somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসমাউল হুসনা বা আল্লাহতাআলার গুণবাচক নামসমূহের বাংলা অর্থ

২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আল্লাহ বলে আহ্‌বান কর কিংবা রাহামান বলে, যে নামেই ডাক না কেন, সব সুন্দর নাম তাঁরই । (বনী-ইসরাইল-- ১১০)

আর আল্লাহর জন্যে রয়েছে সব উত্তম নাম। কাজেই সেসব নাম ধরেই তাঁকে ডাক। (আল-আরাফ-১৮০)

নিচে আল্লাহতাআলার গুণবাচক নামসমূহের বাংলা অর্থ দেয়া হলো। সাথে কোন্ সুরার কোন্ আয়াতে আছে তাও দেয়া হলো।

আরবী নাম------বাংলা অর্থ------কোন্ সুরায় আছে
১। আর-রাহমান--- (পরম করুণাময়) --- (২ : ১৬৩)
২। আর-রাহীম--- (অফুরন্ত দাতা / অতি দয়ালু) --- (৫৭ : ৯)
৩। আল-মালিক--- (রাজাধিরাজ) --- (২৩ : ১১৬)
৪। আল-কুদ্দুস--- (সমস্ত সন্দেহ-সংশয় মুক্ত সত্তা) --- (৬২ : ১)
৫। আস-সালাম--- (প্রশান্তিদাতা) --- (৫৯ : ২৩)
৬। আল-মুমিন--- (নিরাপত্তাদাতা) --- (৫৯ : ২৩)
৭। আল-মুহাইমিন--- (অভিভাবক) --- (৫৯ : ২৩)
৮। আল-আযীয--- (প্রবল পরাক্রমশালী) --- (৩ : ৬)
৯। আল-জাব্বার--- (সবচেয়ে মহান ও ক্ষমতাশালী) --- (৫৯ : ২৩)
১০। আল-মুতাকাব্বির--- (মহত্বের অধিকারী) --- (৫৯ : ২৩)
১১। আল-খালিক--- (সৃষ্টিকর্তা) --- (১৩ : ১৬)
১২। আল-বারী--- (প্রাণদাতা) --- (৫৯ : ২৪)
১৩। আল-মুসাউয়ির--- (আকৃতি দানকারী) --- (৫৯ : ২৪)
১৪। আল-গাফ্ফার--- (ক্ষমাশীল) --- (২০ : ৮২)
১৫। আল-কাহ্‌হার--- (মহা শাস্তিদানকারী) --- ( ১৩ : ১৬)
১৬। আল-ওয়াহাব--- (অত্যন্ত দাতা) --- (৩৮ : ৯)
১৭। আর-রায্‌যাক--- (রিযিকদাতা) --- (৫১ : ৫৮)
১৮। আল-ফাত্তাহ--- (বিজয় দানকারী) --- (৩৪ : ২৬)
১৯। আল-আলীম--- (সর্বজ্ঞ) --- (৪ : ৩৫)
২০। আল-কাবীদ--- (রিযিক সংকীর্ণকারী) --- (২ : ২৪৫)
২১। আল-বাসিত--- (রিযিক প্রশস্তকারী) --- (২ : ২৪৫)
২২। আল-খাফিদ--- (অবনতকারী) --- (৯৫ : ৫)
২৩। আর-রাফি--- (উন্নতি প্রদানকারী) --- (৫৮ : ১১)
২৪। আল-মু্য়িজ--- (সম্মানদাতা) --- (৩ : ২৬)
২৫। আল-মুধীল--- (অপমানদাতা) --- (৩ : ২৬)
২৬। আস-সামী--- (সর্বশ্রোতা) --- (২ : ২৫৬)
২৭। আল-বাসীর--- (সর্বদ্রষ্টা) --- (৪২ : ১১)
২৮। আল-হাকাম--- (বিচারক) --- (২২ : ৬৯)
২৯। আল-আদল--- (ন্যায়বিচারক) --- (৬ : ১১৫)
৩০। আল-লাতিফ--- (অতি অনুগ্রহশীল) --- (২২ : ৬৩)
৩১। আল-খাবির--- (সর্ববিষয়ে জ্ঞানী) --- (৬ : ১৮)
৩২। আল-হালিম--- (মহা ধৈর্যশীল) --- (২২ : ৫৯)
৩৩। আল-আযীম--- (অতি মহান) --- (২ : ২৫৫)
৩৪। আল-গাফুর--- (অত্যন্ত ক্ষমাশীল) --- (২ : ১৭৩)
৩৫। আশ-শাকুর--- (ভালো কাজের পুরষ্কারদানকারী / গুণগ্রাহী) --- (৩৫: ৩০)
৩৬। আল-আলী--- (সর্বোচ্চ) --- (৪ : ৩৪)
৩৭। আল-কাবির--- (সর্বোচ্চ মর্যাদাবান) --- (২২ : ৬২)
৩৮। আল-হাফীয--- (সবকিছুর সংরক্ষক) --- (১১ : ৫৭)
৩৯। আল-মুকীত--- (অন্ন ও শক্তিদাতা) --- (৪ : ৮৫)
৪০। আল-হাসিব--- (হিসাব গ্রহণকারী) --- (৩৩ : ৩৯)
৪১। আল-জালীল--- (অতি মর্যাদাবান) --- (৫৫ : ২৭)
৪২। আল-কারীম--- (অনুগ্রহকারী) --- (২৭ : ৪০)
৪৩। আর-রাকীব--- (তত্ত্বাবধায়ক) --- (৫ : ১১৭)
৪৪। আল-মুজিব--- (দুআ কবুলকারী) --- (১১ : ৬১)
৪৫। আল-ওয়াসি--- (অসীম) --- (২ : ২৬৮)
৪৬। আল-হাকীম--- (প্রজ্ঞার অধিকারী) --- (৩১ : ২৭)
৪৭। আল-ওয়াদুদ--- (ভালবাসা পোষণকারী) --- (১১ : ৯০)
৪৮। আল-মাজীদ--- (মহত্বের অধিকারী) --- (১১ : ৭৩)
৪৯। আল-বায়িত--- (পুনরুত্থানকারী) --- (২২ : ৭)
৫০। আশ-শাহীদ--- (সর্বত্র বিদ্যমান/সাক্ষী) --- (৪ : ১৬৬)
৫১। আল-হাক্ব--- (হক ও চিরসত্য) --- (২৩ : ১১৬)
৫২। আল-ওয়াকীল--- (মহাব্যবস্থাপক) --- (৩৩ : ৩)
৫৩। আল-ক্বাবিয়্যু--- (মহাশক্তিধর) --- (২২ : ৭৪)
৫৪। আল-মাতিন--- (অটল / অনড়) --- (৫১ : ৫৮)
৫৫। আল-ওয়ালিয়্যু--- (বন্ধু ও সাহায্যকারী) --- (৪ : ৪৫)
৫৬। আল-হামিদ--- (প্রশংসিত) --- (১৪ : ৮)
৫৭। আল-মুহসি--- (যার জ্ঞান সবকিছুকে বেষ্টন করে আছে) ---(৭২ : ২৮)
৫৮। আল-মুবদি--- (সৃষ্টির সূচনাকারী) --- (২৭ : ৬৪)
৫৯। আল-মুয়িদ--- (পুনরুজ্জীবিতকারী)--- (২৭ : ৬৪)
৬০। আল-মুহ্‌য়ি--- (জীবনদাতা) --- (১৫ : ২৩)
৬১। আল-মুমিত--- (মৃত্যুদাতা) --- (৭ : ১৫৮)
৬২। আল-হাই--- (চিরন্জীব) --- (২ : ২৫৫)
৬৩। আল-কাইয়ুম--- (অমুখাপেক্ষী / সবকিছুর ধারক) --- (২ : ২৫৫)
৬৪। আল-ওয়াজিদ--- (অব্যর্থ) --- (১৬ : ৪৫ থেকে ৪৬)
৬৫। আল-মাজীদ--- (মহিমাময়) --- (১১ : ৭৩)
৬৬। আল-ওয়াহিদ--- (এক ও অদ্বিতীয়) --- (২ : ১৬৩)
৬৭। আল-আহাদ--- (এক) --- (১১২ : ১)
৬৮। আস-সামাদ--- (অভাবমুক্ত) --- (১১২ : ২)
৬৯। আল-কাদির--- (সবকিছু করতে সক্ষম / সর্বশক্তিমান) --- (৬ : ৬৫)
৭০। আল-মুক্‌তাদির--- (সকল ক্ষমতার উৎস) --- (১৮ : ৪৫ থেকে ৪৬)
৭১। আল-মুকাদ্দিম--- (অগ্রবর্তিকারী) --- (১৭ : ৩৪)
৭২। আল-মুয়াখখির--- (পশ্চাৎবর্তিকারী) --- ( ৭১ : ৪)
৭৩। আল-আউয়াল--- (সর্বপ্রথম) --- (৫৭ : ৩)
৭৪। আল-আখির--- (অনন্ত / সর্বশেষ) --- (৫৭ : ৩)
৭৫। আয-যাহীর--- (প্রকাশমান) --- (৫৭ : ৩)
৭৬। আল-বাতিন--- (অদৃশ্য / গুপ্ত) --- (৫৭ : ৩)
৭৭। আল-ওয়ালী--- (তত্তাবধায়ক) --- (১৩ : ১১)
৭৮। আল-মুতাআলি--- (সর্বোচ্চ মর্যাদাবান) --- (১৩ : ৮ থেকে ১০)
৭৯। আল-বার্‌রু--- (পরম উপকারী) --- (৫২ : ২৮)
৮০। আত-তাওয়াব-- (তওবা কবুলকারী) --- (৯ : ১০৪)
৮১। আল-মুনতাকীম--- (অপরাধীর শাস্তি দানকরী) --- (৩২ : ২২)
৮২। আল-আফুউ--- (মার্জনাকারী) --- (৪ : ৯৯)
৮৩। আর-রাউফ--- (অত্যন্ত দয়ালু) --- (৩ : ৩০)
৮৪। মালিক-উল-মুলক--- (সকল সার্বভৌম শক্তির অধিকারী) --- (৩ : ২৬)
৮৫। যুলজালালি-ওয়াল-ইকরাম--- (মহিমাময় ও মহানুভব) --- (৫৫ : ২৭)
৮৬। আল-মুকসিত--- (সুবিচারকারী) --- (৭ : ২৯)
৮৭। আল-জামী--- (একত্রিতকারী) --- (৩ : ৯)
৮৮। আল-গানী--- (ধনী / অমুখাপেক্ষী) --- (৩ : ৯৭)
৮৯। আল-মুগনী--- (ধন দানকারী / অভাবমুক্তকারী) --- (৯: ২৮)
৯০। আল-মানীই--- (বারণকারী / হারাম থেকে নিষেধকারী) --- (৫ : ২৪ থেকে ২৬)
৯১। আদ-দার্‌রু--- (অপকার করার মালিক) --- (৬ : ১৭)
৯২। আন-নাফী--- (উপকার করার মালিক) --- (৩০ : ৩৭)
৯৩। আন-নূর--- (নূর দানকারী) --- (২৪: ৩৫)
৯৪। আল-হাদী--- (পথপ্রদর্শক) --- (২৫ : ৩১)
৯৫। আল-বাদীই--- (বিনা নমুনাতে সৃষ্টির অধিকারী) --- (২ : ১১৭)
৯৬। আল-বাকী--- (চিরস্থায়ী) --- (৫৫ : ২৭)
৯৭। আল-ওয়ারিস--- (সকলকিছুর উত্তরাধিকারী) --- (১৫ : ২৩)
৯৮। আর-রাশিদ--- (সৎপথ প্রদর্শনকারী) --- (১৮ : ১৭)
৯৯। আস-সাবুর--- (ধৈর্যশীল ও সহিষ্ণু) --- (৩৫ : ৪৫)
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০২
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×