আমার প্রিয় পোস্ট
- গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করার পূর্বে যা যা করবেন - হাসান
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল এবং অত:পর - হাসান
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- আমার উবুন্টু ডেস্কটপ - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুতে ম্যাক ও ভিস্তা লুক (উবুন্টু একাই একশ!!! ) - ইন্ঞ্জিনিয়ার
- ফায়ারফক্সের অ্যাড বিষয়ক কিছু সমস্যার সমাধান, সাথে বোনাস কিছু অ্যাডঅন (ইন্জ্ঞিনিয়ারস চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- এক ক্লিকে কম্পিউটারের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করুন! (Ultimate XP Tweak) - সাইফ সামির
- নাম প্রকাশে অনিচ্ছুক - ছন্নছাড়ার পেন্সিল
- JPS Virus Maker 3.0 - দেখেন ভাইরাস বানানো কতো সোজা
- নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- হিরেন বুট সিডি: গোস্ট দ্বারা কয়েক মিনিটে উইন্ডোজ ইনস্টল
- আদনান শওকত
- ব্লগ ভার্সেস বাংলাদেশ! - উদাসী স্বপ্ন
- মন্তব্য করতে আমাকে ব্যবহার করুন একা একা ভালো লাগছে না তাই শেয়ার করলাম - মাসুদ চৌধুরী
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- হ্যাকিং - হ্যাকার
- তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি - আদনান শওকত
- Stop Installation Tool আপনার পিসিতে পাশওর্য়াড ব্যাতিত কোন কিছু সেট আপ দিতে দিবে না। - জুয়েল ফুজি
- ডাউনলোড করুন প্রিমিয়াম একাউন্ট এর মত - জুয়েল ফুজি
সরাসরি আপনার গন্তব্যে পৌঁছে যান...
- আদনান শওকত
- ডায়াল-আপ সংযোগ নিজে নিজে বিচ্ছিন্ন হয়ে গেলে যা করবেন
- আদনান শওকত
- কম ইন্টারনেট স্পীডেও টিউন করুন যেকোন অনলাইন রেডিও স্টেশন
- আদনান শওকত
- আসুন বিনে পয়সায় sms পাঠাই!!!

- খাই দাই গান গাই
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- বিশ্বের সেরা দুইটি ডাউনলোড ম্যানেজার (IDM & DAP) - লেটেষ্ট ফুল ভার্সন উইথ প্যাচ
- নির্ভয় নির্ঝর
- নতুন আইডিএম ব্যবহার কারীদের জন্য সাহায্যমূলক পোষ্ট। সকল ব্রাউজারের মাধ্যমে আইডিএম ব্যবহার করার উপায়........


- বৈদ্যুতিক আঘাত
- দুটো সফটওয়্যারের লিগ্যাল লাইসেন্স কপি ডাউনলোড করুনঃ RVS 2010 এবং iolo Search and Recover™ 5 - বিডি আইডল
ডায়াল-আপ সংযোগ নিজে নিজে বিচ্ছিন্ন হয়ে গেলে যা করবেন
০৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৫
ব্রডব্যান্ড ইন্টারনেটে তুলনামূলকভাবে দ্রুততর গতিতে ইন্টারনেট ব্রাউজ করা যায়, এমন একটা কথা থাকলেও আজকাল সবার মধ্যে মোবাইলের মডেম ব্যবহার করে তথা ডায়াল আপ সংযোগ ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করার ঝোঁক লক্ষ্য করা যায়। এর কারণ হিসেবে বেশ কিছু বিষয়কে দেখানো যায়। প্রথমতঃ মোবাইলের মডেম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করলে আপনার ঝামেলা কমে যায়। দ্বিতীয়তঃ তার নিয়ে টানাটানি করারও কোনো প্রয়োজন পড়ে না। তৃতীয়তঃ যখন-তখন যেখানে-সেখানে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়া যায়।
তবে ডায়াল-আপ সংযোগ ব্যবহারকারীদের তিক্ত অভিজ্ঞতাসমূহের মধ্যে অন্যতম একটি হলো সংযোগ নিজে নিজেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কোনো কারণ ছাড়াই অনেক সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুনরায় সংযোগ স্থাপন করে কাজ করতে হয়। তবে আপনি যদি কোনো ফাইল ডাউনলোড করতে দিয়ে কম্পিউটার থেকে দূরে চলে যান, তাহলে ঘণ্টাখানেক পর এসে সম্পূর্ণ ফাইল ডাউনলোড হয়ে গেছে এমনটা দেখার আশা করলেও হয়তো দেখবেন সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ডাউনলোড এখনো সম্পন্ন হয়নি। বিশেষ করে যারা ডাউনলোড করেন, তাদের জন্য এই অটো-ডিসকানেক্টের ব্যাপারটি খুবই সমস্যার সৃষ্টি করে। এছাড়াও যাদের লাইন ঘন ঘন কেটে যায়, তাদেরও পুনরায় সংযোগ নিতে নিতে মেজাজ খারাপ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
ঠিক তেমন সমস্যারই দু’টি সহজ সমাধান নিয়ে আমরা আলোচনা করবো আজ। আপনি দু’টি ভিন্ন ভিন্ন উপায়ে আপনার কম্পিউটারকে সংযোগ কেটে গেলে স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট করে নিতে বলতে পারেন নিচের যে কোনো উপায় অবলম্বন করে। আসুন জেনে নিই সমস্যার উত্তরণে কী করা যেতে পারে।
সিস্টেম ডিফল্ট
বাড়তি কোনো ঝামেলায় না গিয়ে সরাসরিই আপনি আপনার কম্পিউটারের সেটিংসে পরিবর্তন এনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে রিকানেক্ট করার ব্যবস্থা করতে পারেন। এ জন্য সিসট্রে (সিসটেম ট্রে) থেকে আপনার সচল ডায়াল আপ সংযোগটির নেটওয়ার্ক আইকনে কিক করুন। যে বক্সটি আসবে, সেখান থেকে প্রপার্টিজ-এ কিক করুন। নতুন আরেকটি অপশন বক্স আসবে। এবার আপনি ‘অপশনস’ ট্যাবটি সিলেক্ট করুন। নিচের মতো একটি ট্যাব আসবে। সেখানে খুঁজে দেখুন ‘রিডায়াল ইফ কানেকশন ড্রপস’ নামে একটি চেকবক্স আছে। চেকবক্সটিতে টিকচিহ্ন দিয়ে দিন। ওকে দিয়ে বেরিয়ে আসুন।
void(1);
এরপর সেটিংসগুলো সক্রিয় করতে ইন্টারনেট সংযোগটি একবার বিচ্ছিন্ন করে পুনরায় কানেক্ট করুন। ব্যস, আপনার কাজ শেষ। এবার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে, বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও আপনাকে কষ্ট করে ডায়াল করতে হবে না। সিস্টেম নিজেই পুনরায় সংযোগ গ্রহণের কাজটি করে নিবে।
সফটওয়্যারের মাধ্যমে
উপরের উপায়টি বেশ কাজের যতক্ষণ পর্যন্ত আপনি শুধু সংযোগ বিচ্ছিন্ন হওয়া নিয়ে চিন্তা করছেন। যদি আপনি ডাউনলোড দিয়ে থাকেন, তাহলে উপরের পদ্ধতিটি আপনার ইন্টারনেট সংযোগ পুনঃবহাল করে দেবে ঠিকই, তবে ডাউনলোডের কাজ পুনরায় শুরু করবে না। এক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে খুবই ছোট একটি সফটওয়্যার ‘রিকানেক্ট’-এর।
void(1);
void(1);
রিকানেক্ট মূলত সিস্টেম ডিফল্টের মতোই কাজ করে। এর মাধ্যমে আপনার কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবেই দ্রুততম সময়ে সংযোগ নেবে, যার ফলে ডাউনলোডের কাজ থেমে যাবে না। তাই সিস্টেম ডিফল্ট কাজে না আসলে রিকানেক্ট নামের ছোট্ট এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন নীচের লিংক থেকে
Click This Link
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
sumon2015 বলেছেন:
ভাল, কাজে লাগবে।
লেখক বলেছেন: জ্বী!!! ধন্যবাদ।![]()
লেখক বলেছেন: জ্বী!!! আপনাকেও ধন্যবাদ।![]()
মনে রেখ বলেছেন:
আদনান ভাই pc স্টার্ট করার সাথে সাথে dialup internet connection autometic start করার কোন নিয়ম আছে? থাকলে জানান।
লেখক বলেছেন: আপাতত জানি না তবে জানলেই প্রথমে আমি আপনাকে জানাব এই ব্লগের মাধ্যমেই।
আমিনুল ইসলাম বলেছেন:
এই পোস্টটা তো পুরোই চুরি করা (এভাবে বলার জন্য দুঃখিত)। কেননা এটাতে আপনি সোর্সও উল্লেখ করেননি। আমি দিয়ে দিচ্ছি সোর্স, http://www.bigganprojukti.com/post-id/415
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















