গানটা অনেক আগে আপলোড করেছি। ব্লগেও শেয়ারও করেছিলাম । আজকের এই স্বাধীনতার দিনে আবার রি-পোস্ট করলাম। এইবার অডিও সহ।
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কতা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি ।
স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার
স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার ।
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বি বাড়ী
স্বাধীনতা কি ফুটপাথে শোওয়া গৃহহীন নরনারী
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্রান্ড ফ্যাশান শো
স্বাধীনতা কি দুঃখীনি নারীর জরাজীর্ণ বস্ত্র
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা
স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদবালা ।
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড
স্বাধীনতা কি পানির ট্যাংক গলিত লাশের গন্ধ
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ
স্বাধীনতা কি সন্ত্রাসীর হাতে মারণাস্ত্রের গর্জন
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন ।
আজ নেই বগী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার
আজ তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার
আজ তবু কি লাখো শহীদেও রক্ত যাবে বৃথা
আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা।
(গানটি ফাইস্যা গেছি এলবামের)
লিরিক্সটা প্রজন্ম ফোরাম থেকে নিয়েছি....
গানটির ভিডিও ডাউনলোড করতে পারবেন এখান থেকে
অডিও ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।