মাঝপথে নেট কানেকশন ডিসকানেক্ট হয়? সমাধান জানুন

১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৪

শেয়ারঃ
0 8 0

বাইরে বেরুচ্ছেন। ফিরে আসতে দেরী হবে। ভাবলেন এই সুযোগে একটা মুভি ডাওনলোড করতে দিয়ে যাই পিসিতে। ডাইরেক্ট ডাওনলোডের জন্য স্টেজভ্যূ তো আছেই। বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন ডাওনলোড। ফিরে এলেন রাতে। ভাবলেন এতক্ষণে হয়ত ডাওনলোড শেষ অথবা সামান্য কিছু বাকী আছে। পিসি চালু করে দেখলেন ৫০ মেগাবাইট ডাওনলোডের পরে ডায়াল আপ কানেকশান ডিসকানেক্ট হয়ে গিয়েছে। যেহেতু পুনরায় কানেক্ট হতে পারেনি সেহেতু ডাওনলোডও বন্ধ হয়ে গিয়েছে। ফলে পুরো সময়টাই মাটি...

আপনি গ্রামীণফোনের ইন্টারনেট গ্রাহক হলে এ সমস্যা একটা অতি সাধারণ সমস্যা। বিশেষ করে যারা গ্রামীণের মডেম ব্যবহার করেন তাদের জন্য মডেম ডিসকানেক্ট হয়ে যাওয়া ভাত খাওয়া ঘুমানোর মতই একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার।

এই সমস্যা থেকে মুক্তি পেতে ছোট্ট একটা (মাত্র ২২০ কিলোবাইট) ফ্রি সফটওয়্যার ব্যবহার করলেই হবে। রিকানেক্ট নামক এই সফটওয়্যারের গুণ হচ্ছে যেকোন সময় ডিসকানেক্ট হওয়া নেট লাইন পুনরায় কানেক্ট করতে সক্ষম।






ডাওনলোড হওয়ার সময় যদি লাইন ডিসকানেক্ট / মডেম ডিসকানেক্ট হয়ে যায় রিকানেক্ট সফটওয়্যার আপনার নেট লাইন রিকানেক্ট করে ঐ ডাওনলোডটিকে সচল রাখবে। ফলে রাতে বাসায় ফিরে এসে ৫০ মেগাবাইট ডাওনলোড হওয়ার বদলে ডাওনলোড কম্প্লিটেড লেখা দেখবেন আশা করি।

রিকানেক্ট ১.৫ ডাওনলোড লিঙ্ক


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গ্রামীনমডেমডিসকানেক্টরিকানেক্টইন্টারনেট ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৮
নয়ন ঢাকা বলেছেন: ধন্যবাদ
প্রিয় তে রাখলাম
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১২
নীলতারা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া...
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৩
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: কিন্তু ডাউনলোস বন্ধ হইয়া গেলে আবার অটো কেমনে লোড হবে?
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: সাধারণত নেট কানেকশন ডিসকানেক্ট হলেই ডাওনলোড বন্ধ হবে। কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করলে নেট ডিসকানেক্ট হওয়ার ৩-৪ সেকেন্ডের মাঝেই পুনরায় কানেক্ট হয়ে যাবে । ফলে চলন্ত ডাওনলোডটা ঐ ৩-৪ সেকেন্ড বন্ধ থেকে ঐ জায়গা থেকেই আবার শুরু হবে।

আশা করি বুঝাতে পেরেছি।

৪. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৯
শয়তান বলেছেন: দর্কার ছিল । ধন্যবাদ
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: আচ্ছা

৬. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৬
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: দারুন একটা সফটওয়ারের খোজ দিলেন.........:)
কাজ করলেই হয়...........
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: কাজ করার কথা।

৭. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৭
মাছুমুল বলেছেন: ধন্যবাদ । প্রিয়তে........
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৮. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৯
সব যদি আজ বদলে যেত বলেছেন: ছদি পিসি সাটডাউন হয়ে যায়, তখন কি করা?
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: শাটডাউন হয়ে গেলে কিছু করার নেই। পিসিরও বিশ্রামের দরকার আছে।

১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১০. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৩
জুহো. বলেছেন: অচেনা সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে একটাই ভয় পাই। ফিশিং করবে কিনা! কাজের কাজ হোক না হোক নিজে একটা যন্ত্রনা হিসাবে আবির্ভূত হয়ে যায়।
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন: সফটওয়্যারটি সিনেট ডাওনলোড ডট কম সাইটে আছে। আর ডাওনলোড ডট কমের ভাষ্য অনুযায়ী ওরা ভাইরাস, ম্যালওয়্যার আছে এরকম সফটওয়্যার পাবলিশ করেনা।

Click This Link

উপরের লিঙ্কের নিচের ছবি অনুযায়ী দেখুন।



ছবিটা বড় করে দেখতে

১১. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৩
সাধারণমানুষ বলেছেন: কাজের জিনিস কারন আমি জিপি ইউজার
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: আসলেই কাজের একটা জিনিস

১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: :)

১৩. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১২
শয়তান বলেছেন: উহু । কাজ হচ্ছে না ।
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: কি বলে? কোন মেসেজ শো করে?

১৪. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৯
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: কাজ হয়না............ভিসতা ইউজ করি.......কি ব্যাপার কন তো??
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: আমিও তো ভিস্তা ইউজ করি। আমার স্ক্রীণশট দেখেন পোস্টে।

১৫. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: কানেকশন তো জিপি আসেনা......আমার মোবাইলের মডেম দিয়া কানেক্ট হয়
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: নিচের ছবিটা দেখেন

১৬. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
শয়তান বলেছেন: ব্রডব্যান্ড ডায়ালার আমারটা । কানেক্টই হৈতেছিল না
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ব্রডব্যান্ড এরটা জানিনা, ডায়াল আপ মডেম হলে ডায়াল হওয়ার কথা।

১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: /:)

১৮. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০৪
বিদ্যালয় বলেছেন: ডাউনলোডের জন্য কি আইডিএম এ্যুজ করেন ? রিজিউমের জন্য ভালো ডাউন সফট কি ?
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: হ্যা আইডিএম ই ইউজ করি।

স্টেজভ্যূ থেকে ডাওনলোড করলে মুভি রিজিউম করা যায়। আইডিএমই ভাল।

১৯. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১১
আসফাকুল আমিন বলেছেন: আমার ব্রডব্যান্ড এ সব ঠিক ঠাক আসে । অনেক ধন্যবাদ। মনে মনে এই রকম একটা জিনিসই খুঁজতাছিলাম :D :)
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: :)

২০. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: হইলনা ভাই.........অনেক টেরাই মারলাম.........ডিসকানেক্টেড হয়.....কিন্তু এইটা তো কাম করেনা!!
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: সেটিংস এ গিয়ে অটো কানেক্ট এ ক্লিক করে রেখেছেন?

২১. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৫
রনি রাজশাহী বলেছেন: +++++++++++++++
এই পোস্টে মাইনাস দিল কে!!!!!!!!!!
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: :)

২২. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৯
ইখতেখারুল সোহেল বলেছেন: @শয়তান: আমার ব্রডব্যন্ড কানেকশনে এই সফ্টওয়ার কাজ করছে....আমি উইন্ডোজ ৭ ইউজ করি....
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: :)

২৩. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৯
আশরাফ৪৫৯ বলেছেন:
এটার জন্য আবার আলাদা সফটওয়্যার লাগে নাকি!!!
ডায়াল আপ কানেকশনের প্রপারটিজে গিয়ে এডভান্স ট্যাব এ যান, তারপর redial if line is dropped অপশনটা চেক করে দিন, ব্যস। কতবার রি-ডায়াল করবে, কতক্ষন পরে করবে সেটাও সেট করতে পারবেন। তাছাড়া IDM তো নিজেও কানেকশন ড্রপ হলে রি-ডায়াল করে।
২৪. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১১
আশরাফ৪৫৯ বলেছেন:
Sorry, ডায়াল আপ কানেকশনের প্রপারটিজে গিয়ে এডভান্স ট্যাবে না, Option ট্যাবে যেতে হবে।
১৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: এটা আগে ট্রাই করেছিলাম। এটার সমস্যা হল ডিসকানেক্ট হলে আইডিএম এর ডাওনলোড স্টপ হয়ে যায়। পরে রিকানেক্ট হলেও আইডিএম এর ডাওনলোডটা আর চালু হয়না।

আইডিএম ডিফল্ট যেটা রিডায়াল করে ঐটাও কাজ করেনা। রিডায়ালিং লেখা উঠে থাকে শুধু। রিডায়াল আর হয়না।

২৫. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৬
ভাদাইম্যা পোলা বলেছেন: আমি পিপিপিওই কানেকশন ব্যবহার করি। এক্সপিতে এই সফটটের সুবিধাটা ডিফল্ট ভাবেই দেয়া আছে। মনে হয় অন্যান্য ডায়ালআপ কানেকশনের জন্যও এক্সপিতে একই সুবিধা আছে।
১৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: ডিফল্ট সুবিধাটায় ডাওনলোড চলাকালীন ডিসকানেক্ট হলে ডাওনলোড আর শুরু হয়না, স্টপ হয়ে থাকে।

২৬. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৩
শয়তান বলেছেন: ভাদাইম্যা পোলা @ আমারটাও পিপিপিওই কানেকশন । সমস্যা হৈলো দেখা যায় রাতের বেলা ডাউনলোড দিয়া ঘুম দিলাম কিন্তু মাঝরাতে লাইন ডিসি খায়া হুদাই সারা রাত পিসি অন থাকে।
১৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: হ

২৭. ১৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১
প্রিয়তমেষু বলেছেন: জোট্টিল একটা সফটওয়ার!! (যদি কাজ হয়)

আপনাকে এডভান্স ধন্যবাদ!!

আমি তো মবিডাটা ইউজ করি,এতে কাজ হবে তো,সিম অবশ্য জিপি'র!!

আইডিএম এ অটো রিজিউম হবে তো,ভাইয়া??
১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৬

লেখক বলেছেন: জিপি মডেমে কাজ করলে মবিডাটাতেও কাজ করার কথা

২৮. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৩
স্বাধীনতার বার্তা বলেছেন: যারা অটো রিসিউম নিয়ে চিন্তায় আছেন তারা
Click This Link
১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ

২৯. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২২
আশরাফ৪৫৯ বলেছেন:
আপনার IDM এর রি-ডায়ালারের সেটিংসে কোন সমস্যা থাকতে পারে। কারন আমি ব্যবহার করছি, কোন সমস্যা নেই।
ডাউনলেডরত অবস্থায় ইচ্ছা করে ডিসকানেক্ট করলেও IDM রি-ডায়াল করে পুনরায় কানেকশন করে নেয়।
তবে IDM এর রি-ডায়ালার আর windows এর রে-ডায়ালার একসাথে ইউজ করলে সমস্যা হতে পারে।
১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৭

লেখক বলেছেন: হতে পারে।

১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৭

লেখক বলেছেন: আপনাকেও

১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১২

লেখক বলেছেন: হুমম

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: গুড কমেন্ট।

৩৫. ১২ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫
লিবিব বলেছেন: Ami eta install kortey gele Mcafee etakey Trojan virus hishabe dekhay and aotumetic delete korey feley. Ki kri bhai bolento??
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: ১০ নং মন্তব্যর উত্তর দেখুন।

ম্যাকাফি অ্যান্টিভাইরাস কিছুক্ষনের জন্য বন্ধ রেখে চেষ্টা করতে পারেন।

৩৬. ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
বৃষ্টি এবং নীলা বলেছেন: ভাইরাস!!!! অন্য কোন উপায় আছে??
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: উপরে দেখেন।

৩৭. ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
নীল ভোমরা বলেছেন: ব্যাফুক প্রয়োজনীয়!
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: জ্বি

৩৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৭
শওকত বলেছেন: কাজের জিনিস + + + ধন্যবাদ । প্রিয়তে........
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩৯. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৯
মহসিন০৮ বলেছেন: দেখি কাজ হয় কিনা ..............
১১ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪২

লেখক বলেছেন: আচ্ছা দেখেন

৪০. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৪
সাদাত হাসান বলেছেন: Good Post.
is it applicable for citycell zoom?
১১ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: হওয়ার তো কথা।

৪১. ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫২
আমিনুল ইসলাম বলেছেন: ভালো জিনিস।

@সাদাত হাসান, যেহেতু সিটিসেল জুমও ডায়াল আপ কানেকশনই, সেহেতু সিটিসেল ব্যবহারকারীরাও সফটওয়্যারটির সুফল ভোগ করতে পারার কথা।
১১ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: :)

১১ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: :) জ্বি

৪৩. ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৬
পাথুরে বলেছেন: আজকেই দেখতে হবে বাসায় গিয়ে...
১১ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: দেখে জানাইয়েন

১০ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৪৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
ট্যামটেমি বলেছেন: ডাউনলোড করলাম, আল্লাই জানে কাম করবো কিনা ++++++++++
১০ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৮

লেখক বলেছেন: কাম করে নাকি জানাইয়েন

৪৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১০
রং চা বলেছেন: কাজের জিনিস।
১০ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৪৭. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:২২
সুখসাগর বলেছেন: কাজের জিনিস। অনেক অনেক ধন্যবাদ। ++++++++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১২

লেখক বলেছেন: ধন্যবাদ

২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১২

লেখক বলেছেন: আচ্ছা

২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: হুমম

২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:৩৪

লেখক বলেছেন: আচ্ছা

৫৩. ০৭ ই মে, ২০১১ রাত ৯:১৬
লর্ড কার্জন বলেছেন: ডিসকানেক্ট হওয়া এড়ানোর জন্য আমি ডাউনলোড দিয়ে মিডিয়া প্লেয়ারে গান ছেড়ে যাই। কোন লজিক আছে কিনা জানিনা, কিন্তু এর ফলে ডিসকানেক্ট হয় না। এমনকি ডাউনলোড শেষ হওয়ার দুই ঘন্টা পরেও একদিন দেখি ডিসকানেক্ট হয় নি।
০৭ ই মে, ২০১১ রাত ১০:৫৮

লেখক বলেছেন: এটা কি ধরনের সলুশান রে বাবা! ডিসকানেক্ট না হওয়ার সাথে মিডিয়া প্লেয়ার দিয়ে গান চালানোর সম্পর্ক কি? তাও ভাল কাজ হচ্ছে :-&

৫৪. ০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:১২
লর্ড কার্জন বলেছেন: কোন সম্পর্ক তো থাকার কথা নয়। কিন্তু এটা দিয়ে কাজ হচ্ছে। কেন হচ্ছে আমিও বুঝতে পারছি না। এটা একজন সিনিয়র ভাইকে বলার পর তিনিও অবাক হয়েছিলেন। একদিন সকালে নেটে ডাউনলোড দিয়ে বাইরে গিয়েছিলাম। তার আগে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে গান শুনছিলাম, সেটা বন্ধ করা হয়নি। রাতে এসে দেখি নেট তখনও ডিসকানেক্ট হয় নি। খুব অবাক হয়েছিলাম। এরপর থেকে ডাউনলোড দিয়ে গান ছেড়ে যাই। ডিসকানেক্ট হয় না। ব্যাপারটার পিছনে কোন ব্যাখ্যা আমি নিজেও পাই না। তাই শেয়ার করলাম।
৫৫. ২৬ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৩
বখতিয়ার আহ্‌মেদ বলেছেন: মনে হয় কাজের জিনিস। Check করে দেখি কাজ করে কিনা...
২৬ শে জুলাই, ২০১১ রাত ৮:০৫

লেখক বলেছেন: আচ্ছা :)

 

মোট সময় লেগেছে ১.৫২৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
টপ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই