান্তরিত হয়েছে ,
আমার অন্তরে দানা বেঁধেছে
আমার ঠোঁট থেকে দ্রুতবেগে
আগুনের শিখা নির্গত হয় ।
তোমরা কি গভীর অরণ্য অথবা
নরক থেকে এসেছো ?
তোমর সবাই কি ুধার্ত পাষন্ড ?
কি চাও আমার কাছে ?
আমি আমার বেদনার কাছে
আনুগত্য স্বীকারের প্রতিজ্ঞা গ্রহণ করেছি
সুতরাং হতাশা ও ুধার সঙ্গে হাত
মেলাবো আমি !
হাত দুটি এখন অস্থির ভীষণ এবং
অন্তরভর্তি ঘৃণা , মুখভর্তি ক্রোধ
আর বহি:প্রকাশ রাগ ।
আমার শিরাগুলো ভিতর দিযে প্রবাহিত
রক্তের কণাগুলো ক্রোধের টগবগে রস ,
অতএব তোমরা আমাকে মিনমিনে স্তব কবি ভেবো না ।
আপাতত এই জানা যথেষ্ট
আমি এখন উন্মাত্ত ।
কিন্তু আগামীকাল বা আরও পরে
আমার কবিতায়
লিখিত হবে সুনিশ্চিত সুখ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



