আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই। আন্দোলন চলবে, সবখানে সব অবস্থায়, বিচার হতেই হবে। আজ বিচার হয়নি তাই বলে আগামীকাল হবে না এমনটা নয়! .........................................................

বর্তমান ( উতসর্গ- ব্লগার রাশেদ ভাইকে)

২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৭

শেয়ার করুন:                   Facebook

আমাদের অনেক স্বপ্ন আছে, বুকের ভিতর আশা আছে
মনের ভিতর খুবই কাছে, বেচে থাকার প্রয়াস আছে,
প্রয়াসগুলোর সঙ্গী হতে তেপান্তুরের পথ আছে
সুযোগ পেলেই এপার ওপার, পাড়ি দেবার কৌশল আছে।
আমাদের অনেক ইচ্ছে আছে, ইচ্ছের ভিতর কর্ম আছে
মনের ভিতর সকাল সাঝে, বাঁচতে চাওয়ার আকুতি আছে,
তেপান্তরের ভ্রমণ শেষে, ইচ্ছেমতো থাকার পরে
সব ফুরালে- শেকড় টানার অভ্যাস আছে।

কঠিন গদ্যে হঠাত করে ডুবে থাকার প্রমাণ আছে
গভীর মনে একাকি, কবিতায় মাতার অভ্যাস আছে,
পৃথিবীর সরল মায়া হারিয়ে ফেরার- পরিনতি আছে
এতকিছু থাকার আবার অনেক মানে জানা আছে।
জানা নাই শুধু, নিঃস্বার্থ ভালোবাসা কারে কয়?
আর আপন মনে ভালোবাসতে কিভাবে হয়!

 

 

  • ৩০ টি মন্তব্য
  • ৪৯২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০২
comment by: একরামুল হক শামীম বলেছেন: আমি গতকাল ব্লগে একটা পরামর্শ চেয়েছিলাম। রাশেদ ভাই সুন্দরভাবে তার পরামর্শ দিয়েছেন। এজন্যই আমি আমার ল্যাপটপে প্রথম বাংলায় কবিতা লিখতে পেরেছি। আমার ল্যাপটপে লেখা প্রথম কবিতাটা তাই রাশেদ ভাইকেই উতসর্গ করলাম।
জানি এটা কৃতজ্ঞতার ক্ষুদ্র একটা অংশ...
২. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০২
comment by: জোনাকি বলেছেন: কোন রাশেদ?
রাশু নাকি?
ঐডারে কোবতে দিয়ে কাম নাই!
রাশু তো আমার তাড়া খেয়ে সৃতি শক্তি হারাই ফেলছে!
কোবতে বুঝে আসব কিনা আল্লাহ জানে!








তবে ভালো লিখছেন! ৫
৩. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৭
comment by: মানুষ বলেছেন: রাশেদও একজন ব্লগার তেলাপোকাও একটা পাখী শামীম ভাই আপনি উলুবনে খামাখা মুক্তা ছিটাইলেন।
৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১১
comment by: নাদান বলেছেন: মানু রাশু পুলা ভালা। তুমি এইডা কি কইলা। এহন কও কোনহানে গিয়া তুমারে পিডামু।
৫. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৩
comment by: জোনাকি বলেছেন: মানু তেলাপোকা পাখি হইল কবে?
৬. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৬
comment by: মুকুল বলেছেন: *****
৭. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৭
comment by: করবী বলেছেন: সুন্দর
৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৭
comment by: জোনাকি বলেছেন: আইলা! কি যুগ আইলরে বাবা!
নাদন ও দেখি পিডানোর কথা কই!
৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৮
comment by: মানুষ বলেছেন: যেইদিন রাশু ব্লগার হইছে @ জুনাক

রাশুর সাথে বর্তমানে আমার ব্লগ ওয়ার চলতেছে। তুমি ওর পক্ষ নিওনা। শেষে অকালে মরবা @ নাদু
১০. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৯
comment by: রিজভী বলেছেন: তেল মারার জন্য ৫।
১১. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২০
comment by: একরামুল হক শামীম বলেছেন: কোন তেল মারার জন্য রিজভী ভাই?
এটা আমার লেখা কবিতা। জাস্ট উতসর্গ করলাম রাশেদ ভাইকে। বুঝলেন এবার?
১২. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৫
comment by: নাদান বলেছেন: হোম ডিসট্রিক কুষ্টিয়ার মন্তবে ৫। হের জ্বলতাছে।
১৩. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৬
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: @রিজভী ভাই,আপনার সাথে একমত...
শামীম ভাই,নেক্সট ইলেকশনে দাঁড়ান,পাশ করলেই আপনারে তেলমন্ত্রী বানায় দেওয়া হবে....!
কিন্তু লেখাটা আসলেই সুন্দর হইছে...৫+++
খোঁজ নিয়া দ্যাখেন তো,এ্যাতো সুন্দর উতসর্গ পাইয়া রাশু ভাই আবার স্বর্গে যাত্রা করেন নাই তো!!!
১৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৬
comment by: জোনাকি বলেছেন: নাদান
সাবধানে! আমারও হোম ডিসট্রিক কুষ্টিয়া!!
১৫. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩০
comment by: নাদান বলেছেন: ফাইসা গেলাম দেখি
১৬. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩০
comment by: নাদান বলেছেন: ফাইসা গেলাম দেখি
১৭. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৪
comment by: নাদান বলেছেন: ব্লগ করিতে বসিলাম করিয়া নিশা (নেশা)
কারে কি বলিব আমি পাইনা দিশা।
১৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৭
comment by: জোনাকি বলেছেন: নাদন এর লাইগাই তো আপনি নাদান!
এর পরের বার ভুল করলে জামা পরাই দিমু কইলাম
১৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৮
comment by: ম. ন. আলম ফরিদ বলেছেন: রাশু ছেলে ভাল। উত্সর্গটা খারাপ না।

ভাল লেখেছেন। ধন্যবাদ।
২০. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪২
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: কাব্য প্রতিভা দেখিয়া মুগ্ধ্ হইলাম।
২১. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫২
comment by: রাশেদ বলেছেন: ধন্যবাদ।
২২. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৮
comment by: ছায়ার আলো বলেছেন: ভালো হয়েছে :) @একরামুল হক শামীম।
তেলাপোকা ব্লগার হে হে @রাশু।
২৩. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৪
comment by: আউলা বলেছেন: এইটা তো দেখি নাই আগে।

কোন জায়গা থেকে কপি পেস্ট মারছিষ? ;) (আমারে ক কাউরে কমু না)
১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: সবাইরে কি তোর মতো মনে করিস? ;)

২৪. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৫
comment by: আউলা বলেছেন:
লেখক বলেছেন: সবাইরে কি তোর মতো মনে করিস?

হ্যা মনে করি আমি যেমন সবার সিক্রেট রাখি অন্যরাও রাখে :P
১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: তুই বেশি বুছিস :-P

২৫. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৬
comment by: চিকনমিয়া বলেছেন: ওরেরেরেরে!!!! ভালাইতো
১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: চিকনা জেডারে চারকেজি ধইন্যাপাতা। :)

২৬. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫৫
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম...:)
১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: হুমমমম :)

 

 


http://www.facebook.com/samimblog

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ