FDM, একটি ফ্রি ডাউনলোড ম্যানেজার। (নামও এইটাই...
)
০২ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এতো দিন IDM ব্যবহার করতাম। IDM কিনে ব্যবহার করতে হয়। আমার IDM-এর ভার্সনটা ছিল ক্র্যাকড। সবকিছু ভালই চলছিল। কিন্তু বছরের শুরুতেই IDM টা বেকে বসলো। রেজিস্ট্রেশন করতে বলে। নেট ঘেটে ব্লগে সাহায্য চেয়ে যা দেখলাম তাতে আর IDM ব্যবহার করার শখ থাকলোনা। না থাকাটাই স্বাভাবিক।
IDM-এর সাহায্য চাওয়ার পোস্টে নাফিস ভাইয়ের ক্রাক করার সিস্টেমটা দেখলেই বুঝবেন। 
(নাফিস ভাই, আপনাকে কিন্তু পোস্টে ছোট করার চেষ্টা হইতেছে না। বুইঝেন...

)
অবশেষে প্রায় ৫টা ডাউনলোড পোজ থাকা অবস্থায় IDM কাটতে বাধ্য হলাম। খুজে বেড়ালাম বিভিন্ন ডাউনলোড ম্যানেজার। ডাউনলোড করলাম DAP যেটা আগে ব্যবহার করতাম। দেখলাম ভালই আপডেট করেছে। শুধু বিজ্ঞাপনগুলাকে এখনো সরায় নি। (ওদের একটা প্যাক আছে যেটা কিনতে হয়। ওটা বিজ্ঞাপনশুণ্য।)
অবশেষে কৌতুহলী হয়েই গেলাম FDM এর সাইটে। গিয়ে দেখলাম বেশ কিছু নতুন ফিচার। ডাউনলোড করলাম DAP দিয়েই।

আমাদের নেট লাইনটা ঘনঘন ডিসকানেক্টেড হয়ে যায়। অবস্থা খারাপ।
এখন FDM-ই ব্যবহার করছি। নতুন ফিচারগুলোর ভিতরে সবচেয়ে ভাল যেটা লাগলো সেটা হলো এর আপলোডিং সার্ভিস। আপলোডিং সার্ভিসের মাধ্যমে কোন ফাইল কারো সাথে শেয়ার করার প্রয়োজন হলে সহজেই শেয়ার করতে পারবেন। তবে ফাইলটি পার্মেনান্টভাবে থাকবে না। আমি এখনো এই সার্ভিসটি পরীক্ষা করিনি। আমি এটাকে পরীক্ষা করার জন্য একটা ফাইল আপলোড করেছি ৩মেগাবাইটের মতো আকৃতির। আগামী একমাস আপনার ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন।
সরাসরি ডাউনলোড লিংক ।
ফ্রি ডাউনলোড ম্যানেজার বা FDM আরো ফিচার দেখতে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন । কারো কোন জিজ্ঞাসা থাকলে পোস্টে জিজ্ঞেস করুন।।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন