somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাদের কাছে এই আহ্বান... এগিয়ে এসো বাঁচাতে কিছু প্রাণ... নির্বিশেষ... বাংলাদেশ, বাংলাদেশ (উৎসর্গ- জর্জ হ্যারিসন)

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রগাঢ় বেদনা চোখে নিয়ে
বন্ধু এসে বলে আজ তার
সাহায্য যে কতো দরকার
যখন মৃত্যুপুরী তারই স্বদেশ

যদিও বেদনার মর্ম বুঝিনি
তবু পাশে দাঁড়াতে দ্বিধা করিনি
তোমাদের কাছে এই আহ্বান
এগিয়ে এসো বাঁচাতে কিছু প্রাণ
নির্বিশেষ

বাংলাদেশ, বাংলাদেশ
যেখানে দ্রুত কতো মরছে অনাহারে
যখন পৌছেছে নিশ্চিত বিশৃঙ্খলার দ্বারে
কখনো দেখি নি আমি এমন ধ্বংসযজ্ঞ
বাড়াবে না হাত সহযোগিতার
একটু প্রয়াস উপলব্ধি আর
বাচাও মানুষ, নির্বিশেষ বাংলাদেশ

বাংলাদেশ, বাংলাদেশ
এমন ভয়াল বিপর্যয়
আমি বুঝি না কেন যে হয়
নিশ্চিত কেবল বিশৃঙ্খল অবশেষ
কখনো দেখিনি আমি এমন করুনবেশ
এখন সরে যেওনা তোমরা দুরে
আমি দেখতে চাই বলছো একই সুরে
বাচাও মানুষ, নির্বিশেষ বাংলাদেশ
বাচাও বাংলাদেশ

বাংলাদেশ, বাংলাদেশ
হয়তো মনে হবে বহু দুর ব্যবধান
আমাদের যেখানে আজ অবস্থান
এটি এমনকিছু যাকে পারি না আমরা করতে অবহেলা
এটি এমনকিছু যাকে পারি না আমি করতে অবহেলা
তুমি কি দিবে না কিছু রুটি এখন
তাদের, চরম ক্ষুধায় কাতর তারা যখন
আমাদের বাচাতে হবে বাংলাদেশ
বাচাতে হবে মানুষ, নির্বিশেষ বাংলাদেশ
আমাদের বাচাতে হবে বাংলাদেশ
বাচাতে হবে মানুষ, নির্বিশেষ বাংলাদেশ





My friend came to me, with sadness in his eyes
He told me that he wanted help
Before his country dies

Although I couldn't feel the pain, I knew I had to try
Now I'm asking all of you
To help us save some lives

Bangla Desh, Bangla Desh
Where so many people are dying fast
And it sure looks like a mess
I've never seen such distress
Now won't you lend your hand and understand
Relieve the people of Bangla Desh

Bangla Desh, Bangla Desh
Such a great disaster - I don't understand
But it sure looks like a mess
I've never known such distress
Now please don't turn away, I want to hear you say
Relieve the people of Bangla Desh
Relieve Bangla Desh

Bangla Desh, Bangla Desh
Now it may seem so far from where we all are
It's something we can't neglect
It's something I can't neglect
Now won't you give some bread to get the starving fed
We've got to relieve Bangla Desh
Relieve the people of Bangla Desh
We've got to relieve Bangla Desh
Relieve the people of Bangla Desh


১ আগষ্ট ১৯৭১। নিউ ইয়র্ক সিটির মেডিসন স্কয়ারে হাজির হয়েছিলেন ৪০ হাজার মানুষ। পৃথিবীর অপরপ্রান্তে অবস্থিত ছোট্ট একটি দেশ বাংলাদেশ। সেইখানে একই সময়ে মারা যাচ্ছিল হাজার হাজার মানুষ। চলছিল মুক্তিযুদ্ধ। সেই সময়ে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য আয়োজন করা হয়েছিল একটি কনসার্টের। যার নাম কনসার্ট ফর বাংলাদেশ। রবী শঙ্কর এবঙ বিটলস এর জর্জ হ্যারিসন কনসার্টটির আয়োজন করেছিলেন।যেখানে জর্জ হ্যারিসন তার বাংলাদেশ, বাংলাদেশ গানটির মাধ্যমে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশকে সাহায্য করতে।
স্বাধীনতার এই মাসে জর্জ হ্যারিসনের প্রতি অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৫
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×