somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৃপ্তির উঠোনজুড়ে আনন্দবারি

২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেদিনের এক আড্ডায় কথা হচ্ছিল এসময় আর সেসময়ের তৃপ্তির তুলনা নিয়ে। শামীম ভাই বারাক ওবামার মত দৃপ্ত ভঙ্গিতে বলে উঠলেন, আমরাই দায়ী। এ প্রজন্মের কাছ থেকে একটা অসাধারণ অনুভূতি স্রেফ ডাকাতি করে নিয়ে যাচ্ছি। সুর মেলালেন কেয়া আপা, মাসুম। ভাবুনতো একবার ছোটবেলার কথা। ফি বছর সর্বোচ্চ দু'টো, ভাইবোনের আধিক্য থাকলে নেহায়েত একটা নতুন জামা। সে একখানাকে ঘিরেই সারাটা বছর জল্পনার পরীর পাখা মেলা। আর হাতে এলে যে অবারিত স্বর্গসুখ লাভ, এর ছিঁটেফোটা স্পর্শও নেই এ প্রজন্মের অন্তরে। না চাইতেই হাতে আসছে ভুরিভুরি। এক মাসে যে পাঁচটা কাপড় হাতে পায়, তার কাছে নতুন জামার সে সুগন্ধ অনাঘ্রাত থেকে যায়। বিস্ফোরিত দৃষ্টির সামনে মেলে ধরা একটা নতুন বই বা একজোড়া নতুন জুতোর লজ্জায় রাঙ্গানো অবয়ব দেখিনা কতকাল! চোখের কোণা দিয়ে একপলক দেখেই "থ্যাঙ্কস" শুনে মিইয়ে যায় জড়প্রাণগুলো। কখনো স্বজনদের আধিক্যে আলোর মুখ দেখে অনেকদিন পর। স্বত্বাধিকারীর খেয়ালখুশিতে তার প্রথম সূর্যস্নানের ক্ষণটা কতটা দীর্ঘায়িত হবে, অজানাই থেকে যায়।

তিন চার জন ভাইবোন। বাবা পাটি পেতে বসেছেন সবার মাঝে। ক্যালেন্ডারের মলাটে একেকটা নতুন পাঠ্যবইকে নববধূর মত সাজিয়ে তুলছেন দক্ষতায়। কখনো মলাটের উপরে ঘাই দিচ্ছে লালসাদা সূতোর মিছিল। সে একটা নতুন বই পরম মমতায় জড়িয়ে বুকে তুলে বছর পার করে দিলাম। একজনের পর আরেকজন, বংশধারায় আবর্তিত হল হাতে হাতে। জানতে ইচ্ছে করে, শলাকা খুঁচিয়ে আজ আমাদের কজনের সন্তান বইকে গাঁথে পাতায় পাতায়, হৃদয়ের সাথে? নাকি ওরা মলাটের সঙ্গাটা জানেনা? বছর শেষে প্রিয় একটা রঙিন চকচকে পাতা ভাইবোনের চোখ এড়িয়ে লুকিয়ে রাখা জানেনা, একটা বইয়ের গায়ে জামা পরাবে বলে। ওরা তো চাইলেই পায়, না চাইলেও হাতে এসে যায়। একটা হারিয়ে গেলে আরেকটা, নতুন স্কুল ইউনিফর্ম পেতে নতুন বছর আসতে হয়না। ওরা ঘ্যানঘ্যান করে প্লেস্টেশন আর নিনতেনদো-র জন্য। আজ ওদের পকেট জুড়ে কানকা মেলে থাকে আইপড। একটা আইস্ক্রিম ভাগাভাগি করে খেলে কেমন লাগে সে স্বাদটা ওদের পেতে দিতে দেইনা আমরা। না মা এটা খাবোনা, ওটা খাবোনা। ব্যস লাঞ্চ চলে আসে বাক্সবন্দী হয়ে পছন্দের রেস্টুরেন্ট থেকে।

নিজের অজান্ত অবহেলায় গড়ে তুলছি একটা অতৃপ্ত প্রজন্ম। চেখে দেখতে দিচ্ছিনা কষ্টার্জিত প্রাপ্তির ঝোলটুকু। ওরাও জানে, দুতিনবার গাল ফোলানো অথবা একবেলা ভাত খাওয়া বন্ধ করলেই হাতে এসে যাবে কাঙ্খিত বিনোদনসামগ্রী। সংযম আর সংবরণ ওদের অভিধান থেকে সযত্নে মুছে ফেলছি আমরা। রাশ টানার সময় হলো বোধহয়। নয়ত একদিন আমরাই দাঁড়াবো বিবেকের চারকোনা প্রকোষ্ঠে। আঙুল উঁচিয়ে ওরাই বলবে,

আমাদের দেখতে দিয়েছ দুর্গম গিরি,
সপ্তাশ্চর্য, যাবতীয় অগম্য বিলাস
জানতে দাওনি একফোঁটা শিশির গায়ে
আঁকে কী মোহনীয় ভাস্কর্য।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৯
২৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×