প্রথমেই যোগ্য প্রার্থী নির্বাচনের কথা। এখন যোগ্য প্রার্থী নির্বাচন হয়ে গেছে বেশি কঠিন। কয়েকদিন থেকেই শুনছি "নৌকা"'র নাকি এবার সম্ভাবনা বেশি। কার সম্ভাবনা বেশি আর কার কম সেটা দেখবেন না। কারণ সম্ভাবনাটাই আপনার হাতে থাকবে। এতদিনে অবশ্যই দেখেছেন কে ভাল আর কে মন্দ? সেই অভিজ্ঞতাটাকেই কাজে লাগান। নির্বাচিত করুন সেরাজনকেই।
দ্বিতীয় কথা, ধরেন আপনার এলাকায় এমন কাউকেই পেলেন না যে নির্বাচনের যোগ্য। সেক্ষেত্রে কি করবেন? এবারের নির্বাচনে "না" নামে একটি মার্কা থাকবে। ভাববেন না আতেলের কাজ করছি বা প্রচারণা করছি। এই "না" মার্কাটা কোন ব্যক্তি বা দলের নয়। আপনার যদি কাউকেই পছন্দ না হয় তবে এইটাতেই ভোট দিন।
দুইটা জানা কথা লিখলাম। সবাই এই কথা দুটো জানেন। কিন্তু সর্বশেষ কথা হলো, এমন কেউ কি আছে যে দুর্নীতিবাজ নয়? ধানের শীষ অথবা নৌকার উপরে দেশ'কে ছেড়ে দিয়ে আপনারা কি নিশ্চিন্তে থাকতে পারবেন? হাস্যকর হলেও সত্য যে এই দুই দলের নেত্রীদের মধ্যে দুইজন-ই নারী। কিন্তু তারপরেও আমাদের দেশে নারীরা নির্যাতনের শিকার হয়। এরা নিজেরা নারী হয়েও বন্ধ করতে পারেনি নারী নির্যাতন। অথবা চেষ্টাই করেনি। একজন নারী হয়ে যদি তারা নারীদের কষ্টটাকেই না বোঝে তাহলে কীভাবে তারা দেশের উন্নতি করবে?
আমার ভোট দেবার অধিকার এখনো হয়নি। কিন্তু আমার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার অবশ্যই রয়েছে। সামহোয়ার ইন কর্তৃপক্ষ সেই স্বাধীনতাটা আমাকে এবং আমাদের সকল ব্লগারদেরকে দিয়েছেন। সেই স্বাধীনতাটুকুকেই ব্যবহার করলাম। আপনারা যারা ভোট দিতে পারবেন তাদের নিকট অনুরোধ একটাই। আপনারা সৎ এবং যোগ্যদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন। যাতে আমরা একটা ভাল দেশ পাই। -ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


