কত বয়স ছিল?
সকালে কী খেয়ে বাসা হতে বেরিয়েছিল? বেরুবার সময় প্রিয়তমা স্ত্রীটি তাকে কী বলেছিল? বিকেলে ফেরার সময় কিছু নিতে বলেছিল কি?
লোকটার কি কোন সন্তান ছিল? আজ সকালে সে কি তাদের একটু আদর করেছিল?
অফিসে গিয়ে সে কি ভাবতে পেরেছিল, এই তার কলীগদের সাথে শেষ দেখা? অফিসের বস কি আজো তাকে দেরী করে অফিসে আসবার জন্য ঝাড়ি দিয়েছিলেন? টাকা জমা দিতে ব্যাংকে যেতে হবে; দেরী করলে হয়!
এতগুলো টাকা নিয়ে ব্যাংকে যাবার পথে কী ভাবছিল সে?
ছিনতাইকারীদের ছুঁড়ে দেয়া উত্তপ্ত সীসে যখন লোকটার বুক-পেট ভেদ করে যাচ্ছিল, তখন কি খুব বেশী ব্যাথা পেয়েছিল সে?
ব্যাথায় কাতরিয়ে কাকে ডেকেছিল সে?
মা'কে বুঝি! ব্যাথা পেলে আমরা তো সবাই মা'কেই ডাকি!
[আসল ঘটনাঃ
চিটাগাঙে আমার অফিস থেকে মাত্র ৫০০ মিটার দূরে ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা। ঘন্টাখানেক আগে ওখান হতে টাকা নিয়ে বেরুবার সময় ছিনতাইকারীদের গুলিতে একজন মানুষ মারা গিয়েছেন বলে শুনলাম। নাগরিক কোলাহলে সে গুলির শব্দ আমার কানে পৌঁছে নি। পৌঁছে নি তার মরণ আর্তনাদও। কিন্তু, এভাবে দিনে-দুপুরে প্রকাশ্যে মানুষ খুন করে টাকা নিয়ে যাওয়া! অভাবনীয়। আমার এক কলীগ কাছাকাছিই ছিলেন। এসে খবরটা দিলেন। মহা উত্তেজিত। তার ভাষ্য মতে, রাস্তা জুড়ে অনেক রক্ত। লোকে লোকারণ্য। সব চ্যানেলের লোকজন ক্যামেরা নিয়ে চলে এসেছে। যেন মৃত্যুর মিছিলে মিডিয়া ব্যবসার রমরমা উৎসব!
সবাই এখন ছিনতাইকারীদের ধরতে ব্যস্ত হবেন। আইন-শৃংখলা রক্ষায় সরকারের ব্যর্থতা তুলে ধরবেন। অন্যদিকে, সরকার প্রয়োজনে মাটির নীচ হতে হলেও সন্ত্রাসীদের ধরার ঘোষনা দেবেন! কিন্তু, যে নিরপরাধ প্রানটি ঝরে গেল তার নিথর দেহটির পোষ্টমর্টেম করা ছাড়া আর কোন কিছুই হবে না! তার পরিবারের ভবিষ্যত অনিশ্চিত হয়ে যাবে। কেউ খোঁজ নেবে না।
আর খোঁজ নেবার সময়ই বা কোথায়? কত নতুন নতুন ঘটনা ঘটে চলেছে চারপাশে! বড় স্বার্থপর এই পৃথিবী ]
আচ্ছা, সে কি এটাও ভাবতে পেরেছিল যে, তার লাশ হয়ে পড়ে থাকার স্থান হতে মাত্র আধা কিলোমিটার দূরে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে আরেকজন তার এই দুঃখজনক মৃত্যু নিয়ে একটা হিটাকাঙ্খী পোষ্ট ছাড়বে?
আজ সকালে ছাড়া আরেকটি হিটাকাঙ্খী পোষ্ট ।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




