স্বাগতম শুভ নববর্ষ
বলা বাহুল্য, বাংলা সনের উৎপত্তি হইয়াছে এই দেশের মানুষের জীবনধারা এবং প্রকৃতির বিচিত্রতার নিরিখে। প্রধানত ফসলের মৌসুম চিহ্নিতকরণ এবং খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা পঞ্জিকার প্রবর্তন করা হইলেও ইহা মিশিয়া গিয়াছে সমগ্র জাতির অস্থিমজ্জায়। চৈত্রে রবিশস্য, বৈশাখে বোরো, জ্যৈষ্ঠে পাকা আম-কাঁঠাল, আষাঢ়-শ্রাবণে ঘনঘোর বরিষা, নদী জল ছল ছল, শরতে কাশবনে বাতাসের দোলা, অঘ্রাণে নবান্নের উৎসব, পৌষে পিঠাপুলি, মাঘে কনকনে শীতন্ড এসবই আবহমান লোকজীবনের অতি পরিচিত অনুষঙ্গ। বৈশাখ এখানে আসে কালবৈশাখীর আশংকা সঙ্গে লইয়া। কিন্তু বাঙালি জীবনে বৈশাখ আসে জীবন সংগ্রামের অফুরান প্রেরণা সঞ্চারিত করিয়া, জীর্ণ-পুরাতনকে ভাসাইয়া দিয়া লইয়া আসে নবতর জীবন সংগ্রামের আহবান।
বস্তুতঃ বাংলা নববর্ষ যেমন সুর ও সঙ্গীতের, মেলা ও মিলনের, আনন্দ-আবাহনের, তেমনই সাহস ও সংকল্পের। নূতন প্রতিজ্ঞায় ও প্রত্যাশায় বুক বাঁধিবার দিন পহেলা বৈশাখ। দেশের মানুষ চায় শান্তি ও সুশাসন, চায় সকল মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা। পরমতসহিষ্ণুতা, গণতান্ত্রিক মূল্যবোধ, বিবেক ও মনুষ্যত্বের দীক্ষা যেন আমরা গ্রহণ করিতে পারি, আমাদের অন্তর বিকশিত হউক, সুন্দর হউক। নববর্ষের এই নূতন সকালে ইহাই আমাদের ঐকান্তিক প্রার্থনা। আজকের এই দিনে কায়মনোবাক্যে কামনা করি ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয়-সকল পর্যায়ে সুখ ও সমৃদ্ধি। চির অবসান ঘটুক হিংসা-বিদ্বেষের। চতুর্দিকে বয়ে যাক শান্তির সুবাতাস। ১৪১৭ সনের নূতন প্রাতে দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ। ---তাহমিনা আক্তার তানিয়া
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।