somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাজুল ইসলাম মুন্না
সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

তাহলে কি আমার A+ টার কোন মূল্যই নেই??? (খুব টেনশনে আছি। তাই সকলের কাছে সমাধান চাচ্ছি...)

০১ লা জুন, ২০১০ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইবার A+ পেয়েছে মোট ৬২০০০ শিক্ষার্থী। A+ এখন এতোটাই সহজলভ্য হয়ে গিয়েছে যে অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে যেইসব স্টুডেন্ট লেখাপড়া একেবারে করেই না তারাও A+ পাচ্ছে। ইতিমধ্যে এ নিয়ে ব্লগে বেশ লেখালেখিও হচ্ছে। আজকে অনেকদিন পর কিছু ফ্রেন্ডের দেখা পেলাম। তারা বেশ খোজ খবর নিয়েই কিছু তথ্য জানালো।।।

প্রকৃতপক্ষে গোল্ডেন A+ বলতে কিছুই নেই। এখানে সব পয়েন্টের খেলা। আমরা যাকে গোল্ডেন বলি তাদের টোটাল পয়েন্ট হয় ৪৩। একটায় A+ মিস হলে ৪২। দুইটায় মিস হলে ৪১ এবং তিনটায় মিস হলে ৪০। এর বেশি মিস হলে সেটা আর A+ থাকেনা। পয়েন্টের দিক থেকে বিবেচনা করলে আমার পয়েন্ট আসে ৪০। তার উপরে A+ মিস করেছি একটা গ্রুপ সাবজেক্ট পদার্থবিজ্ঞানে। তাই আছি আরো বড় ডেঞ্জার জোনে। আজকে ফ্রেন্ডদের সাথে কথা বলে যা বুঝলাম তাতে আমার কোন চান্সই আসছেনা ভাল কোন কলেজে চান্স পাওয়ার। জানিনা তাদের কথা কতোটুকু সত্য। কিন্তু তারা না জেনে আন্দাজেতো আর কিছু বলেনি। অবশ্যই খোজখবর নিয়ে জানিয়েছে।

নটরডেম কলেজ পয়েন্ট চাচ্ছে ৪৩। অর্থাৎ গোল্ডেন A+। এটাতে আশ্চর্য হবার কিছুই নেই। দেশের সেরা কলেজ এরকমটা চেতেই পারে। কিন্তু আশ্চর্য হলাম এটা শুনে যে সিটি কলেজ, ঢাকা কলেজ, রাইফেলস্ সবাই চাচ্ছে ৪৩পয়েন্ট। ৪৩ না পেলে ৪২। ৪২ না পেলে ৪১। আর ৪১ এরও পরে আসছে ৪০। অর্থাৎ আমার চান্স খুবই কম। ভদ্রভাষায় বলতে গেলে টেনে টুনেই A+ পেয়েছি। এখন কোথায় যাবো আমি? স্বপ্ন ছিল নটরডেমে পড়ার। কিন্তু নিমেষেই সব স্বপ্ন শেষ হয়ে গেল। কারণ, A+ পাওয়া সত্ত্বেও আমার পয়েন্ট যে ৪০!!! সিরিয়ালে আছি চতুর্থ পজিশনে। তাহলে কিভাবে একটা নটরডেম অথবা অন্য একটা ভাল পাবলিক কলেজে চান্স পাই???

চোখে অন্ধকার দেখছি। A+ পাওয়ার সব আনন্দ শেষ হয়ে গিয়েছে এই কথাগুলো শুনে। আজকে এক ফ্রেন্ড আমার দিকে আঙ্গুল তুলে বললো, "তুই ভাল কোন কলেজে চান্স পাবিনা..." ওর পয়েন্ট ৪২। কথাটা খুব হার্ট করেছে আমাকে। চান্স না পাই একটা সুযোগতো অন্তত পাবো। মনে হয় সেটাই পাওয়া যাবেনা। কারণ শুনছি গোল্ডেন অর্থাৎ ৪৩ অথবা ৪২ পয়েন্ট ছাড়া নাকি কোন ভাল কলেজে এডমিশনই দেওয়া যাবেনা। ফর্ম নেওয়া যাবেনা।।।


এখন কি করবো ভাই? প্রাইভেট কলেজ? ক্যাম্ব্রিয়ান কলেজের কথা ভেবেছিলাম একবার। কিন্তু খরচের কথা চিন্তা করে আর যেতে চাচ্ছিনা সেখানে। কলেজেই যদি লাখ লাখ টাকা খরচ করি যদি এইচ.এস.সি. পাশ করি তাহলে ইউনিভার্সিটিতে উঠে কি করবো??? পরিবারের উপর এতো বড় একটা বোঝা হয়ে থাকতে চাচ্ছিনা। খাওয়া-দাওয়া আগে থেকেই বন্ধ হয়ে ছিল। আজকে সারাদিন কিচ্ছু খেতে পারিনি। এতো টেনশন লাগছে। আপনারাই এখন বলুন ভাই। আমি কি করতে পারি? আমার এই A+টার কি তাহলে কোন মূল্যই থাকলোনা? A+ পেয়ে এখন যতোটা কষ্ট লাগছে এস.এস.সি.তে ফেল করলেও বোধহয় এতোটা কষ্ট লাগতোনা। আমার অবস্থা হয়েছে এখন পোস্টের সাথে দেওয়া পাখিগুলোর মতো। যারা উড়ছে কিন্তু একটুও সামনে যেতে পারছেনা।।।



(খুব কষ্ট নিয়ে পোস্টটা লিখেছি। কারো যদি কোন কথায় কষ্ট লাগে তাহলে অত্যন্ত দূঃখিত। আশা করবো সবাই বুঝতে পারবেন আমার কষ্টটা। কষ্ট শেয়ার করলে কমে। তাই এই লজ্জাজনক কথাগুলোকেও হাজার হাজার ব্লগারের সামনে লিখে ফেললাম...)





সবাই ভাল থাকবেন
-হ্যাপি ব্লগিং...


ডিটেইলস্ রেজাল্টটা ছবি আকারেই দিতে চেয়েছিলাম। কিন্তু পারলামনা। কেন যেনো তাদের সাইটটা ওপেন হচ্ছেনা। তাই এখানেই দিয়ে দিচ্ছি...

বাংলা - A
ইংরেজী - A
সাধারণ গণিত - A+
ইসলাম ধর্ম - A+
সামাজিক বিজ্ঞান - A+
পদার্থবিজ্ঞান - A
রসায়ন - A+
জীববিজ্ঞান - A+
উচ্চতর গণিত - A+ (চতুর্থ বিষয়)
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
৩৭টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×