টেস্ট টুস্ট খেলা বোধহয় আমাদের দামী খোলোয়াড়গো দ্বারা দিয়া কর্তৃক হইবে না। তারা খালি পারে ক্রিজের পানে হাইট্যা যাইতে আর ধুরুম ধারুম বাড়ি দিয়া আউট হইয়া খুশি মনে প্যাভিলিয়নে ফিরত আইতে।
কষ্ট কইরা ক্রিজে টিক্যা থাইক্যা কি লাভ। রোইদের মাইঝে বহুত কস্ট। তারচে দুই তিনটা কষাইয়া বাড়ি দিয়া ইকটু রান তোলার চেষ্টা করলেই ভালো।
তাছাড়া বিপক্ষের দলের বোলার আর ফিল্ডার রা কত্তো কষ্ট করতাছে। তাগো প্রতি ইকটু দরদ না দেখাইলে হয়!! মাঝে মধ্যে ইকটু গিফট গুফট দিতে অয়। এই যেমন ছোডখাডো কিছু উইকেট!
নাইলে টেস্ট খেলায় ৫৪.৪ ওভারে ১০ টা উইকেট হারাইয়া ফেলার কুনু মানে অয়? তাও আবার রান মাত্র ১৯২।
সাবাশ খোলোয়াড়গণ। তোমরাই পারবা আগামিকে জয় করতে। কারণ তোমাগো আছে....
অনেক কিছু থাকলেও মনে লয় চক্ষুলজ্জা নাই। এইডাই কিঞ্চিৎ প্ররেবলেম।
এগো ধইরা শাস্তি দেয়া উচিত। এত্তো আশা কইরা থাকি তাগো ভালা খেলার দেখার। না তা আর পারি কই?
২০০ রানের আগে আগে অলআউট হইলে খবর কইরা ফালাইমু।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



