"ফেসবুকে দেখতেছি পতাকা পোড়ানো নিয়া কথা চলতেছে। এটা এক্কেবারে বাজে একটা কাজ ভাই। পতাকায় কেন আগুন দেবেন? খেলায় হারজিত আছেই। তাই বলে কি পতাকায় আগুন দিতে হবে? চার বছর পরেতো আবার বিশ্বকাপ আসছেই। আমাদের সাপোর্টেড দল এইবার না জিতুক পরেরবার জিতবে। নিজেকে সবসময় সংযত রাখুন। কেউ যেনো বলতে না পারে যে ব্রাজিলের সাপোর্টারগুলো উছৃঙ্খল (যা অলরেডী আর্জেন্টিনার নামে হয়েছে)। আপনার একার কারণে আমাদের সবার বদনাম হবে। যে দলেরই সাপোর্ট করুন না কেন অন্যান্য দলকে রেসপেক্ট করতে শিখুন..."
"আরেকটা কথা কি কখনো ভেবে দেখেছেন? একটা দেশের পতাকা শুধু সে দেশের চিহ্ণ না, অনেক কষ্ট করে অর্জন করা একটি জিনিস। উদাহরণের জন্য বেশি দূরে যেতে হয় না। আমাদের দেশই তার উত্তম প্রমাণ। যদি কোন দেশের মানুষ তাদের দেশের পতাকা পোড়ানোর দৃশ্য দেখে তাহলে অবশ্যই তারা চুপ করে বসে থাকবেনা। আপনার আমার কারণে শুধুমাত্র পতাকা পোড়ানো নিয়ে দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ থেকে শুরু করে যু্দ্ধ পর্যন্ত হতে পারে!"
পতাকা পোড়ানো বা এর অমর্যাদা করা খুবই ঘৃণ্য একটা কাজ। আমি আশা করবো সবাই এই কাজ থেকে নিজেকে দূরে রাখবেন।
আরেকটা কথা, বেশ কিছুক্ষণ থেকেই শুনছি বিদ্যুৎ অফিসে হামলার ঘটনা। আরে ভাই, মাথাটা ঠান্ডা কইরা একটু ভাবেন। ট্রান্সফরমারে মারা আপনার একটা ঢিলের জন্য তাতে যদি কোন ক্ষতি হয় তা সারাতে কমছে কম এক সপ্তাহতো লাগবেই। আপনারা এই একসপ্তাহ একেবারেই বিদুৎ পাবেন না। তাহলে কেন বিদুৎ অফিসের জিনিসপত্র ভাংচুর করবেন? লসটা তো নিজেদেরই। শুনেছি পল্লীবিদুৎএ নাকি ব্যাপক ভাংচুর হইছে।।।
সবাই ভাল থাকুন
-হ্যাপি ব্লগিং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


