হায়, এই সেরেছে কোবতাবে আজ অকবিদের রাণী
তাই, চোখ থামিয়ে শুনেই দেখি, কী বলো হে শুনি?
না, বলব কী আর, জো আছে তার? সব হয়েছে বলা
বাঃ, আগ বাড়িয়ে দাওয়াত দিয়ে করছ ছলাকলা?
যাক, রাগ বাড়িয়ে লোক তাড়িয়ে নেইকো সুফল কোনো,
হ্যাঁ, যা ভেবেছি বলছি আজি ধৈর্য ধরে শোনো।
এই, ব্লগখানা যা হয়েছে না, বাংগালিদের আখড়া,
কেউ হিন্দি টেপে, হিব্রু ঘষে দিয়েও গেছেন বাগড়া।
বাট, মন কেড়েছে ভাষার সাজন প্রান্তজনের সাজে,
এই, ব্লগেই বোধ হয় জনম নেছে কাজে আর অকাজে।
উফ, ফের ভূমিকা? বলবে কী হে শুনতে যে এই আসা,
ও হ্যাঁ, মন কেড়েছে, বলছি রোশো, সামহোয়ারের ভাষা।
তা, কেউ এখানে লেখেন নাকো পোসটো নানান রঙের
বাঃ, সবাই কেমন "পোস্টায়" দেখ সরল গরল ঢঙের।
"প্লাসায়" কেহ দেয়নাতো প্লাস, ব্রাত্যজনের ভীড়ে,
অই, কে বা ধরো লিখবে পুরো, সময় যে ভাই বেড়ে।
"আপুনি" তাই আপুমণির শর্টকাট নিকনেম,
ও, "গদাম লাথি" শোননি হায় ছি ছি কী শেম।
ভাই "খিয়াল কইরা" পড়ো যদি "ব্লগারু"দের কমেন্ট,
"ব্যান" খাচ্ছে দেখবে যখন তখন , কখনো "টপরেট"।
আবার, সকল নামের লেজ রয়েছে যেমন ধরো "নাদু"
"প্রচু" "মডু" "অনু" "মানু" এরাই যদুমধু।
তা, "ছাগু" ধরো বিশেষ প্রাণী তাড়ায় সবাই মিলে,
আবার "ধইন্যা পাতা" পেতেও পারো উৎসাহটা দিলে।
কয়, ফারুকী ভাই, চিনলেনা হায়, "ব্যাচেলর"এর জনক
"হয়যে ভাষার বদল সদাই, নয় নাড়িয়ে টনক।
ভাষাবিদের গোলটেবিলে হয়না ভাষার খসড়া,
এই, প্রান্তজনেই ঠিক করে দেয় ভাষার আগাগোড়া।"
তাই, অধম আমি রোজ গিলে যাই ব্লগারগণের লেখা,
ধরো, এখান হতেই জনম নিলো ভাষার নতুন শাখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



