“বাংলাদেশঃ গ্রাউন্ড জিরো ফর কাইমেট চেঞ্জ” শিরোনামে সাপ্তাহিকী, সিএসআরএস এবং ইক্যুইটি-বিডি যৌথভাবে কোপেনহেগেন- এ একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীর উদ্বোধনকালে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন “ বাংলাদেশ ইতিমধ্যেই জলবায়ু বিষয়ে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষন করেছে। কিন্তু বৈশ্বিক সহায়তার কার্যকরী ব্যবহার নিশ্চিত করার ল্েয আমাদের নিজেদেরকে অনেক কাজ করতে হবে।”
তিনি আরো বলেন “আমাদের নীতি নির্ধারকদের পরিবেশ সংরণে স্থানীয় ইস্যুতে যথেষ্ট মনোযোগী হতে হবে। বন ও নদীগুলো রার জন্য কার্যক্রম সুনির্দিষ্ট করতে হবে। যেহেতু আমাদের স্থানীয়ভাবে নিজস্ব কিছু ‘এডাপটেশন’ কৌশল ইতিমধ্যেই আছে, তাই এগুলোর আন্তর্জাতিক পরিচিতি ও স্বীকৃতির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।”
চিত্র প্রদর্শনীতে আহমেদ স্বপন (ভয়েস), ফেরদৌস-উর-রহমান (প্রদীপন এবং এনসিসিবি), রেজাউল করিম চৌধুরী (ইক্যুইটিবিডি ও কোস্ট) এবং গোলাম মর্তুজা (সাপ্তাহিকী)- সহ উল্লেখযোগ্য সংখ্যক দেশী বিদেশী নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। গোলাম মর্তুজা বলেন-জলবায়ু ‘এডাপটেশন’ বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ। এটাকে সুযোগ হিসেবে গ্রহন করে বিশ্ববাসীর কাছে প্রমান করে দিতে হবে যে, আমরা সহায়তা তহবিল ফলপ্রসূ প্রক্রিয়ায় ব্যবহার করতে সম। আন্তর্জাতিক গোষ্ঠীকে যথাযথ তিপূরণ নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন। রেজাউল করিম চৌধুরী বলেন-জলবায়ুজনিত দুর্যোগ বাংলাদেশের জন্য আজকের সমস্যা এবং ইউরোপের কাছে আগামীর। বাংলাদেশের উপকুলীয় অঞ্চলের মানুষের জন্য এটি একটি জীবন মরণ সমস্যা।
উল্লেখ্য, প্রদর্শনীটি কিমাফোরাম০৯ এর কার্যক্রমের অংশ এবং এটি ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। এটি ইতিমধ্যেই জলবায়ু সম্মেলনে অংশগ্রহনকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

