পেইজর্যাংক কথন ও পেইজর্যাংক ১০ এমন কিছু সাইট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পেইজর্যাংক হল গুগল কর্তৃক ব্যবহৃত এক ধরনের লিংক অ্যানালইসিস এলগরিদম। এই এলগরিদমে বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশ করে প্রতিটা ওয়েবসাইটে সাইটের গুরুত্ব অনুযায়ী ০ থেকে ১০ পর্যন্ত একটি ভ্যালু দেয়া হয়। যে সাইটের ভ্যালু যত বেশি সেই সাইট গুগলের চোখে তত বেশি গুরুত্বপুর্ন। গুগল ফাউন্ডার ল্যারি পেইজের নামানুসারে এই এলগরিদমের নামকরণ করা হয় পেইজ র্যাংক। ল্যারি পেইজ এটা আবিষ্কার করলেও এটার প্যাটেন্ট সংরক্ষিত আছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নামে।
৫০০ মিলিয়ন ভেরিয়েবল এবং ২ বিলিয়নের মত টার্ম হিসাব করে একটা সাইটের পেইজর্যাংক দেয়া হয়। প্রতি তিনমাস পরপর এই পেইজর্যাংক আপডেট হয়।
০ র্যাংক পাওয়া একটা সাইট গুগলের কাছে গুরুত্বপুর্ণ নয়। তাই সার্চ রেজাল্টে ০ পেজর্যাংক থেকে প্রথম পাতায় রেজাল্ট আসেনা। সাধারণত একেবারে নতুন সাইটের পেইজর্যাংক ০ থাকে।
পেইজর্যাংক ৫+ হলেই একটা ওয়েবসাইট গুরুত্বপুর্ণ ধরা হয়ে থাকে। এসব ওয়েবসাইট গুগল সার্চেও প্রথম সারিতে থাকে তাই স্বভাবতই এসব সাইটের ভিজিটর বেশি।
১০ পেইজর্যাংক ওয়ালা একটা সাইট গুগলের চোখে মহা গুরুত্বপুর্ণ। কিন্তু খুব অল্প সংখ্যক ওয়েবসাইটই পেইজর্যাংক ১০ বাগাতে পেরেছে। গুগলের পেইজর্যাংক সেট করার ভেরিয়েবল এবং টার্ম গুলো অজানা থাকায় সবারই আগ্রহ গুগল পেইজর্যাংক সেট করে কিভাবে। কারন ইয়াহু, ইউটিউব, অ্যাপল, নিউইয়র্ক টাইমস এর মত সাইট গুলোর পেইজর্যাংক ৯ অন্যদিকে ইবে এবং উইকিপিডিয়া এখনো ৮। এরকম পপুলার সাইটগুলোও কিন্তু পেইজর্যাংক ১০ পাচ্ছে না।
পেইজর্যাংক ১০ এমন ওয়েবসাইটের ঠিকানা :
http://www.google.com
(গুগল হোমপেইজ)
http://www.facebook.com
(বিশ্ববিখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট)
http://www.usa.gov
(মার্কিন যুক্তরাস্ট্রের প্রধান সরকারী সাইট)
http://www.w3.org
(ওয়েব টেকনোলজির প্রধান সাইট)
http://www.dhhs.gov
(মার্কিন যুক্তরাস্ট্রের স্বাস্থ্য বিষয়ক সরকারী সাইট)
http://www.go8.edu.au
(অস্ট্রেলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সৃষ্ঠ গ্রুপ এইটের হোমপেজ)
http://www.miibeian.gov.cn
(চায়নার তথ্য মন্ত্রণালয়)
http://www.whitehouse.gov
(যুক্তরাস্ট্রের প্রেসিডেন্টের অফিসিয়াল সাইট)
us.cnn.com
(বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা)
http://www.addthis.com/bookmark.php
(পপুলার সোশাল বুকমার্কিং টুল, হোম পেইজের র্যাংক ৯, উপরের লিংকের র্যাংক ১০)
তবে আমার মতে addthis.com থেকেও অনেক ভাল সাইট আছে ১০ পাওয়ার মত। বিশেষ করে উইকিপিডিয়ার অবশ্যই ১০ পাওয়া উচিত।
উপরে দেয়া সকল পেইজর্যাংক চেক করা হয়েছে ১০.১০.১০ তারিখে।
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।