ছয় লাখ গাছের ফাঁসির আদেশ ও চলছে রায় কার্যকর
ভিডিও ও দেখুন http://www.emnbd.net
কুমিল্লা হতে দাউদকান্দি পর্যন্ত (কুমিল্লা অংশে) রাস্তর দক্ষিণ পাশ্বের গাছ সমুলে হত্যা করা হচ্ছে। বেশ কিছুদিন যাবত রাসত্দা বৃদ্ধির অযুহাতে লক্ষ লক্ষ গাছের ফাঁসির আদেশ প্রদান করে সরকার এবং প্রতিদিন গাছের ফাঁসির রায় বাস্তবায়ন করা হচ্ছে।
সরকার একটি গাছ রোপনের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দের ঘোষণা দিচ্ছে সেখানে ১৫/২০ বছরের পরিপূর্ণ গাছগুলি ফাঁসির আওতায় নিতে খোদ সরকারই তৎপর। রাস্তা প্রসারিতকরণ অবশ্যই স্বীকার্য কিন্তু গাছ হত্যা করে নয়। এই গাছগুলিকে রাসত্দার মাঝখানে রেখে দুইপাশে ৪ লেন বিশিষ্ট রাসত্দার পরিকল্পনা এবং তা বাসত্দবায়ন কোন কঠিন বিষয় নয় যা সকলেরই সাধারণ দৃষ্টিতে অনুমান করা সম্ভব। জানা যায়, ঐ অঞ্চলের ৬ লাখ গাছের ফাঁসি দেওয়া হবে।
লক্ষ লক্ষ গাছের বিনাশ বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিষয়ে তথ্য অনুসন্ধান ও জনসম্মুখে তুলে ধরার প্রত্যাশা করছি।বিস্তারিত জনতা টিভিতে দেখুন।
গাছ কাটা বন্ধে সরকারের দৃষ্টি আর্কষণ করতে মেইল করুন বা ফ্রাক্স করুন
মাননীয় মন্ত্রী যোগাযোগ মন্ত্রণালয় [email protected]
সচিব যোগাযোগ মন্ত্রণালয় [email protected]
ACE, Comilla, Zone Office [email protected]
ACE, 4-Laning Highway Project [email protected]
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



