আমার প্রিয় পোস্ট

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস

১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:১৪

শেয়ারঃ
0 2 0

১.
অনেক না পাওয়ার বিষয়গুলো উপলব্ধি করি। অনেক স্বপ্ন ভাঙ্গার পর নতুন করে স্বপ্ন দেখি।
রোজনামচার অনেকটা অংশ জুড়েই নানরকমের রং লাগানো ভাবনা। ভাবনার তোড়জোড়ে উড়ে যায় অনেক বাস্তবতা। আদতেই কি বাস্তবতা পিছু ছাড়ে!!

কতো না পাওয়ার ভিতর দিয়ে যাওয়া আমাদের পিছু বাস্তবতা কি আদৌও ছেড়েছে? স্বাধীনতার পর এতোবছর গেল, এখনো আমাদের সেই গানের লাইনটার মতোই বলতে হচ্ছে- কি দেখার কথা কি দেখছি..........

মুক্তিযুদ্ধের এতোটা বছর পরেও বিচার হয় নি যুদ্ধাপরাধীদের.......রাজা আসে রাজা যায়.....নেতার পর নেতা নির্বাচিত হয়ে আসে.....সাধারণ এই আমরা জীবনমাত্রার মূল্য বৃদ্ধির যাঁতাকলে পড়ে স্বপ্ন দেখি কেবল......কতোসব কথার তুবড়ি আমাদের সামনে ঘুরে ফিরে........................

কোন সরকার কি বিষয়টাকে অতোটা আন্তরিকতা নিয়ে দেখেছে? তাহলে এতোটা বছরেও কেন বিচার হয় নি! কেন তবে এই দেশে একজন মুক্তিযুদ্ধাকে অপমানিত হয় স্বাধীনতাবিরোধী চিহ্নিত শক্তির একজনের কাছে?

এর বিরোদ্ধে কি প্রদক্ষেপ নিয়েছে সরকার আমার জানা নেই? কিন্তু এমনটা হলো কেন এই স্বাধীন দেশে!! মন ভাবে তা......

২.
একটা লেখা পড়ে বোধটা নড়ে গেল.....বারবার পড়ছি সেই লেখার অংশবিশেষ.....একটা রাত পোহালো এভাবে.......একটা ক্লান্ত ছেলের প্রতিচ্ছবি ভেসে উঠে চোখের সামনে .....বার বার......
১৩ বছরের সেই ছেলেটি মুক্তিযুদ্ধের সময় এসএলআর হাতে বাংকারে বাংকারে ছুটে বেড়তো। একদিন ক্লান্ত ছেলেটি ঘুমিয়ে পড়ে গোলাবারুদের স্তুপের উপর। ঘুমন্ত সেই ছেলেটির ছবি ছাপে লন্ডনের একটি কাগজ। শিরোনাম- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস।

এতো বছর পর সেই ছেলেটির উপলব্ধিকে আমি হৃদয় দিয়ে ধরতে যাই..............

আমার প্রয়াত বাবা স্বীকৃতিহীন মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর ১৩ বছরের ছেলেটি এসএলআর হাতে বাংকারে বাংকারে ছুটে বেড়াত।একদিন বাংকারে খাবার পৌছানোর সময় এ্যাম্বুশে পড়ে গেল। সেকেন্দার নামের এক ইপিআর সদস্য ছেলেটিকে এর পর দায়িত্ব দিল আর্মস-এ্যামুনিশন টেন্টের । ক্লান্ত ছেলেটি একদিন গোলাবারুদের স্তুপের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল.....ঘুম ভাঙার পর শুনল লন্ডনের কোন সাংবাদিকরা তার ছবি তুলে নিয়েছে। ক্যাপটেন মাজহার বলেছিল 'লন্ডনের কাগজে ছবিটা ছাপা হয়েছিল....." আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস "শিরোনামে। আরো পরে ছেলেটি মেজর জলিল,মেজর আবু ওসমানদের সংস্পর্শে এসেছিল। সেই একাত্তরের দেখা আর তার পরের ৩৫ বছরের দেখা ভীষণ ভাবে কন্ট্রাডিক্ট করেছে। ঘৃনায় কষ্টে বাবা তো মরেছে.....ছেলেটা আজো বেঁচে আছে ...তার বুকের ভেতরে উদগিরণ হওয়া গলিত লাভা গলে গলে পড়ছে কাগজের পাতায় পাতায়......স্লিপিং উইথ আর্মস এর সেই মনজুরুল হকের আর কি-ই বা করার ক্ষমতা আছে...?

৩.
পরের অংশও পড়ি আমি........যুদ্ধ শেষে ফিরে এসে ছোট সেই ছেলেটি কি করেছিল ....জানতে ইচ্ছা হয় খুব।

৭২ এর জানুয়ারির প্রথম দিকে আমরা মেহেরপুর দিয়ে দেশে ফিরি । কয়েক মাস পরেই 'ফটিক" হিসেবে আমার ট্রান্সফার হয় মামার কাছে,দর্শনায় । বাবা-মা চুয়াডাঙ্গায় । তারপর ৭২ এ বাবা-মা চলে যান দিনাজপুর । আমার সঙ্গে ৫ বছরের ছাড়াছাড়ি। সেই কাগজ শুধু নয়, ওই সাংবাদিকরা আমার কান্না রেকর্ড করা একটা ছোট ওয়াকম্যান ও দিয়েছিল । সব হারিয়েছে । মা বলেন তাদেরকে ৭৬ এ আ্যালোটমেন্ট বা অনুদান পাওয়া বাড়ি থেকে যেদিন উচ্ছেদ করা হয় সে সময় নাকি বাবা কষ্টে রাগে তার-আমার সব স্মৃতিই নষ্ট করে ফেলেছিলেন ! বাবা বলতেন ...থাক কষ্ট বাড়ে । জীবন বাঁচাতে ওই সময় এত বেশী কষ্ট করতে হয়েছে যে প্রাণ ধারণের বাইরে সবকিছুই গৌণ হয়ে গেছিল । মুক্তিযুদ্ধ কাকে কী দিয়েছে জানি না, তবে আমাকে দিয়েছিল ম্যাচ্যুরিটি । ১২/১৩ বছর বয়সেই তিন বোন আর মা'কে বাঁচাতে অন্য এ যুদ্ধ করতে হয়েছিল । ২০টাকা ভাতা পেতাম । একাধারে পিতামাতাহীন কিশোরদের ক্যাম্প চালানো,থানা শহর তেহট্ট থেকে মুক্তিযোদ্ধাদের রেশন আনা,বাংকারে রসদ পৌঁছানো ...........।

৪.
সেই ছেলেটির বুকের ভেতরে উদগিরণ হওয়া গলিত লাভা গলে গলে পড়ছে কাগজের পাতায় পাতায়......... ভাবছে- স্লিপিং উইথ আর্মস এর সেই মনজুরুল হকের আর কি-ই বা করার ক্ষমতা আছে...?
গলে গলে পড়া লাভার উত্তাপ আমাকেও স্পর্শ করে যায়। 'করার ক্ষমতা' বিষয়টা নিয়ে আবার ভাবতে বসি আমি। হায় কতো সীমাবদ্ধ আমি এবং আমরা। ভেবে যেতে আর স্বপ্ন দেখেতে হচ্ছে কেবল!!!


আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস এর উপলব্ধিগুলো আমাকে তাড়িয়ে বেড়ায়। ঘুমন্ত সেই বীরের ঘুম দেখে ঘুমানো হয়ে উঠে না আমার.....পাহারা দিতে ইচ্ছা হয় খুব। রাতটা বুঝি আমার নির্ঘুমই কাটলো।


 

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:১৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২০
তারেক আনোয়ার বলেছেন: আমি বড়গুলো পড়িনা , যদি সারমর্মটা নিছে লিখে দিতেন উপক্রিত হতাম ।
১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২১

লেখক বলেছেন: বড়গুলো না পড়তে চাইলে ইটালিক এবং বোল্ড করে দেওয়া লাইনগুলো পড়েন।

১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২৩

লেখক বলেছেন: ঘৃনায় কষ্টে বাবা তো মরেছে.....ছেলেটা আজো বেঁচে আছে ...তার বুকের ভেতরে উদগিরণ হওয়া গলিত লাভা গলে গলে পড়ছে কাগজের পাতায় পাতায়......স্লিপিং উইথ আর্মস এর সেই মনজুরুল হকের আর কি-ই বা করার ক্ষমতা আছে...?

বারবার পড়ছি......বারবার পড়ছি......আর উপলব্ধি করছি একজনের আক্ষেপকে.....

ধন্যভাদ তোমাকে।

৩. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২১
আসিফ আহমেদ বলেছেন: কিন্তু এমনটা হলো কেন এই স্বাধীন দেশে!!

আপনার মতো আমারও এর সদুত্তর জানা নেই।
১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২৬

লেখক বলেছেন: খুব খারাপ লাগে......এই দেশে এখনো মুক্তিযুদ্ধাদের অপমানিত হতে হয়।
মুক্তিযুদ্ধে যে ছিল লিটল ফাইটার তাকে আক্ষেপ করে বলতে হয়- স্লিপিং উইথ আর্মস এর সেই মনজুরুল হকের আর কি-ই বা করার ক্ষমতা আছে...?

১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২৭

লেখক বলেছেন: হুমমমম

৫. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৩০
রন্টি চৌধুরী বলেছেন: Bangladesh, Bangladesh,
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh

The story of Bangladesh
Is an ancient one again made fresh
By blind men who carry out commands
Which flow out of the laws upon which nation stands
Which is to sacrifice a people for a land

Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh

Once again we stand aside
And watch the families crucified
See a teenage mother's vacant eyes
As she watches her feeble baby try
To fight the monsoon rains and the cholera flies

And the students at the university
Asleep at night quite peacefully
The soldiers came and shot them in their beds
And terror took the dorm awakening shrieks of dread
And silent frozen forms and pillows drenched in red

Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh

Did you read about the army officer's plea
For donor's blood? It was given willingly
By boys who took the needles in their veins
And from their bodies every drop of blood was drained
No time to comprehend and there was little pain

And so the story of Bangladesh
Is an ancient one again made fresh
By all who carry out commands
Which flow out of the laws upon which nations stand
Which say to sacrifice a people for a land

Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh
১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: মেডিসন স্কয়ারে জর্জ হ্যারিসনের গাওয়া বাংলাদেশ বাংলাদেশ গানটির অনুবাদ দিলাম

প্রগাঢ় বেদনা চোখে নিয়ে
বন্ধু এসে বলে আজ তার
সাহায্য যে কতো দরকার
যখন মৃত্যুপুরী তারই স্বদেশ

যদিও বেদনার মর্ম বুঝিনি
তবু পাশে দাঁড়াতে দ্বিধা করিনি
তোমাদের কাছে এই আহ্বান
এগিয়ে এসো বাঁচাতে কিছু প্রাণ
নির্বিশেষ

বাংলাদেশ, বাংলাদেশ
যেখানে দ্রুত কতো মরছে অনাহারে
যখন পৌছেছে নিশ্চিত বিশৃঙ্খলার দ্বারে
কখনো দেখি নি আমি এমন ধ্বংসযজ্ঞ
বাড়াবে না হাত সহযোগিতার
একটু প্রয়াস উপলব্ধি আর
বাচাও মানুষ, নির্বিশেষ বাংলাদেশ

বাংলাদেশ, বাংলাদেশ
এমন ভয়াল বিপর্যয়
আমি বুঝি না কেন যে হয়
নিশ্চিত কেবল বিশৃঙ্খল অবশেষ
কখনো দেখিনি আমি এমন করুনবেশ
এখন সরে যেওনা তোমরা দুরে
আমি দেখতে চাই বলছো একই সুরে
বাচাও মানুষ, নির্বিশেষ বাংলাদেশ
বাচাও বাংলাদেশ

বাংলাদেশ, বাংলাদেশ
হয়তো মনে হবে বহু দুর ব্যবধান
আমাদের যেখানে আজ অবস্থান
এটি এমনকিছু যাকে পারি না আমরা করতে অবহেলা
এটি এমনকিছু যাকে পারি না আমি করতে অবহেলা
তুমি কি দিবে না কিছু রুটি এখন
তাদের, চরম ক্ষুধায় কাতর তারা যখন
আমাদের বাচাতে হবে বাংলাদেশ
বাচাতে হবে মানুষ, নির্বিশেষ বাংলাদেশ
আমাদের বাচাতে হবে বাংলাদেশ
বাচাতে হবে মানুষ, নির্বিশেষ বাংলাদেশ

আমার কাছে কেন জানি এ কথাগুলোকে এখনকার বাংলাদেশের জন্যও সত্য বলে মনে হয়।

(অনুবাদটা আমার করা)

৬. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৩১
আসিফ আহমেদ বলেছেন: অত্যন্ত তিক্ত হলেও সত্য আমাদের ভিতরকার বিভেদ আমাদেরকে প্রতিদিন পিছিয়ে দিচ্ছে, আর স্বাধীনতা বিরোধিরা তো আছেই। কোন একটা নির্দিষ্ট গোল ঠিক করে কোথাও থেকে আমাদের শুরু করতেই হবে।

তা না হলে এ গ্লানির ভার কমবে তো নাই, বরং বাড়তেই থাকবে। আমাদের নিজেদের ভালোটা নিজেদের আগে বুঝে আসা দরকার। আর যাদের বিনিময়ে আমাদের এই স্বাধীন পথচলা, তাদেরকে আর কতো অসম্মান করবো ?
১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৩৭

লেখক বলেছেন: সেটাই। যাদের বিনিময়ে আমাদের এই স্বাধীন পথচলা, তাদেরকে আর কতো অসম্মান করবো ? আর কতো তাদের অপমানিত হতে দিব?

৭. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৩৪
তানজু রাহমান বলেছেন: সুন্দর লিখসিশ! লেখার মত লেখা লিখসিশ!
১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ তোকে।

৮. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৫৩
রন্টি চৌধুরী বলেছেন: এই গানটারও অনুবাদ করে একটা পোষ্ট দিলে অত্যন্ত খুশি হব।
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:০০

লেখক বলেছেন: রন্টি ভাই আপনার দেয়া গানটার মনে হয় বাংলা হয়েছে। খুব সম্ভবত মাহমুদুজ্জামান বাবু গানটা গেয়েছে।

৯. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:০৭
শান্তির দেবদূত বলেছেন: এসব লেখা পড়লে শুধু কষ্ট লাগে :(..... কিছু না করতে পারার কষ্ট :(
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১৩

লেখক বলেছেন: খুব কষ্ট লাগে।

১০. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১১
রন্টি চৌধুরী বলেছেন: হুমম। সেরকম শুনেছি। কিন্তু গানটা পাইনি। লিংক আছে?
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১৪

লেখক বলেছেন: লিংকটা আমার কাছে নেই। খুঁজতে হবে । পেলে আপনাকে জানাবো।

১১. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১৫
কঁাকন বলেছেন: ৪৫%--মুসলমান
৭%--হিন্দু
১০%--খাটি জামাত
১৫%--সুবিধাবাদি
১৫%--কাপুরুষ(আমি এই দলে)
৮%--বাংলাদেশি(রেড ইন্ডিয়ানদের মত বিলুপ্ত প্রায়)

১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২২

লেখক বলেছেন: আপনি দেখি পুরা পরিসংখ্যান হাজির করছেন।

১২. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২৯
কঁাকন বলেছেন: পরিসংখান না ভাই দু:খ
আমি নিজে ইন্ডিয়ার সাপোর্টার
কেউ পাকিস্তান সাপোর্ট করলে তারে রাজাকার বলিনাই
কিন্তু বাংলাদেশ-পাকিস্তান
বাংলাদেশ--ইন্ডিয়ার খেলায় পাকিস্তানের জন্য রোজা রাখা
ইন্ডিয়ার জন্য পুজো দেয়া
নির্লজ্জতার একটা সীমা তো থাকা উচিত
৩০ লাখ লোক হুদাই শহীদ হইছে
আমাদের পরাধীন ই থাকা উচিৎ ছিলো
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩২

লেখক বলেছেন: বুঝতে পারছি আপনার ক্ষোভটা।

১৩. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৩
রন্টি চৌধুরী বলেছেন: এটা আপেক্ষিক ব্যাপার কাকন। কেউ কেউ আমাদের মত ভাবার অবকাশ পান না। তাই তাদের কাছে হয়ত ইন্ডিয়া পাকিস্তান একটা খেলার দলের বাইরে কিছু নয়। প্রিয় দলের জন্য তারা তা করেন। ছেলেবেলায় এ দলগুলো আমারও প্রিয় ছিল। অনেক কিছু করতাম তাদের জন্য। যখন বুঝতে পারলাম তখন এখন রাস্তায় পাকিস্তানী দেখলেই দৌড়ে গিয়ে থুথু দিয়ে আসতে ইচ্ছে করে, যদিও ওই পাকিস্তানীর কোন দোষ তো আসলে নেই।
তাই খেলা নিয়ে যারা বাড়াবাড়ি করেন, তারা হয়ত এখনও এই বিষয়টি ভাবেন নি। তাই এটা নিয়ে হতাশ হবে না।
১৪. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৪৫
কঁাকন বলেছেন: @রন্টি চৌধুরী
পাকিস্টান/ বাংলাদেশ ছাড়া অন্যকোন দেশের খেলা আমার কোনো প্রোব নাই

বাংলাদেশ/অন্যকোন দেশের খেলা
আমারদেশ যতই খারাপ খেলুক আমার তো আমার দেশের জয়ই চাওয়া উচিৎ এখানে কোনো আপেক্ষিকতা নাই
১৫. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৪৭
রন্টি চৌধুরী বলেছেন: কাউকে কি দেখেছেন বাংলাদেশের খেলার সময় নিজের দেশের বিপক্ষে থাকে?
১৬. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫০
কঁাকন বলেছেন: জী ভাই দেখসি
পাকিস্থানের জন্য রোজাও রাখতে দেখসি
ঝগড়াও করসি
কোনো লাভ হয়নাই
বিশ্বকাপের ঐ ম্যাচে নাকি পাকিস্থানের জেতাটা খুবি জরুরী ছিল
১৮. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫৪
মানবী বলেছেন: গভীর উপলদ্বিগুলো আবেগ দিয়ে সুন্দর ভাবে তুলে ধরেছেন, ধন্যবাদ ভাইয়া।




সেই লিটল ফাইটার এখন কোথায় আছেন, কেমন আছেন জানতে ইচ্ছে করছে। নিজের বুকে ঘৃনা নয় বরং সাহস নিয়ে তিনি অনেক কিছুই দিতে পারেন নতুন প্রজন্মকে।
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

সেই লিটল ফাইটার একজন ব্লগার। গত রাতে একটি ব্লগে তিনি তার এই অনুভুতিগুলো তুলে ধরেছেন।

১৯. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫৪
কঁাকন বলেছেন: হাসতেসেন ভাই
আমার অনেক দু:খ লাগসিলো
এখোনো লাগে মনে পরলে
ভালো থাকেন
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ রেটিং ভাইজান :)

১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: ভালো লাগা প্রকাশ করার জন্য ধন্যবাদ।

২২. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো লিখেছো শামীম............
গভীর বোধ উঠে এসেছে লেখায়...।
ভালো থেকো।শুভেচ্ছা নিও।
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ সাজি আপু।
শুভেচ্ছা রইলো।

২৩. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫১
নাঈম বলেছেন: কিছু বলার নেই, দেশের বর্তমান পরিস্থিতিতে আমি এবং সর্বোপরি সাধারণ জনগণ খুবই হতাশ।
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: হতাশ হলেও ঘুরে দাড়াতে হবে আমাদের। মনেপ্রাণে বিশ্বাস করি তা সম্ভব।

১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ কাঙাল মামা

২৫. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪২
রেটিং বলেছেন: প্রগাঢ় বেদনা চোখে নিয়ে
বন্ধু এসে বলে আজ তার
সাহায্য যে কতো দরকার
যখন মৃত্যুপুরী তারই স্বদেশ

যদিও বেদনার মর্ম বুঝিনি
তবু পাশে দাঁড়াতে দ্বিধা করিনি
তোমাদের কাছে এই আহ্বান
এগিয়ে এসো বাঁচাতে কিছু প্রাণ
নির্বিশেষ

বাংলাদেশ, বাংলাদেশ
যেখানে দ্রুত কতো মরছে অনাহারে
যখন পৌছেছে নিশ্চিত বিশৃঙ্খলার দ্বারে
কখনো দেখি নি আমি এমন ধ্বংসযজ্ঞ
বাড়াবে না হাত সহযোগিতার
একটু প্রয়াস উপলব্ধি আর
বাচাও মানুষ, নির্বিশেষ বাংলাদেশ

বাংলাদেশ, বাংলাদেশ
এমন ভয়াল বিপর্যয়
আমি বুঝি না কেন যে হয়
নিশ্চিত কেবল বিশৃঙ্খল অবশেষ
কখনো দেখিনি আমি এমন করুনবেশ
এখন সরে যেওনা তোমরা দুরে
আমি দেখতে চাই বলছো একই সুরে
বাচাও মানুষ, নির্বিশেষ বাংলাদেশ
বাচাও বাংলাদেশ

বাংলাদেশ, বাংলাদেশ
হয়তো মনে হবে বহু দুর ব্যবধান
আমাদের যেখানে আজ অবস্থান
এটি এমনকিছু যাকে পারি না আমরা করতে অবহেলা
এটি এমনকিছু যাকে পারি না আমি করতে অবহেলা
তুমি কি দিবে না কিছু রুটি এখন
তাদের, চরম ক্ষুধায় কাতর তারা যখন
আমাদের বাচাতে হবে বাংলাদেশ
বাচাতে হবে মানুষ, নির্বিশেষ বাংলাদেশ
আমাদের বাচাতে হবে বাংলাদেশ
বাচাতে হবে মানুষ, নির্বিশেষ বাংলাদেশ


................
দারুন অনুবাদ। গ্রেট
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: অনুবাদটা কয়েক মাস আগে করেছিলাম। আমার এখনো কেন জানি মনে হয় এখনকার বাংলাদেশের জন্যও গানটির কথাগুলো প্রযোজ্য।
কেন এমন হলো.....

২৬. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫৩
নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম...খুবই ভালো লাগলো...স্বাধীন দেশে কেন এমন হয়...??
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: আমারও ভাবনা স্বাধীন দেশে কেন এমন হয়.......... !

ধন্যবাদ তোমাকে।

১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০২

লেখক বলেছেন: মুল লেখাটা সচলায়তনে লেখা ফারুক ওয়াসিফ এর একটি লেখায় কমেন্ট আকারে করেছেন লিটল ফাইটার খ্যাত মনজুরুল হক।

১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান ভাই আপনাকে।

২৯. ১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২৪
বৃত্তবন্দী বলেছেন: পিচকা পোলা তো ফাটাফটি লিখসে!
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: হুমমম

৩০. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৮
আবু সালেহ বলেছেন: কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি...
৩০বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি.....


আক্ষেপ রয়ে গেলো....স্বাধীনতা কি আসলেই পেলাম...??

দারুন লিখেছ @ শাইম্মা...
১৯ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: আক্ষেপ থেকেই গেল।

ধন্যবাদ।

৩১. ১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০৮
সোনালী ডানার সঙ্খচিল... বলেছেন: হুমম...
ঠিক আছে...
সাথে কিছু কিন্তুও আছে...
বাকচিৎ এখানে না হওয়াটাই ভাল!
১৯ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: হুমমম
সবখানে কিন্তু খোঁজা উচিত নয়।

৩২. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৮
েজবীন বলেছেন: সুন্দর করে তুলে আনছো অনুভূতি.....

অনুবাদটাও দারুন...
১৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ জেবীন আপু।

৩৩. ১৯ শে জুলাই, ২০০৮ রাত ১০:২০
চিটি (হামিদা রহমান) বলেছেন: লেখাটা মন ছোঁয়া..........

কেমন আছো?

আশাকরি ভালো আছো

শুভেচ্ছা থাকলো
১৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য।
ভালো আছি আপু। আশা করি তুমিও ভালো আছো। শুভেচ্ছা রইলো।

১৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: আবার কিন্তু !!!!!

৩৫. ১৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:১৫
রুখসানা তাজীন বলেছেন: কত কষ্ট বয়ে বেড়াচ্ছে কিছু কিছু মানুষ, আমরা তার আতপটা পাই, সুরটা ধরতে পারিনা। আফসোস।
১৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: অনেকের প্রাণের আক্ষেপ আমাদের স্পর্শ করে না। সমস্যাটা এইখানে।

১৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ জেডা

৩৭. ১৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

কি আর বদল হবে, দৃশ্যপট অবিকল তাই
সাত ভূতে ভাগাভাগি অবশেষে পাথরের ঘাই ...!


মন্জুরুল হকদের আমরা কিছুই দিতে পারিনি ।
না না ! পেরেছি ! দিতে পেরেছি রেশন আর বিশ টাকা ভাতার অপেক্ষা !
১৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: মনজুরুল হকদের আক্ষেপ আর কতোদিন শুনে যেতে হবে...........আর কতো দিন........খুব খারাপ লাগে।

৩৮. ১৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫১
েক আিম বলেছেন: বড় খারাপ লাগে যখন আমাদের স্বাধীনতা আমাদের হাতে হয় ভূলন্ঠিত।

তবু এখনো আশায় বুক বাধি আমার স্বদেশ দাড়াবে, দাড়াবেই মাথা তুলে বুক ফুলিয়ে। কোন রাজাকার, কোন শুয়োরের বাচ্চা আর কোন ভারতের কুত্তা আর সাম্রজ্যবাদী শক্তির কোন হায়না আমার স্বদেশের এই যাত্রা থামতে পারবে না: হয়ত সাময়িক বাধাগ্রস্থ করতে পারবে।
২০ শে জুলাই, ২০০৮ রাত ১২:১১

লেখক বলেছেন: ঠিক, তবুও আশায় বুক বাঁধি।

৩৯. ২০ শে জুলাই, ২০০৮ রাত ২:২৬
চাঙ্কু বলেছেন: লিখা ভালা হইছে ।

আমার মত লুকের আশা ছাড়া আর কিছুই নাই । আফসুস :(

বাংলাদেশ একদিন অবশ্যই মাথা তুলে দাঁড়াবে ।
২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৪৩

লেখক বলেছেন: সেটাই বাংলাদেশ একদিন মাথা তুলে দাঁড়াবেই।

৪০. ২০ শে জুলাই, ২০০৮ রাত ৮:০৩
চাঙ্কু বলেছেন: ছামীম ভাই , শইলডা ভালা নি ?
২০ শে জুলাই, ২০০৮ রাত ৮:০৬

লেখক বলেছেন: হুমমম ভালা :)
কি খবর হে ? ;)

৪১. ২০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৬
চাঙ্কু বলেছেন: খবর খারাপ হ্যায় । কাইলকা থেকে আবার অফিস :(
২১ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: আহারে অফিস!! আমারও অফিস শুরু হযে গেছে। :(

৪২. ২১ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২৮
রেটিং বলেছেন: সদা হাস্যময় নায়ক কি এখনও ঘুমাই :(
২১ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ঘুমাইতে ঘুমাইতে শেষ। খিকজ :)

৪৩. ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৯
রেজওয়ান বলেছেন: ধন্যবাদ। এই পোস্টটির দরকার ছিল। মন্জুরুল ভাইকে কি বলবেন ওনার লেখাগুলো কোথাও পোস্ট করতে?
২১ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: রেজ্ওয়ান ভাই ধন্যবাদ।
বলে দেখবো মনজুরুল হক ভাইকে।

২২ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: হুমমমম

৪৫. ২২ শে জুলাই, ২০০৮ রাত ৩:৫৯
রাশেদ বলেছেন: কিছু আসলে বলার নাই। তুমি প্রায়ই আমারে মুগ্ধ করো। আরো একবার করলা। অবাক না তেমন আমি।
২২ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ রাশেদ ভাই।

৪৬. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১:২৯
জিহাদ বলেছেন: ছবিটা আমার ভীষন ভীষন দেখতে ইচ্ছে হয়। যদি আপনি কখনো পেয়ে থাকেন প্লীজ জানাবেন।

লেখার জন্য ধন্যবাদ। সচলে আগেই পড়েছিলাম।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: ঠিক আছে জানাবো।

লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

৪৭. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৬
লিপিকার বলেছেন: অসাধারণ। প্রিয় পোস্ট।
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৮. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩১
আহসান হাবিব শিমুল বলেছেন: মনজুরুল হকের লেখা এবং সচলে ফারুক ওয়াসিফের লেখায় উনার কমেন্ট পড়েছিলাম।কিন্তু কেউ যে আগেভাগেই পোষ্ট দিয়েছে এইখানে তা চোখে পড়েনি।

ভালো লিখেছেন।
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০১
তারার হাসি বলেছেন: লিখেছেন আপনি কিন্তু কেন জানি আমি নিজে গর্ব বোধ করছি আপনার এই চমৎকার লেখার জন্য।
"স্লিপিং উইথ আর্মস" ছবি টা কি পাওয়া যাবে না কোনমতেই ?
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ছবিটা দেখার আমারও খুব ইচ্ছা ।

৫০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৭
মনজুরুল হক বলেছেন: @তারার হাসি।


না ভাই। ছবিটা আমিও আর পাইনি।আমি তো ৭১ এর পরেই 'ফটিক' হয়ে মামা বাড়ি চলে যাই।........................"মা বলেন তাদেরকে ৭৬ এ আ্যালোটমেন্ট বা অনুদান পাওয়া বাড়ি থেকে যেদিন উচ্ছেদ করা হয় সে সময় নাকি বাবা কষ্টে রাগে তার-আমার সব স্মৃতিই নষ্ট করে ফেলেছিলেন ! বাবা বলতেন ...থাক কষ্ট বাড়ে । জীবন বাঁচাতে ওই সময় এত বেশী কষ্ট করতে হয়েছে যে প্রাণ ধারণের বাইরে সবকিছুই গৌণ হয়ে গেছিল "।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: হুমম :(

২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২২

লেখক বলেছেন: :(

৫২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২০
সামশুল আলম বলেছেন: ভাইয়া ইটালিকে লেখা কথাগুলোর উৎসটুকু যদি বলতেন, খুব পড়তে ইচ্ছে করছে।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৬

লেখক বলেছেন: ইটালিকে লেখা কথাগুলো "লিটল ফাইটার" এর ব্লগ থেকে নেয়া ।

৫৩. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৮
রোবোট বলেছেন: কেউ গুগল করে দেখবেন? বিবিসির কাছে ছবিটা থাকতে পারে। মার্ক ট্যালী কি বেচে আছেন? উনি জানতে পারেন। লন্ডনে যারা থাকেন তারা কি এগিয়ে আসবেন?
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২০

লেখক বলেছেন: ছবিটা দেখতে পারলে খুব ভালো লাগতো।

৫৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৬
মনজুরুল হক বলেছেন: @রোবোট। আমার চাচাতো ভাই ২৪/২৫ বছর ধরে লন্ডনে থাকে।সেও চেষ্টা করেছিল,পায়নি।সেই ইপিআর সদস্য সেকেন্দার আলীও মারা গেছেন,চিটাগাংয়ে দেশের বাড়িতে।নিজেই একবার সেই
ক্যাম্প এলাকায় গিয়েছিলাম। কিছুই চিনতে পারিনি! সব বদলে গেছে, সবই বদলে যায়.......
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২১

লেখক বলেছেন: সব বদলে গেছে.....সব বদলে যায়....
হুমমম :(

৫৫. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৯
নিবিড় অভ্র বলেছেন: লিটল ফাইটার.....


















বাকরূদ্ধ! :(
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: হুমমমম

৫৬. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:৪২
বিষাক্ত মানুষ বলেছেন: তখন আমি কামলা দিতাম ... অনেক পোস্ট সেই সময়টা মিস হয়েছিলো .. যেমন এটা
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: দেরি করে হলেও পড়েছেন। ধন্যবাদ গুরু। :)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৯

লেখক বলেছেন: ধইন্যাপাতা তোমারে জেডা :)

৫৮. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
স্রাফা বলেছেন: হুম মুক্তিযুদ্ধের ফল কিছুই হয়নি আমাদের ফেবারে.......
স্বাধীনতার য়েত বছর পরও বাংলাদেশ নিজের সেন্ডেলে ভর করে দাডাতে পারে নাই কারন ৭১ য়ের বিপ্লবের ফল অন্য কেই ভোগ করছে....।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: হুমমম :(

১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

৬০. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৫
লুনা ফিরোজ বলেছেন: মানবী বলেছেন: গভীর উপলদ্বিগুলো আবেগ দিয়ে সুন্দর ভাবে তুলে ধরেছেন, ধন্যবাদ......
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ২:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ

১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৬৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭
...অসমাপ্ত বলেছেন: ...অসাধারণ ভাই।
...কিছু বলার নেই।

...খুব আগ্রহের সাথে চমৎকার লেখাটি আমার প্রিয়তে রাখব।
১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ...অসমাপ্ত ভাই।

৬৪. ১৩ ই মে, ২০০৯ ভোর ৪:১৭
তনুজা বলেছেন: অনেক ধন্যবাদ , আপনাকে পোস্টটার জন্য
একটা দলিল , না লিখলে অজানা থাকত একটা অধ্যায়
১৩ ই মে, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬৫. ১৩ ই মে, ২০০৯ ভোর ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লিখেছেন মাসুম ভাই।
১৪ ই মে, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: মাসুম ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ ;)

৬৬. ১৩ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
পারভেজ বলেছেন: স্যালুট মনজুরুল হক।
১৪ ই মে, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই।

 

মোট সময় লেগেছে ১.০৮২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.facebook.com/samimblog

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ