যাচ্ছি আমি, চলে যাচ্ছি !
তোমারি ধোঁকার আঙ্গিনা ছেড়ে
যাচ্ছি আমি, ফিরে যাচ্ছি !
আমারি মাওলার প্রেম নীড়ে
ইনশাআল্লাহ্, পড়বে না তো আর কোন ছায়
তোমারি মিথ্যা-কৃত্রিম ঝিলমিল আঙ্গিনায়
থাকবে না তো আর, সরব উপস্থিতি !
নিয়ে জাগতিক মোহ; তোমারি পাড়ায়
ক্ষমা চাই মহান প্রভুর কাছে
যা ছিল ভুল, নফসের ধোঁকায়
করোনা না তো আর স্মরন মোরে
তোমারি ভ্রান্তি-কুমন্ত্রনার বাগিচায়
যা ছিল ভুল ও পাপের কথা-কাজ
করছি স্বীকার, তা শুধু আমার নিজেরি
দিব না তো কোন দোষ তোমায়
আমি যে সদা ভুলের আভারি
থাকো নিয়ে মালিকের ক্রোধময় ক্ষন
আমাকে আর তোমার দলে টেনোনা !
থাকো নিয়ে সুখ মরিচিকায় যত জন
আমি আর অংশীদার হতে চাইব না !
নিবেদন; ভেবোনা তো মোরে আর
আমিতো তোমার পথের পথিক নই !
আছে এবং খুঁজে পাবে তুমি, নিশ্চিতই
চাহিদামাফিক বহুজন; জগত বিভুঁই !
আলহা'মদুলিল্লাহ্ ! আমি আছি মহাসুখে
আমার প্রতিপালকের প্রেমময় রাজ্যে
পাচ্ছি সুকুন, করছি শোকর আদায়
সদা, অপার আনন্দের আতিশয্যে
এরপরেও, ক্ষণে ক্ষণে আসবে জানি !
এই মহা পাপী-তাপী বান্দার স্মরন
করজোড়ে, বিনীত অনুরোধ করি !
এসোনা করতে আবার, পাপে মগন !
___________________________________________________
রচনাকালঃ ০১.০৬.২০১৩ ইং
উৎসর্গঃ টুইন আপুদ্বয়কে, যারা সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারিণী
[ আমার ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগwww.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
আলোচিত ব্লগ
পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!

সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন
হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!
হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা
বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন
দেবী!

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।