আমার প্রিয় পোস্ট

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

পরীক্ষা করে দেখুন আপনার এন্টিভাইরাসটি কাজ করছে কিনা!!!

২৯ শে মে, ২০০৮ দুপুর ১:৩৫

শেয়ারঃ
0 1 0

নতুন এন্টিভাইরাস ভরেছি অনেকদিন হল। দেখলাম এন্টিভাইরাসটি এখন পর্যন্ত কোন ভাইরাস আমার কম্পিউটারে পায়নি। তাই ভাবলাম সফটওয়ারটা কাজ করছে নাকি সেটা চেক করে দেখি। গুগলে সার্চ দিলাম। পেলাম একটা সাইটের এড্রেস। তারা এন্টিভাইরাস চেক করার একটা জিপ ফাইল বানিয়েছে। ফাইলটাকে নামালে তার ভিতরে ছোট্ট একটা প্রোগ্রাম পাওয়া যায়। তাতে থাকে দুটি বাটন। একটা বাটনে ক্লিক করলে একটা ফাইল তৈরী হয় সি ড্রাইভে। ফাইলটিকে এন্টিভাইরাস ভাইরাস হিসেবে দেখে। আর আরেকটি বাটনে ক্লিক করলে ওই ফাইলটি আবার কেটে যায়। যদি এন্টিভাইরাস কাজ করে থাকে তাহলে আর দ্বিতীয়টিতে ক্লিক করা লাগেনা। এন্টিভাইরাস নিজেই দ্বিতীয়টার কাজ করে দেয়। :)

চেক করার ফাইলটিকে নামাতে এই লিংকে ক্লিক করুন।


(ছবিটি আমার পিসির। এন্টিভাইরাস এভাবেই করেই ফাইলটিকে ডিটেক্ট করে এবং ফাইলটিকে ডিলেট করে দেয়।)


********************************************************

ভোট দিয়ে নির্বাচন করুন সেরা এন্টিভাইরাস
আরোও জানতে এবং ভোট দিতে এখানে ক্লিক করুন।

 

সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৮ দুপুর ১:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১:৫০
চিকনমিয়া বলেছেন: মুন্নার জ্ঞানী পুষ্ট :)
২৯ শে মে, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন: :)


কি খবর চিকনা। কেমুন আচো? তুমারেতো দেকনই যায়না :)

২. ২৯ শে মে, ২০০৮ দুপুর ২:০৩
অনিশ্চিত বলেছেন: ধন্যবাদ। টেস্ট করে দেখলাম। আমারটা কাজ করছে।
২৯ শে মে, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: হুমমম........

আপনি কোন এন্টিভাইরাস ব্যবহার করছেন? জরিপে অংশগ্রহণ করুন।।।

৩. ২৯ শে মে, ২০০৮ দুপুর ২:৩১
রবিউলকরিম বলেছেন: আমি তো লোড করলাম। প্রথম বাটনে চাপ দিলাম। ১০ মিনিট গেল কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। কারণটা কি?
২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: তাহলে আপনার এন্টিভাইরাস কাজ করছে না। এন্টিভাইরাসটিকে পরিবর্তন করুন।

http://www.eset.com এ গিয়ে Eset Smart Security ডাউনলোড করে ইন্সটল করে নিন। ইউজারনেম ও পাসওয়ার্ডের জন্য আমার সাথে যোগাযোগ করুন।।।

৪. ৩১ শে মে, ২০০৮ সকাল ৭:৪৯
সক্রেটিস বলেছেন: নোট প্যাড এ নিচের টেক্সটি কপি পেস্ট করুন-
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

এই বার এটা EICAR.COM নামে সেভ করুন। দেখেন এন্টি-ভাইরাস কাজ করে কিনা।
৩১ শে মে, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: রিনেম আর করা লাগেনাই। সেভ করার লগে লগে কাইটা দিছে। :)

৫. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১২:৫০
রবিউলকরিম বলেছেন: করলাম। কিন্তু ওপেন হয়েই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি কাজ করছে না।? এখন কি করব?
৩১ শে মে, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: ডাউনলোড বোধহয় করাপ্টেড হয়ে গেছে। আবার ডাউনলোড করুন। তারপরও কাজ না করলে আমাকে জানান। আমার ইমেইল এড্রেস ব্লগে দেয়া আছে। ই-মেইল করতে না চাইলে ব্লগেই জানান।।।

৬. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১২:৫১
রবিউলকরিম বলেছেন: মুন্না ভাই আমাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিন ই-সেট এর।
৩১ শে মে, ২০০৮ দুপুর ১:২৭

লেখক বলেছেন: http://www.nod321.com/

৭. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১:৫৪
রবিউলকরিম বলেছেন: হায় হায় অনেক তো, কোনটা ব্যবহার করব? নাকি যে কোনো একটা করলেই হবে।
৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: চাইনিজ ভাষা বোঝা যায়না।


আপনি সাইটের এড্রেসটিকে সংরক্ষণ করুন। সবচেয়ে প্রথমে যে সিরিয়ালটি থাকবে সেটিকে ব্যবহার করবেন। এন্টিভাইরাস আপডেট করার সময় যদি বলে ইনভেলিড ইউজারনেম এন্ড পাসওয়ার্ড তাহলেই সাইটটিতে ঢুকে সর্বপ্রথমে যে ইউজারনেম ও পাসওয়ার্ড থাকবে সেটাকে ব্যবহার করুন। কাজ না করলেই দ্বিতীয়টাকে ব্যবহার করবেন।।।

৮. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১:৫৬
রবিউলকরিম বলেছেন: আর এটা িক ৩০ দিনের জন্য। তারপর কি করব?
৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: যতদিন না ওরা একটা সিরিয়ালকে ইনভেলিড বলবে ততদিন সেই সিরিয়ালটিকে ব্যবহার করতে পারবেন। ইনভেলিড বললে কি করতে হবে তা আগের কমেন্টে বলেছি।।।

৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: হুমমম..........



রিপোর্ট কি দেয়া জানাইয়েন।

১০. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৪
রবিউলকরিম বলেছেন: ডাউনলোড করে স্ক্যান করাচ্ছি। জানি না কোনটা কাজ দেবে । এর আগে একজন ব্রগার ভাই বলল, avast ভালো। ম্যাকফি মুছে ওটা ইনস্টল করলাম। আপনাদের দেয়া এন্টিভাইরাস কাজ করে কিনা দিয়ে দেখি কাজ করে না। এবার আপনার ইসেট দিলাম। কিন্তু ঝামেলা হলো সক্রেটিস যে WICAR.com নামে ভাইরাস টেস্ট করার প্রোগ্রাম দিল তা আপনার দেয়া ইসেট প্রথমেই Quarantined করে দিল। কারণ টা কি? ওটা কি ভাইরাস ছিল?
৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: এন্টিভাইরাসগুলো কিছু কোড দেখলে সঙ্গে সঙ্গে কেটে দেয় বা Quarantined করে দেয়। সক্রেটিসের কোডটা সেরকম একটা কোড। আমি সেভ করার সঙ্গে সঙ্গেই ইসেট সেটাকে কেটে দিয়েছে। ভাইরাস বাদে কিছু কোড এন্টিভাইরাসকে দিতে হয় কাজ করছে কিনা পরীক্ষা করার জন্য।


এভাস্ট ডেফিনেটলি ভাল ফ্রি এন্টিভাইরাস হিসেবে। তবে আমার মতে কেনা এন্টিভাইরাসের ভিতরে সবচেয়ে ভাল ইসেট স্মার্ট সিকিউরিটি। যেটাকে আমরা না কিনে ব্যবহার করতে পারি। :)

তবে যারা বলে ক্যাসপারস্কাই ভাল তারা কিন্তু ভুল বলেনা। ক্যাসপারস্কাই ভাল ঠিক আছে কিন্তু এটা পিসির অনেক মেমোরী নেয়। আর এটাকে ফ্রি ব্যবহার করাও কঠিন।।।

১১. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭
নীল চাঁদ বলেছেন: কথা বলে ভাল লাগল। ধন্যবাদ অসংখ্য।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। নাম্বারটি সেভ করে রেখেছি।।।

 

মোট সময় লেগেছে ০.৯৬৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি দ্বাদশ শ্রেণীতে পড়ছি। বিসিআইসি কলেজে। মিরপুর চিড়িয়াখানার ঠিক পাশেই যে বড় বড় দেয়াল ঘেরা মিনি চিড়িয়াখানাটা আছে, ঐটাই আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই