টিপাইমুখে বাঁধ নির্মান হলে সিলেটসহ দেশের পূর্বাঞ্চল মরু ভুমিতে পরিণত হবে। ফলে ১ কোটি ক্ষুদ্র মৎস্য জীবি ও ৫ লক্ষাধিক জেলে পরিবার বেকার হয়ে মানবেতর জীবন যাপনসহ সর্বস্তরের জনসাধানের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। তাছাড়া ওই বাঁধ নির্মিত হলে গোটা সিলেট অঞ্চলে পানির স্তর নীচে নেমে যাবে, পরিবেশ, অর্থনীতি ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি সাধিত হবে। টিপাইমুখের বাঁধ দেশের জন্য হুমকি স্বরুপ।
টিপাই মুখে ড্যাম নির্মান বন্ধ ও মাগুরছড়া গ্যাসকূপ বিষ্ফোরনে ক্ষতি আদায়ের দাবীতে আজ (রোববার) শ্রীমঙ্গল বিনোদন থিয়েটার ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সকাল ১০টায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগণ উল্লেখিত কথাগুলো বলেন। সমাবেশে বক্তব্য রাখেন, বিনোদন থিয়েটারের উপদেষ্টা ও শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম সাইদুর রহমান, বিনোদন থিয়েটারের উপদেষ্টা ও জতীয় ফুটবলার ইকরামুর রহমান রানা, উপদেষ্টা সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক কেপি দাশ বুলু, মানবাধিকার সদস্য প্রনয় পাল, বিনোদন থিয়েটারের সভাপতি দেওয়ান মশিউর রেজা চৌধুরী, বিনোদন থিয়েটারের প্রচার সম্পাদক বিদ্যুৎ দেব, জহিরুল ইসলাম প্রমুখ। অপরদিকে মাগুরছড়া বিষ্ফোরণের ১২তম দিবস উপলক্ষে মাগুরছড়া গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতি পূরণ আদায় জাতীয় কমিটির উদ্যোগে মানব বন্ধন পালন করে।
টিপাইমুখ বাঁধ নির্মাণ রুখতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সামাজিক ও রাজনৈতিক সংগঠন সভা সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচি পালন করে চলেছে। সিলেটের উজানে ভারতে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রক্রিয়া কয়েক দশক ধরে ভারত সরকার বাঁধ নির্মাণের প্রস্তুতি চালাচ্ছে। যতবারই ভারত বাঁধ নির্মাণের প্রস্তুতি নেয় ততবারই বাংলাদেশ বিশেষ করে সিলেটে আন্দোলন শুরু ও প্রস্তুতি চলে। চলে রাজপথে মিছিল-মিটিং। বিগত সরকারের সময় থেকে আবারও টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু হলে সিলেটে শুরু হয় আন্দোলন। এবার বাঁধ নির্মাণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে থাকায় সিলেট বিভাগের সর্বত্র আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছে।
মাগুর ছড়া ক্ষতিপূরন আদায়ের দাবী ও টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।