গতকালকের সাড়া জাগানো একটি ঘটনার চুম্বক অংশ তুলে ধরছি।
(গতকালকের খবর)
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে অবস্থান সম্পর্কে পরিষ্কার বক্তব্য নেই জঙ্গিবাদী, ধর্মব্যবসায়ী জামাতের। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় মগবাজার কেন্দ্রীয় অফিসে বর্তমান পরিসি'তি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জামাত। এ সময় জামাত নেতারা বলে, শীর্ষ নেতাদের গ্রেফতার অবৈধ, সাজানো নাটক। তারা মনে করে, জামাতকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য এসব করা হচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম। এ সময় উপসি'ত ছিলো সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, ডা. শফিকুর রহমান, মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আজাদ প্রমুখ।
তবে ১৯৭১ সালে জামাতের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেয়নি নেতারা। ধর্মব্যবসায়ী জামাত নেতাদের দাবি ’৭১ সালে তারা অখণ্ড পাকিস্তান ও বৃহত্তর মুসলিম রাষ্ট্র চেয়েছিল। কিন' সাংগঠনিকভাবে সে সময় জামাতের কি কর্মসূচি ছিল? সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে সে সময়ের পত্রিকা দেখতে বলে জামাত নেতারা। তারা বলে, সে সময় জামায়াত ছোট দল ছিল, তাদের তেমন কিছুই করার ছিল না। সে সময় জামাতের সাবেক আমির গোলাম আজমকে রাজাকারদের বিভিন্ন ক্যাম্পে দেখা গেছে, সে সময়কার পত্রিকায় এর ছবিও আছে। এ বিষয়ে জামাতের বক্তব্য জানতে চাইলে নেতারা সরাসরি উত্তর না দিয়ে হাইকোর্টের রায় দেখতে বলে। ...........
হায়রে মিথ্যাবাদী মওদূদী জামাত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


