সাদা রংয়ের স্বপ্নগুলি - মিনার
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজি
অপেক্ষা শুধুই বর্ষনের
মাতাল হাওয়া বইছে
দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহ্বান
সাদা রঙের স্বপ্নগুলো দিলনা গো ছুটি
তাইতো আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুলগুলো সব ছন্নছাড়া
তুমি চাইলে জ্যোৎছনা, স্বপ্নীল কোন এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা
চাঁদটা বলবে হেসে, জ্যোৎছনা এলে শেষে
জানিয়ো তোমার অভ্যর্থনা
সাদা রঙের স্বপ্নগুলো দিলনা গো ছুটি
তাইতো আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুলগুলো সব ছন্নছাড়া
ডাউনলোড লিংক
চাইনা মেয়ে - হৃদয় খান (কেউ লিরিক্স দিতে পারলে দিন। পোস্টে এড করে দেব।)
ডাউনলোড লিংক
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




