কবিদের মত
অত কাহিনী করে কখনও
কবিতা লিখতে বসা হয়নি আমার ..
তাছাড়া, আমি কবিও নই।
কবিতা না লিখে কবি হওয়া কি এত সহজ ?
হঠাৎ সেদিন আমার খুব কবি হতে শখ হলো,
বসলামও অনেক কাহিনী করে -
মন্টেক্সের নীল রঙা কলম, ধবধবে সাদা কাগজ,
কাঠালী রঙের টেবিলের কোণায় গরম এককাপ চা,
বা হাতে প্রিয় বেনসান
আর কোমল করে বিরহের গান -
কিন্তু কবিতা ?
হলোনা !
একটা কবিতা, একজন কবির চেয়ে বেশী কষ্টে জন্মায় ।
১৬মাঘ ,১৪১৬
তারামন্জিল,ঢাকা ।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


