somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৫৮ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে স্থাপিত হয় বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ, যেটি পরিচিত ছিলো 'ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ' নামে। স্বাধীনতার পর নাম পরিবর্তন করে রাখা হয় ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ১৯৭১ সালে এ কলেজের অনেক প্রাক্তন ক্যাডেট/ছাত্র স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন যাদের অনেকেই ছিলেন বিখ্যাত মুক্তিযোদ্ধা- যার মধ্যে আছেন মুক্তিযোদ্ধা বদিউল আলম, যার ওপর ভিত্তি করে হুমায়ুন আহমেদ " আগুনের পরশমণি " চলচ্চিত্র নর্মাণ করেন। এ কলেজের আটজন ক্যাডেট মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তাদের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরা হলো।

লেফট্যানেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেইন, বীর উত্তম : তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর পদাতিক কোরের কর্মকর্তা। ১৯৭১ এর মার্চে বিদ্রোহ করেন যখন তিনি যশোর সেনানিবাসে বদলি হন। আমাদের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে শহীদ প্রথম সেনা কর্মকর্তা যিনি ১৯৭১ এর মার্চ মাসে শাহাদাত বরণ করেন। তিনি মরনোত্তর দ্বিতীয় সর্বোচ্চ বীর উত্তম উপাধি লাভ করেন। ঢাকা সেনানিবাসের শহীদ লে: আনোয়ার গার্লস স্কুলের নামকরণ তাঁর সম্মানেই করা হয়েছে।

বদিউল আলম (বদি), বীর বিক্রম : মুক্তিযুদ্ধে যোগদান করেন যখন তিনি করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ঢাকার বিখ্যাত CRACK PLATOON এর সদস্য ছিলেন। তাঁকে মরণোত্তর বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়। তাঁর ওপর ভিত্তি করেই হুমায়ুন আহমেদ " আগুনের পরশমণি " চলচ্চিত্র নির্মাণ করেন।

মুফতি মুহাম্মদ কাসেদ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) তৃতীয় বর্ষে অধ্যয়নকালে মুক্তিযুদ্ধে যোগদান করেন। ১৯৭১ এর জুন মাসে ময়মনসিংহের একটি রেলস্টেশনে সম্মুখ সমরে শহীদ হন। এই সাহসী মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে বুয়েটে প্রতিবছর 'মুফতি কাসেদ দাবা প্রতিযোগিতা' আয়োজন করা হয়।

ক্যাপ্টেন মো. শামসুল হুদা : পাকিস্তান সেনাবাহিনীর পদাতিক কোরের কর্মকর্তা ছিলেন। যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন তিনি ছুটিতে। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ না দিয়ে দেশের জন্য লড়ার সিদ্ধান্ত নেন। ১৯৭১ এর নভেম্বরে পূর্ব রণাংগনে শাহাদাত বরণ করেন। চট্টগ্রামের মুরাদপুর ও সিতাকুন্ডের শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয় তাঁর নামেই নামকরণ করা হয়েছে।

মেজর মো. আবদুল খালেক : পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি কোরের কর্মকর্তা ছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম দিককার শহীদদের মধ্যে অন্যতম। ১৯৭১ এর মার্চে কুমিল্লা সেনানিবাসে একটি গোয়েন্দা ইউনিটে কর্মরত অবস্থায় শহীদ হন।

ক্যাপ্টেন এ কে এম নুরুল আবসার : পাকিস্তান সেনাবাহিনীর EME কোরে কর্মরত অবস্থায় ১৯৭১ সালের ২৮ মে রংপুর সেনানিবাসে শহীদ হন। সৈয়দপুর সেনানিবাসের EME প্যারেড গ্রাউন্ডের নামকরণ তাঁর সম্মানার্থেই শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ড রাখা হয়েছে। এ ছাড়া সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুলের নামকরণও এ শহীদের নামে করা হয়েছে।

মো. মোশাররফ হোসেইন : তিনি ছিলেন কর্ণফুলী পেপার মিলের সহকারী পরিচালক। ১৯৭১ এর ডিসেম্বরে শহীদ হন।

সেকেন্ড লেফট্যানেন্ট রফিক আহমেদ সরকার : ১৯৭০ সালে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেংগল রেজিমেন্টে কমিশন লাভ করেন। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি রংপুরে বদলি হন। তিনি হলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সর্বকনিষ্ঠ শহীদ।

এ ছাড়া ফৌজদারহাটের নিম্নোক্ত ক্যাডেটরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন যাদের অনেকেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। নিচে ব্যাচ অনুসারে তাঁদের নাম উল্লেখ করা হলো ---

১। Wing Commander (Retd.) M. Waliullah, 1st batch

২। Md. Abdur Rob, 2nd batch

৩। Colonel (Retd.) Abu Taher Salauddin, 4th batch

৪। Dr. M Mujibur Rahman, Ph.D, 4th batch

৫। Lieutenant General (Retd.) Abu Saleh M Nasim, 5th batch

৬। Major Md. Rawshan Yazdani Bhuiyan, Deceased, 6th batch

৭। Major General (Retd.) Md. Ashraf Hossain, Deceased, 6th batch

৮। Quamrul Haq, Bir Bikram, 7th batch

৯। Quazi Muhammad Ali Anwar, 8th batch

১০। S M Iqbal Rashid, 8th batch

১১। Brigadier General (Retd.) A M Syeed Ahmed, Bir Protik, 8th batch

১২। Major General (Retd.) Syed Muhammad Ibrahim, 9th batch

১৩। Lt. Colonel (Retd.) Mir Mukhlesur Rahman, 9th batch

১৪। Syed Abdur Rashed, 9th batch

১৫। Dr. Azadul Islam, Ph.D., 10th batch

১৬। Dr. Kaiser M. Hamidul Haq, Ph.D., 10th batch

১৭। Capt. (Retd.) Humayun Kabir, Bir Protik, 10th batch

১৮। Major General (Retd.) Imamuz Zaman, Bir Bikram, 10th btach

১৯। Ishraq Ahmed, 10th batch

২০। Major (Retd.) Hasmi Mustafa Kamal, 10th batch

২১। Lt. Colonel (Retd.) Quazi Sajjad A Zahir, Bir Protik, 10th batch

২২। A F M A Harris, 11th batch

২৩। Major (Retd.) Syed Munibur Rahman, 11th batch

২৪। Major (Retd.) Didar Atwar Hussain, 11th batch

২৫। Major (Retd.) Syed Mizanur Rahman, 11th batch

২৬। Shahriar Huda, Ph.D., 11th batch

২৭। Capt. (Retd.) Ahsan Aziz Shelley, 12th batch

২৮। Brigadier General (Retd.) Md. Abdur Rahim, 12th batch

২৯। M. Ibrahim Adil Khan, 12th batch

৩০। Anis Quadri, 13th batch

৩১। Nazrul Kamal, 13th batch

৩২। A K M Showkat Amin, 13th batch

৩৩। Belal Uddin, 13th batch

৩৪। Muhammad Abdur Rahim, 14th batch

৩৫। Colonel (Retd.) Mahmud Rahman Chowdhury, 15th batch

৩৬। Brigadier General Mollah Fazle Akbar, 15th batch

তথ্যসূত্র: 1. OFA Directory 2005
2. Wikipedia

বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ৪২ তম ব্যাচের মোহাম্মদ শহীদুল আহসান কে যিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছেন।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১৭
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×