রাতের বৃষ্টি আমার খুব প্রিয়। যখন স্কুলে পড়তাম, রাতে বৃষ্টি নামলেই ঘুমানোর বাহানা খোঁজতাম। একসময় আম্মুকে বলে কয়ে রাজি করিয়ে ঘুমিয়েও পড়তাম। রাতের বৃষ্টির ঠান্ডা আবহাওয়ায় ঘুমানোর মজাই আলাদা।
একরাতে টিনের চালে অনেক শব্দ শুনে গুম ভেঙ্গে গেল। উঠে দেখি শিলাবৃষ্টি পড়ছে। ঘুম থেকে ধরাম করে উঠে শিলা জমাচ্ছি। কি যে আনন্দ!! চিনি মাখিয়ে রেখে দিলাম। ভাবলাম মজা করে খাবো। পরের দিন ঘুম ভেঙ্গে দেখি সব পানি। পরে শরবত খাইতে হলো।
রাতের বৃষ্টি এখন আমি খুব করে উপভোগ করি। এমনিতেই বেশ রাত জাগি। রাতে বৃষ্টি নামলে ঘুমটা আরো দেরি হয়। আমি বসে বসে বৃষ্টির শব্দ শুনি। মিডিয়া প্লেযারে রাজে বৃষ্টির কোন গান।
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নে ভাবি নি
চারটে দেয়াল মানেই নয়তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
কখন কিসের টানে মানুষ পায় যে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর।
আমি ভেঙ্গে চুড়ে আবার শুরু করেছি
আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি
শুধু তোমায় হারাবো আমি স্বপ্নে ভাবি নি
আমি বৃষ্টি দেখেছি।
হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করে নি আমার ভয়
কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর
আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি
আমি আগুন থেকে ঠেকে শিখে অনেক পুড়েছি
আমি অনেক কষ্টে অনেক কিছু দিতে শিখেছি
শুধু তোমায় বিদায় দিতে হবে আমি স্বপ্নেও ভাবি নি
আমি বৃষ্টি দেখেছি।
(অঞ্জন দও) - Click This Link
রাতের বৃষ্টির শব্দ বেশ করে উপভোগ করা যায়। একেকসময় একেক সুরে বৃষ্টি নামে যেন। এমন বৃষ্টি পড়া রেখে কি ঘুমানো যায়!!
রাতের বৃষ্টির লেখায় বৃষ্টি বালিকার কথা আসতো না। বৃষ্টি ধরার জন্য গিয়েছিলাম বারান্দায় । দুরের একটা বিল্ডিং এর আলো জ্বলা জানালায় দেখি এক বৃষ্টি বালিকার হাত । আহা বৃষ্টি ধরে ধরে দেখছে সে!
নতুন এক ভাবনা এলা মনে।বৃষ্টিস্নাত এই নগরীর রাতের এই প্রহরে যারাই বৃষ্টি হাত দিয়ে ছুয়ে দেখছে কেমন যেন আপন মনে হচ্ছে তাদের। কারণ আমিও আজ বৃষ্টি ছুয়েছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

