আমাকে উদাস করে দিয়ে পাতারা ঝরে যায়
বসন্ত শেষে, মরে যায় রঙের বাহার
গাছের শীর্ণ ডালে আড্ডা জমায় বিবাগী কাক
মরা পাতা দ'লে যায় নিরুদ্বিগ্ন সদর্প সন্ত্রাসী
ছিন্নমূলের সংসারে পোড়ে মৃত বসন্ত
দিন শেষে হয় আজান, বাজে শঙ্খধ্বনি শাঁখ।
আমি খুঁজি আমার বাতিল অস্থি-মজ্জা, হৃদয়
তোমার কাছে, তোমাদের কাছে
পাখীর কাছে, নদীর কাছে, পাহাড়ী ঝরণায়
কোথাও নেই, কারো শো-কেসে, এলবামে
বুক পকেটে কিংবা মানিব্যাগে
আমার বসন্ত চুরি করেছে প্রিয় লুটেরা সময়।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



