মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর হাদীস-২
২১) সকল কাজের শ্রেষ্ঠ কাজ আল্লাহর ওয়াস্তে ভালবাসা আর আল্লাহর ওয়াস্তেই শত্রুতা করা।
২২) রসূলুল্লাহ (সঃ) নিষেধ করেছেন কবরে চুনকাম করতে, কবরের উপর ঘর তুলতে এবং তার উপর বসতে।
২৩) মজলুমের বদ দোয়া থেকে বেঁচে থাক, কেননা মজলুমের বদ দোয়া ও আল্লাহর মাঝে কোন আড়াল নেই।
২৪) প্রত্যেক আদম সন্তানই অপরাধী আর তন্মধ্যে উত্তম তারাই যারা তওবা করে।
২৫) আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি উপকারী, জ্ঞান, কবুল হওয়ার মত আমল ও হালাল রিজিক।
২৬) সংরক্ষিত উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী।
২৭) তিনটি দোয়া কবুল হয় তাতে সন্দেহ নেই। পিতার দোয়া, মুসাফিরের দোয়া ও মজলুমের দোয়া।
২৮) মানুষের মধ্য থেকে সবচেয়ে জঘন্য চোর সে যে তার নামাজের অংশ চুরি করে, নামাজের রুকু সেজদাপূর্ণ করে না।
২৯) বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ নেকী তার মাথার উপর ঝরতে থাকে।
৩০) সব থেকে উত্তম কাজ হল নামাজ তার সময় মত পড়া।
৩১) যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় সে তা পড়বে যখনই স্মরণ হবে।
৩২) আল্লাহর নিকট অধিক প্রিয় কাজ ঠিক সময়ে নামাজ পড়া, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা।
৩৩) যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে পিছিয়ে দিতে পারে না।
৩৪) কিয়ামতে আল্লাহর নিকট মযাদার দিক দিয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সে, যে নিজের এলেম দ্বারা উপকৃত হবে পারে নি।
৩৫) কৃপণতা ও দুর্ব্যবহার-এ দু’টি স্বভাব কোন মুমিনের মধ্যে একত্রিত হতে পাওে না।
৩৬) যখন তোমার সত্কাজ তোমাকে আনন্দ দিবে এবং অসত কাজ তোমাকে পীড়া দিবে, তখন তুমিই প্রকৃত মোমেন।
৩৭) যে ব্যাক্তি কোরআনের হারামকে হালাল মনে করেছে সে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি।
৩৮) তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়।
৩৯) আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআনের বাহক হবে এবং রাত্রি জাগরনকারী।
৪০) এই কিতাব (কোরআন) দ্বারা আল্লাহ তালা এক জাতিকে উন্নত এবং অপর জাতীকে অবনত করেন।
আজকাল

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন
সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প
আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।