আমাদের বিজ্ঞাপন আর সাংবাদিকতার নীতিমালা এবং একজন জয়া আহসান!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মডেল-অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে গত দুইদিন যে নাটক মিডিয়াতে মঞ্চস্থ হচ্ছিলো, তার নাকি সমাপ্তি হয়েছে। তিনি নাকি আর কোথাও হারিয়ে যাবেন না!
যে কোন বানিজ্যিক প্রতিষ্ঠানই তার নিজের পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপন দেন। কিন্তু তাই বলে কোন নূণ্যতম নীতিমালা বা এথিক্স (Ethics) থাকবে না! টিভির সামনে যাওয়া হয় না বলে এ্যাডটা দেখা হয়নি। মুখে মুখে শুনে যা বুঝলাম তাতে এটুকু নিশ্চিত হলাম যে, পরবর্তী সময়ে কোন বাংলাদেশি সেলিব্রিটির (celebrity) কোন দূর্ঘটনার খবর এলে মানুষ প্রথমেই মনে করবে, এটি ও একটি বিজ্ঞাপনের প্রস্তুতি। আর ভাবতেই পারি না, ইলেকট্রনিক মিডিয়া গুলো কিভাবে এই কাজে সহায়তা দিলো? টাকা কি এতোই মূল্যবান? নূন্যতম মানবিক নীতিবোধ ও কি থাকতে নেই! হলুদ সাংবাদিকতা বোধ হয় একেই বলে?
আর জয়া আহসান, আপনাকে আর কী বলবো? আমার খুব প্রিয় অভিনেত্রী ছিলেন আপনি। ভবিষ্যতে ও হয়তো প্রিয় অভিনেত্রীই থাকবেন। কিন্তু, মানুষ হিসেবে? আগের মত কি আর শ্রদ্ধা করতে পারবো?
ধন্যবাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন