পরীক্ষামুলক কবিতা : কেউ রাখেনি চোখ
২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোন দিন কেউ রাখেনি চোখ
আনমনে তাকায়নি চোখের পানে
আজম্মই বুঝি অদেখা রয়ে গেল
এই চোখদুটি, নানা কলতানে।
উস্কে দেওয়া সূর্যকিরণ কোনদিন
মাড়ায়নি যেসব চারদেয়াল
পথের ধারে ফুটে থাকা ফুল
কোনদিন যাকে কেউ করেনি খেয়াল
সেই চারদেয়াল কিংবা সেই ফুলেই
ঘুরতে থাকে আমার ভাবনার সুর
একাকিত্বে প্রহর কেটে যায়
চেয়ে দেখি মেঘ আর রৌদ্দুর।
কত সন্ধ্যাপ্রদীপ নিভে গেছে তবু
কত জমানো কথা হয় নি বলা
হাতে রেখে হাত অজানার পথে
কোনদিন তবু বুঝি হয়নি চলা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন