আমার প্রিয় পোস্ট

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

সফটওয়্যার রিভিউঃ Eset Smart Security

০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৩

শেয়ারঃ
0 0 0

প্রথম কোন সফটওয়্যারের রিভিউ লিখতে বসলাম। মাথায় কোন আইডিয়া আসছিল না পোস্ট লেখার। ঠিক করলাম একটা এন্টিভাইরাস নিয়ে লিখবো। এটাই ভাল।

এখন ইন্টারনেট ইউজারদের প্রায় সময়ই মোলাকাত হয় ভাইরাসের সঙ্গে। বলতে গেলে প্রায় আমরা ভাইরাসের সাথেই বসবাস করছি। ভাইরাসের সাথে বসবাস কিন্তু মোটেও সুখকর নয়।

অনেক হল ভাইরাস নিয়ে কথা। এবার মূল পোস্টে আসি। আমি এই পোস্টে লেখবো একটা খুবই ইফেক্টিভ এন্টিভাইরাস নিয়ে। ইফেক্টিভ বলার কারণ এই এন্টিভাইরাসটির ভাইরাস ডিটেকশনের ক্ষমতা এবং এর ব্যবহার প্রণালী। এন্টিভাইরাসটির নাম Eset Smart Security।

শুধু এন্টিভাইরাস বললে ভুল হবে। কারণ এতে আছে Antivirus and antispyware, Personal firewall এবং Antispam module। আমি এই পোস্টে এন্টিভাইরাস ফিচারটা নিয়েই আলোচনা করবো।

ইসেট স্মার্ট সিকিউরিটিতে আছে রিয়েল-টাইম স্ক্যানার। এর ফলে কোন ভাইরাস যদি কম্পিউটারে প্রবেশ করে তবে সঙ্গে সঙ্গে ইউজারকে সেটা জানিয়ে দেবে এই এন্টিভাইরাসটি। ইসেট এন্টিভাইরাস কোন ভাইরাস ডিটেক্ট করলে প্রাথমিকভাবে সেটাকে কোয়ারেন্টাইন করে ফেলে। ফলে ভাইরাস অথবা ভাইরাসযুক্ত ফাইলটি যদি কোন প্রয়োজনীয় ফাইল হয় তবে সেটাকে পরে ব্যবহার করা যায়। এই এন্টিভাইরাস ফিচারটি সকল ভাইরাস ধরতেই সক্ষম। তবে তার জন্যে প্রয়োজন নিয়মিত আপডেটের। নিয়মিত আপডেটের কাজটি সফওয়্যারটি নিজেই করে নিতে পারবে। এটি আপডেট হতে সময় নেয় সর্বোচ্চ ৩০সেকেন্ড। এন্টিভাইরাস ফিচারের ভিতরে আছে File system protection, Email protection এবং Web access protection।

সফটওয়্যারটি সম্পর্কে আরো জানতে এবং ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সরাসরি ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন

ইউজারনেম এবং পাসওয়ার্ডের জন্যে এখানে ক্লিক করুন্


(শেষের লিংকটা একটা চাইনিজ ওয়েবসাইটের। যদি ওই সাইটে যেতে কোন অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। আমি ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে দেব।)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পরে কিভাবে এই এন্টিভাইরাসটিকে ব্যবহার করতে হয় তা নিয়ে পোস্ট করবো।
২. ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:১৩
লুলুপাগলা বলেছেন: এন্টিভাইরাস নিয়া আপনের অবস্থা দেইখাতো মনে হয় বিরাট এসাইনমেন্ট পাইছেন। লোকাল ডিষ্ট্রিবিউটরশীপ পাইতাছেন নাকি?
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: মানে?

০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: কি কইলেন?

৪. ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৩
সক্রেটিস বলেছেন: নড৩২ ভাইরাস আক্রান্ত ফাইল হিল করতে পারে না।
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: মানে?

৫. ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৬
ত্রিভুজ বলেছেন: জ্বালাময়ী রিভিউ হইছে মুন্না... :)



+ দিসি ; )
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: থ্যাংকিউ ভাই :)

৬. ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৭
কর্মী বলেছেন: "নড৩২ ভাইরাস আক্রান্ত ফাইল হিল করতে পারে না। "

কিছু মনে কইরেন না, আপনার তো হিল এর ব্যাপারটা জানা উচিৎ, যেহেতু আপনি রিভিউ দিতে বসেছেন। AVG ভাইরাস আক্রান্ত ফাইল হিল করতে পারে কিন্তু নড৩২ পারে না।

তারপরও নড৩২ ভালোই। আপনার উদ্দোগ ও ভালো।
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: ভাই, আমি আজকে প্রথম রিভিউ লিখলাম। আমি বুঝতাছি না হিল জিনিসটা কি। আপনি এইখানে এভিজির নাম দিয়া বলছেন এভিজি আক্রান্ত ফাইল হিল করতে পারে। আমি যদি হিল কি তাই না জানি তাইলে এভিজি কি করে সেইটা কেমনে বুঝুম?


হিল কি রিপেয়ার টাইপরে কিছু?

৭. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:০০
রবিউলকরিম বলেছেন: পরে আপডেট করার জন্য ঐ ইউজার নেম আর পাসওয়াড কাজে লাগে না। তখন এর কি ব্যবস্থা করা যায় জানাবেন কি। আপনার কথামত ব্যবহার করছি কিন্তু বর্তমানে সব ইনভ্যালিড বলছে।
০৭ ই জুন, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন: প্রতিদিন পাসওয়ার্ডের ওয়েবসাইটটা আপডেট হয়। আপনাকেও যতদিন ইনভেলিড বলবে ততদিন নতুন ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে হবে। ওদের ওয়েবসাইটে ঢুকে প্রথমের দিকে যেগুলোকে দেখবেন সেগুলোকে ব্যবহার করুন।।।

৮. ১২ ই জুন, ২০০৮ সকাল ১০:১৬
আমজাদ সুজন বলেছেন: ভাই আমাকে ভার্চুয়াল ড্রাইভ সফ্টওয়ার ও ইনন্সটল ও সেটআপের প্রসেসগুলো বলবেন প্লিজ। ডিভিডি রোমে ডিভিডি ঢুকানো ছাড়া গেম খেলতে চাই। আমার ডিভিডি রোমটা ভাই গেল!

একটা সফ্টওয়ার আছে কিন্তু সেটা কাজ করছে না। কোথায় পাব তারে?
১২ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: জানিনা :(

৯. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৭
জুয়েল বলেছেন: আপনাকে cae.com.bd তে কম্পিউটার বিষয়ক লেখার আমন্ত্রন জানাচ্ছি....
২৭ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: রেজিস্টার করছি। দেখি কি লিখতে পারি।।।

১০. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১০:১০
রিফাত হোসেন বলেছেন: হিল হাইল কিংবা হাইলেন থেকে এসেছে, মানে আরোগ্য লাভ করানোর জন্য চিকিতসা করা । মানে ভাইরাস আক্রান্ত ফাইল এভিজি চিকিতসা করা কম্পিউটার কে রোগমুক্ত করে কিন্তু এই নড৩২ পারে না ।
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ১০:০৮

লেখক বলেছেন: আমারটা আক্রান্ত-ই হয়না। আক্রান্ত পিসিতে এন্টিভাইরাস ইন্সটল না করে প্রথমে অনলাইন স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেয়া ভাল।।।

১১. ০১ লা এপ্রিল, ২০০৯ ভোর ৪:২১
রিফাত হোসেন বলেছেন: ভাই আপনি তো খুব মজার মানুষ । হেহ েহেহ েহে
কারণ যখন এন্টিভাইরাস রাখাই হয়েছে ভাইরাস এর সাথে যুদ্ধ করার জন্য এখন তলোয়াড় ছাড়া শুধু ঢাল দিয়েই কি যুদ্ধ করা যায় ?

উত্তর যায় না, আপনারটা যখন আক্রান্ত হয় না তাহলে ভাল যখন হবে তখন এই এন্টিভাইরাস কি কাজ করবে, বুঝতে পারছি না ?
তখন এটাকে এন্টি না বলে শিল্ড বললেই ভাল হবে, কারণ এই দেয়াল রিপেয়ারেবল না ।

:-)

ধন্যবাদ
০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: আপনি ভুল বুঝছেন ভাই। আমি বলতে চাইছি আমার এন্টিভাইরাস আমার পিসিকে এফেক্টেড হতে দেয় না।।।

 

মোট সময় লেগেছে ০.৯৮৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি দ্বাদশ শ্রেণীতে পড়ছি। বিসিআইসি কলেজে। মিরপুর চিড়িয়াখানার ঠিক পাশেই যে বড় বড় দেয়াল ঘেরা মিনি চিড়িয়াখানাটা আছে, ঐটাই আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই