যাদের কথা কেউ মনে রাখে না। তারা সব সময় নিন্দিত... বঞ্চনা, অবহেলা, অভিযোগ সব সময়ের সাথী। রাষ্ট্র, সরকার, জনতা সবাই তাদের দোষারোপ করে। উপহাস মৃতু্র পরও তাদের সঙ্গী।
তাদের ত্যাগ, সাহসিকতার জন্য কেউ পুরুষ্কৃত করে না, ধন্যবাদ জানায় না। নিজের সুখকে বাদ দিয়া যারা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। যাদের ভরশায় আমি নিশ্চিতে পথচলি, ঘুমুতে যাই, যাদের কাছে নিরাপত্তার জন্য অনেক প্রত্যাশা । সেই সাহসী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি আজকের দিনটি উৎসর্গ করলাম।
আজ নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১০ পুলিশ সদস্য নিহত - দিবস।
গত বছর এই দিন, ১৫ জানুয়ারী নরসিংদীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ওসি, এক এএসআইসহ ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।ভোরবেলা শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই চারজন এবং নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর আরও পাঁচজন মারা যান। এছাড়া প্রিয়তোষ (৫০) নামে আরেকজন পুলিশ সদস্যকে ঢাকায় সিএমএইচ হাসপাতালে পাঠানোর পর মারা জান।
বিস্তারিত: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

