somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের হাজারো সমস্যার ভিতর কিছু সমস্যা আর তার সমাধান

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেখানে রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে জনগনের সেবা সেখানে আজ বাংলাদেশের দুইটা রাজনৈতিক দলই রাজনীতি করে ক্ষমতা দখলের জন্য। কোন দলের কাছেই আজ জনগনের সেবা মুখ্য না। রাজনীতিবিদদের হাত থেকে আজ রাজনীতি চলে গেছে আমলা এবং ব্যাবসায়িদের কাছে। আজ নির্বাচনে দেখা যায় টাকার খেলা। এখন বড় দলের মনোনয়ন কেনা-বেচা হয়। কিভাবে সম্ভব জনগনের উন্নয়ন?

যদি এমন হত যে বাংলাদেশে একটাই দল থাকবে আর বাংলাদেশের সব রাজনীতিবিদরা সেই দলের অধীনে নির্বাচন করবে। প্রতিটা আসনে জনসভার আয়োজন করবে নির্বাচন কমিশন এবং প্রার্থীরা সেখানে জনগনের উদ্যেশে ভাষণ দিবে। সবার প্রতিশ্রুতি আর লক্ষ্যের কথা বলবে জনগণকে। কোন প্রার্থীই নিজের সম্পদ নির্বাচনের জন্য খরচ করতে পারবে না, সকল খরচ বহন করবে নির্বাচন কমিশন। প্রার্থীদের আপন যোগ্যতার উপর জনগন ভোট দিয়ে নির্বাচিত করবে। তখন স্বাভাবিকভাবেই যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। আর এই নির্বাচিত প্রার্থীরা ভোটের মাধ্যমে তাদের ভিতরের এক জনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে। এবং প্রেসিডেন্ট আস্থাভাজন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পরামর্শ করে মন্ত্রিসভায় নিয়োগ দিতে পারবে।সংসদ সদস্যদের দুই-তৃতীয়াংশের অনাস্থায় প্রেসিডেন্টকে অপসারিত করতে পারবেন।

আজকে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অঙ্গসংগঠনের চাপে বলা যায় জীবন ওষ্ঠাগত। বলা যায় দেশে এখন সাধারন মানুষই নাই। সবাই যার যার স্বার্থের জন্য রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করছে।

যদি এমন করা যেত ছাত্র, যুব, সেচ্ছাসেবক, শ্রমিক সংগঠন ছাড়া আর কোন অঙ্গসংগঠন থাকবে না তবে কেমন হতো।

আজকে আমরা সংবাদপত্রে নির নিরপেক্ষ সংবাদ পাই না। সব সংবাদ পত্রই কোন গোষ্ঠী অথবা বাহিরের শত্রুদের স্বার্থ রক্ষা করে সংবাদ প্রকাশ করে। যা আমাদের জাতির জন্য সম্পূর্ণ ক্ষতিকারক ।

যদি এমন সব দালাল পত্রিকা চিহ্নিত করে বাংলাদেশ থেকে নিশিদ্ধ করা গেলে কেমন হতো?

আপনি আমার উপরোক্ত প্রস্তাবগুলো যদি যথার্থই মনে করেন তবে জেনে রাখুন আপনি বাকশালকে সমর্থন করলেন।

বাকশাল নিয়ে বঙবন্ধুর কয়েকটি উক্তি বলি শুনেনঃ-

"আমার দেশের মাত্র ৫ পার্সেন্ট লোক ৯৫ পার্সেন্ট লোককে দাবিয়ে রাখছে, শাসন-শোষণ করছে। বাকশাল করে আমি ওই ৯৫ ভাগ মানুষের স্বাধীনতা, গণতান্ত্রিক শাসন ও অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করেছি। এতকাল মাত্র ৫ ভাগ শাসন করেছে, এখন থেকে করবে ৯৫ ভাগ। ৯৫ ভাগ মানুষের সুখ-দুঃখের সাথে ৫ ভাগকে মিশতে হবে। আমি মেশাবোই। এজন্য বাকশাল করেছি।"

"ইসলামী ব্যবস্থায় একটি মাত্র দলের অস্তিত্ব ছিলো, আর তা হলো খেলাফত তথা খেলাফতে রাশেদীন। মার্কসবাদও একটি মাত্র দলের অনুমোদন দিয়েছে। বস্তুত প্রকৃত গণতন্ত্র বা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার স্বার্থেই একটি একক জাতীয় রাজনৈতিক সংস্থা থাকা বাঞ্ছনীয়। "
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×