আমার প্রিয় পোস্ট

মন খুলে কথা বলুন....

বিনা ভিসাতে বিদেশ ভ্রমন!!! :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৩

শেয়ারঃ
0 16 0

শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! :|| জ্বী, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়। :-P

Travel ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা), শ্রীলংকা (৩০ দিন), দ: কোরিয়া (৯০ দিন), আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস), মালাউই (৯০ দিন), সেশেল (১ মাস), আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন), হাইতি (৩ মাস), গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন), মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন), ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস), কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন), নাউরু (৩০ দিন), পালাউ (৩০ দিন), সামোয়া (৬০ দিন), টুভালু (১ মাস), নুউ (৩০ দিন), ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।

এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার), জর্জিয়া (৩ মাস), লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার), মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন), নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার), সিরিয়া (১৫ দিন), পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার), আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ), মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।

ফ্লাইট, টিকিট, হোটেল ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে http://travel.yahoo.com,
http://www.farecompare.com, http://www.airfare.com এসব ওয়েবসাইট থেকে।

তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।




সূত্রঃ সমকালদর্পণ.কম

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৯
মুকুট বলেছেন: ধন্যবাদ, বেশ দরকারী পোষ্ট!
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: আরে ভাই দরকারী পোষ্ট বলেই তো দিলাম।

২. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৯
আট আনা বলেছেন: দেশগুলাও সেইরকমই :( । আম্রিকা-অসটেলিয়া তে এইরকম ব্যবস্থা করন যায়না?
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০০

লেখক বলেছেন: হায়রে ভাই কি যে কন??? যদি অস্ট্রেলিয়াতে এত ফাকি করে যাওয়া যেত তাইলে বাঙালী অনেক পাইতেন।:)

৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫২
আরিয়ানা বলেছেন: খুবই ইমপর্টেন্ট পোস্ট। অনেক ধন্যবাদ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০১

লেখক বলেছেন: জ্বী অবশ্যই।

আপনাকেও ধন্যবাদ। :):)

৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০৫
বিডি আইডল বলেছেন: এখানে অনেকগুলো কাগজে কলমে আছে...বাস্তবে যেতে চাইলে বা টিকেট করতে চাইলে ভিসা লাগবে
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২১

লেখক বলেছেন: ভাই আমি যতটুকু শুনেছি কথাটি মনে হয়েছে সত্য। আর বাদবাকি যারা এই নিউজ ছড়িয়েছে তাদের উপর নির্ভর করে ঘটনাটির সত্যতা।

ধন্যবাদ।:):)

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২১

লেখক বলেছেন: জ্বী ধন্যবাদ...:):)

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২২

লেখক বলেছেন: আরে ধইন্যা ধইন্যা ধইন্যা

৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩২
অজানা আমি বলেছেন: দ. কোরিয়ার ব্যাপারে সন্দেহ আছে। বাংলাদেশী পাসপোর্টে সম্ভবত সেখানে ট্রাভেলে অনেক কড়াকড়ি
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: দঃ কোরিয়ার ব্যাপারে আমি সঠিক তথ্য দিতে পারব না। তবে হয়তোবা কষ্ট হবে...:(:(

৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৬
ব্যাপারনা বলেছেন: নেপাল ছাড়া যাবার মত একটা দেশও দেখলামনা :(:(
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: ভাই কেনিয়াতে গেছেন নাকি??? গেলে দেখবেন ঐ দেশটা একটা ভ্রমণের দেশ। পুরাটা tourist area.

৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৪
আইলা বলেছেন: ঠিক করলাম ভূটান যামু গা
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: ঘুরে দেখে আস্তে পারেন...

১০. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৯
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: দক্ষিন কোরিয়াতে সম্ভব না, কেউ সফল হয়েছেন বলে শোনা যায় নাই। সম্ভবতঃ এই সিস্টেমটাকে বলে পোর্ট ভিসা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: হয়তোবা...

১১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯
ফিরোজ-২ বলেছেন: এখানে অনেকগুলো কাগজে কলমে আছে...বাস্তবে যেতে চাইলে বা টিকেট করতে চাইলে ভিসা লাগবে
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: ঠিক করে বলতে পারব না। তবে আশা করি লাগবে না...:):)

১২. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০২
জোনায়েদ বলেছেন: দক্ষিন কোরিয়া ২ বছর আগে বাংলাদেশ এর সাথে ভিসা ফ্রি চুক্তি বাতিল করেছে। এখন অবশ্যই ভিসা নিয়ে আসতে হবে।
মালদ্বীপেও সম্ভবত ভিসা লাগবে প্রচুর অবৈধ বাংলাদেশী অধিবাসী থাকার কারনে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: হইলেতো শেষ!!! কেউ আর যাইতে পারবো না??

১৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৯
গুতুদিয়া বলেছেন: আমার ভাই পয়সাও নাই-শখও নাই।
ভাল মন্দ খাওয়া আর ছুটির দিনে একটু ঘুম-এই হইল জীবনের সব চাওয়া পাওয়া। য়
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: আরে তাইলে তো আর হইসে... সারাদিন এক কাজ নিয়া থাকেন... all the best...:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: :):):):):)

১৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৬
ঢাকাইয়া টোকাই বলেছেন: কেনিয়ার টিকেট কাটুন ভায়া জার্মান/ ইটালি/ গ্রিস।
দেশের এয়ারপোর্টের অফিসারদের ৫০.০০০ টাকা দিলেই কোন সমস্যা করবে না।
তারপর ইউরোপে এশে এয়ারপোর্টে কেস মারুন।
কিছু ইউরোপের এয়ারপোর্টে আবার নিচু শ্রেনির কর্মচারিদের ( সুইপার, লাগেজ হেল্পার) ঘুষ দিলে, গোপন রাস্তা দিয়ে এয়ারপোর্ট থেকে পালানো যায়। জার্মানির ফ্রান্কফুর্ট, স্পেনের মাদ্রিদ, ইটালি আর গ্রিসের এয়ারপোর্টে এরকম হরহামেশা হয়। সেখানে প্রচুর বাংগালি শ্রমিক কাজ করে।


( ওয়েস্ট ইন্ডিজ) গ্রানাডা, কিউবা এসব দেশে যেতেও কোন ভিসা লাগেনা। বিশেষ করে যখন নাকি কোন ক্রিকেটের টুর্নামেন্ট হয় তখন যাওয়া টা আরো সহয। আগে থেকে টু্রনামেন্টের টিকেট কেটে রাখতে হবে। তবে এসব দেশের টিকেট ভারা অনেক হয়। ২- ৩ লাখ টাকা।
পরে অবশ্য টিকেট ফি হাফ রিটার্ন পেটে পারেন যদি। ই্উরোপে নেমেই টিকেট কেনসেল করেন।

এভাবে অনেকেই ইউরোপে এসেছে।

সাকসেস হইলে এই গরিব রে মনে রাইখেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: আরে জব্বর একখান আইডিয়া দিলেন তো??? আগে কই ছিলেন??

১৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫২
ঢাকাইয়া টোকাই বলেছেন: লেখক বলেছেন: আরে জব্বর একখান আইডিয়া দিলেন তো??? আগে কই ছিলেন??

আরে ভাই এরকম কত আইডিয়া যে আসে.... আইডিয়ার শেষ নাই।
এরকম অনেক চ্যানেল আসে ইউরোপে আসার। দালাল লাগে না,
শুধু চ্যানেল গুলো জানা থাকলে আর ২-৩ লাখ টাকা থাকলে নিজের চেস্টাতেই ই্উরোপে আসা যায়। বাকিটা সাহস, উপস্থিত বুদ্ধি আর কিছুটা ভাগ্যের ব্যাপার।
দালালের কাছে রিস্ক না নিয়া নিজের চেস্টাতে রিস্ক নেয়া অনেক ভাল বলে মনে করি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:১০

লেখক বলেছেন: আপনার কথার উপর কিছুটা দম আছে। আপনি কি কখনো এইগুলা কাম করেছেন নাকি??

১৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৮
তায়েফ আহমাদ বলেছেন: অত্যন্ত প্রয়োজনীয় পোষ্ট।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:১০

লেখক বলেছেন: জ্বী জ্বী!!! অবশ্যই......:)

১৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:০৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এই না হলে ঢাকাইয়া টুকাই? ঢাকার মান রাখছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:১১

লেখক বলেছেন: :):):):):):)

আরে ভাই উনি কতো সুন্দর আইডিয়া দিসেন তাইনা???

১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: :):):)

২২ শে জুলাই, ২০১০ ভোর ৬:৪২

লেখক বলেছেন: ধইন্যা...:):)

২১. ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩২
জেবাল বলেছেন: দারুন কইলা মামা

 

মোট সময় লেগেছে ১.০০৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালো লাগে কাজ করতে,
ভালো লাগে অন্যকে সাহায্য করতে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই