ঈদের খুশি
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদের খুশি জাগুক প্রাণে
আসুক প্রশান্তি, সবখানে
জাগুক সাড়া, মনের পাড়া
আসুক খুশি, বাঁধনহারা
ক্লেশসকল, যাবো ছাড়িয়ে
পর্বতসমঃ ব্যাথা মাড়িয়ে
হাসি ফুটুক, সকল মুখে
অশ্রুবিহীন, শান্তি বুকে
আমরা যত পাপী-তাপী
পাইগো যেন খোদার মাফি
তাঁরই রহমের পরশ ধারা
অংকিত হোক, ক্বলব পাড়া
খোদাই হোক মোদের নাম
প্রিয় বান্দাদের নথি ও খাম
লাগুক গায়ে ঈমানী সিল
আসুক মনে ভ্রাতৃত্ব-মিল
মনের সাথে মন মিলাবো
প্রতি পদেই হাসি বিলাবো
হারিয়ে যাবো জান্নাতি সুরে
অজানা কোন গহীন পুরে
অবসাদের শত পর্দা ছিঁড়ে
ফিরব আজি অনুরাগ নীড়ে
চোখে প্রমোদ সুরমা আঁকা
ঈদের হাসি মেলেছে পাখা
___________________
রচনাকালঃ ১৫.১০.২০১৩ ঈসায়ী
[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ
http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন