যে সূরাটি চিন্তা-ভাবনা সহকারে পাঠ করলে মানুষের ইহকালের ও পরকালের সংশোধনের জন্যে যথেষ্ট হয়ে যায়
২৯ শে মার্চ, ২০১০ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হযরত ওবায়দুল্লাহ ইবনে হিসন ( রা: ) বলেন রাসুলুল্লাহ ( স: ) এর সাহাবীদের মাঝে দু'ব্যক্তি ছিলেন, তারা পরস্পর মিলে একজন অন্যজনকে সূরা আসর পাঠ করে না শুনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না। ইমাম শাফেয়ী ( র: ) বলেন - যদি মানুষ কেবল এই সূরাটি নিয়েই চিন্তা করতো তবে এটাই তাদের জন্য যথেষ্ট হতো।
সুরা আল-আসর (অনুবাদ)
পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু আল্লাহর নামে
১। সময়ের শপথ ।
২। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে।
৩। কিম্তু তারা ব্যতী্ত,যারা বিশ্বাস করে ও সৎ কর্ম করে এবং পরস্পরকে উপদেশ দেয় সত্যের ও উপদেশ দেয় ধৈর্য্য ধারণের।
আখেরাতে মুক্তির জন্যে নিজের কর্ম সংশোধিত হওয়াই যথেষ্ট নয়, অপরের চিন্তাও জরুরি। এই সূরায় মুসলমানদের প্রতি একটি বড় নির্দেশ এই যে, নিজেদেরকে কুরআন ও সুন্নাহর অনুসারী করে নেয়া যতটুকু জরুরি, ততটুকুই জরুরি অন্য মুসলমানদেরকেও ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান করার সাধ্যমত চেষ্টা করা। নতুবা কেবল নিজেদের আমল মুক্তির জন্যে যথেষ্ট হবে না। এ কারণেই কোরআন ও হাদীসে প্রত্যেক মুসলমানের প্রতি সাধ্যমত সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ ফরজ করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন