somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্রোহী গ্রুপ ‘সেভ শিবির’-এর চাঞ্চল্যকর তথ্য- কাদের মোল্লা তার স্ত্রী, ছেলে ও মেয়েদের সেই স্বপ্ন দেখায় না যেই স্বপ্ন দেখায় কর্মীদের

০৫ ই আগস্ট, ২০১০ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কর্মীদের ইসলামের পথে চলা আর সৎ মানুষ হওয়ার কথা বললেও জামাত নেতা আব্দুল কাদের মোল্লার পরিবার চলে ইসলামের বিরুদ্ধে। কর্মীদের ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার স্বপ্ন দেখালেও কাদের মোল্লা তার স্ত্রী, ছেলে মেয়েদের সেই স্বপ্ন দেখায় না। বরং তাদের পরিবারের সদস্যরা জড়িয়ে আছে নানা ইসলামবিরোধী অপকর্মে।’ জামাত নেতাদের ছেলে মেয়েদের সম্পর্কে সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এভাবে নানা তথ্য প্রকাশ করেছে শিবিরের বিদ্রোহীরা। সেভ শিবিরের ব্যানারে তারা বলেছে যে, ‘তাদের স্ত্রী সন্তানরা ইসলামের পথেই আছে’ বলে কাদের মোল্লা মিডিয়ার কাছে যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা।
সম্প্রতি শীর্ষ জামাত নেতাদের পরিবারের ইসলামবিরোধী কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেছে খোদ জামাতে মওদুদীর ছাত্র সংগঠন জঙ্গি শিবিরের একটি বৃহৎ অংশ। ‘সেভ শিবির’-এর ব্যানারে শিবিরের বিদ্রোহীদের অভিযোগ, ‘কর্মীদের ইসলামের পথে চলা আর সৎ মানুষ হওয়ার কথা বললেও জামাত নেতাদের পরিবার চলে ইসলামের বিরুদ্ধে। কর্মীদের ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার স্বপ্ন দেখালেও জামাতের আমীর নিজামীসহ কোন নেতাই নিজেদের পরিবারে সেই স্বপ্ন দেখায় না।’ ২৬ মে ২০১০ ঈসায়ী, বুধবার বিদ্রোহীদের পক্ষ থেকে নিজামীর পরিবারের অপকর্মের চিত্র তুলে ধরে ঘোষণা দেয়া হয়েছিল, কয়েকদিনের মধ্যেই সেক্রেটারি জেনারেল মুজাহিদ, নায়েবে আমির সাঈদীসহ বাকি জামাত নেতাদের পরিবারের ইসলামবিরোধী অপকর্ম প্রকাশ করা হবে’।
সেভ শিবিরের অভিযোগ প্রসঙ্গে ২৬ মে ২০১০ ঈসায়ী, বুধবার প্রশ্ন করা হলে মিডিয়ার কাছে আব্দুল কাদের মোল্লা উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বক্তব্য দিয়েছিল। কাদের মোল্লার বক্তব্য পত্রিকায় প্রকাশ হওয়ার পর ২৭ মে ২০১০ ঈসায়ী, বৃহস্পতিবার শিবিরের বিদ্রোহী অংশটি কাদের মোল্লার পরিবারের সদস্যদের অপকর্মের তথ্য তুলে ধরেছে।
একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতের এই নেতার স্ত্রীর তথ্য তুলে ধরে বলা হয়েছে, তার স্ত্রী বেগম সানওয়ার জাহান জামাতের রোকন হলেও আমীরের স্ত্রী সামসুন্নাহান নিজামীর সকল অপকর্মের সহযোগী। নিয়মের কথা বললেও মহিলা জামাত এবং ছাত্রী সংস্থাকে এরা দু’জন ক্ষমতার জোরে অসাংবিধানিকভাবে পরিচালনা করছে। ‘সেভ শিবির’ বলেছে, কাদের মোল্লার বড় ছেলের নাম জামিল। মগবাজারের হোটেলগুলোতে অনৈসলামিক সব অপকর্মের নায়ক এই জামিল। স্কুল জীবন থেকেই সে এই অপকর্ম করছে। আবু জর গিফারী কলেজে পড়ার সময় এই ঘটনা ছাড়াও গাঁজা খাওয়ার সময় কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছিল। শিবিরের কর্মীদের কথিত ‘ইসলামী আন্দোলনে’ ঝাঁপিয়ে পড়ে জীবন দেয়ার আহ্বান জানালেও কাদের মোল্লার এই সন্তানকে এই স্বপ্ন দেখায় না। এর পর তুলে ধরা হয়েছে কাদের মোল্লার ছোট ছেলের কাজের বর্ণনা। ‘সেভ শিবির’ বলেছে, কাদের মোল্লার ছোট ছেলের নাম মওদুদ। মালয়েশিয়ায় ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে। কিন' বিয়ে না করেই তার এক বান্ধবীর সঙ্গে লিভ টুগেদার (হারাম শারীরিক সম্পর্ক স্থাপন) করে চলেছে দিনের পর দিন।
উল্লেখ্য, গত এপ্রিল (২০১০ ঈসায়ী) মাসে নেতাদের দুর্নীতির তথ্য প্রকাশের হুমকি দেয়ার পর থেকেই এই নিয়ে ভেতরে ভেতরে অস্বসস্তিতে ছিলো জামাত নেতারা। কিন' ২৬ মে ২০১০ ঈ. বুধবার বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের ব্যক্তিগত মেইল ও মোবাইল নম্বরে জামাত নেতাদের পরিবারের নানা অপকর্মের তথ্য প্রকাশ করে শিবিরের বিদ্রোহী অংশটি। বিষয়টি পাঠানো হয়েছে জামাত ও শিবিরের কেন্দ্রীয় নেতাদের কাছেও। এর পরই থেকেই এই নিয়ে দলের ভেতরে চলছে তোলপাড়। কেবল তাই নয় জানা গেছে, এই নিয়ে জামাত নেতাদের মধ্যেও ভেতরে ভেতরে চরম মতবিরোধ দেখা দিয়েছে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×