somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৪শে জুলাই ১৯৭১ এ রাজাকারদের আমলনামার খন্ডাংশ!!!!!!!!!

২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিরে দেখা ইতিহাস
ঘাতক রাজাকার, আল-বাদর
মওদুদী জামাতী, দেওবন্দী খারিজী, ওহাবী সালাফীদের দিনলিপি
২৪ জুলাই, ১৯৭১ ঈসায়ী
আল ইহসান ডেস্ক: কাউন্সিল মুসলিম লীগের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট একিউএম শফিকুল ইসলাম এদিনে মুসলিম লীগ একত্রীকরণের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছিলেন, ‘দুষ্কৃতকারী ও বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্যে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবেলা করতে হবে।’
মির্জাপুর ও টাঙ্গাইলের স্বাধীনতাবিরোধীদের সংগঠিত করার উদ্দেশ্যে এসব এলাকা সফর করেন প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক এ.এন.এম. ইউসুফ।
এদিন ঈশ্বরদী থানা শান্তিকমিটির আহবায়ক আরিফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক সভা। এখানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মন্ত্রী ফকরুদ্দীন বলেছিলেন, ‘দুনিয়ায় এমন কোন শক্তি নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে।’ তিনি সবাইকে গ্রাম রক্ষীবাহিনীতে যোগ দিতে আহবান জানান। সভায় কাউন্সিল মুসলিম লীগের পূর্ব-পাকিস্তান শাখার প্রচার সম্পাদক বলেছিলেন, ‘পাকিস্তান বিভক্ত করার চক্রান্তে লিপ্ত দুষ্কৃতকারী দমনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।’
এদিন ঝিনাইদহে ঘাতক-দালালদের এক সমাবেশে বক্তব্য রাখেন মহকুমা শান্তিকমিটির চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী বিএ মজুমদার, শান্তিকমিটির নেতা শরিফুল ইসলাম, মতলুবুর রহমান, এমএ মজিদ, ধর্মব্যবসায়ী জামাত নেতা নুরুন্নবী সামদানী প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে এরা বলেছিলেন, ‘কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর এলাকা থেকে দুষ্কৃতকারী ও সমাজবিরোধীদের তাড়িয়ে দেয়া হয়েছে। এর ফলে এলাকায় পূর্ণ স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।’
অন্যদিকে আলী আকবরের নেতৃত্বে কুমিল্লার সাভরাইশে পাক বাহিনীর দোসররা মিলিত হয়ে কৃতজ্ঞতা জানায় সেনাবাহিনীকে।
এদিন লাকসামের সাবেক এমএলএ সাজেদুল হক, সাবেক এমপিএ আবদুল হাকিম, আবদুস সালাম, হাসমতউল্লাহ খান প্রমুখ এলাকার লোকদের বিরুদ্ধে উসকে দেয় দালালদের। লতিফ হোসেন ও তৈয়ব আলীকে চেয়ারম্যান এবং সেক্রেটারি করে গঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ মহকুমা শান্তিকমিটি। এই মহকুমার শিবগঞ্জ, মনাকশাসহ বিভিন্ন এলাকায়ও অপতৎপরতা চালায় দালালরা।
এদিনের সংবাদপত্রে প্রকাশিত হয় ব্রাহ্মণবাড়িয়ায় দালালদের তৎপরতার খবর। এখানে এক সভায় বক্তব্য রাখেন একিউএম শফিকুল ইসলাম, গো’ আযম, শান্তিকমিটির সদস্য এআর মোল্লা, ওবায়দুল্লাহ, জিল্লুর রহমান। বক্তারা বিদেশী সংবাদ মাধ্যমে পাকিস্তান বিরোধিতার নিন্দা করেন এবং এসব দেশের সম্পর্কচ্ছেদের দাবি জানান।
[তথ্যসূত্র: দৈনিক পাকিস্তান, পূর্বদেশ, সংগ্রাম ২৪, ২৫, ২৬ জুলাই ১৯৭১ ঈসায়ী।]
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×