আমার প্রিয় পোস্ট

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৩

শেয়ারঃ
0 0 0

জীবনানন্দ দাশের এই কবিতাটি মনে হয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে দারুনভাবে প্রযোজ্য। কবি যখন কবিতাটি লিখেন তখনো হয়তো একইভাবে প্রযোজ্য ছিলো। নাহয় কবির ভাবনায় এমন কথামালা উঠে আসতো না। তাহলে কি পৃথিবীর অদ্ভুত আঁধার চলমান!
এই পৃথিবীতে বর্তমান প্রেক্ষাপটে অন্ধ যারা তারাই মনে হয় বেশি দেখে। যাদের কাছে প্রীতির মুল্য নেই তারাই না চাইতে পেয়ে যায় অনেক কিছু। তাদের পরামর্শ নিয়ে নির্ণিত হয় ভালোবাসার মূল্য!
আর যারা মানুষের প্রতি গভীর আস্থা রাখতে যায়, শিল্পের সাধনা কিংবা জীবন যাপনকে যাদের স্বাভাবিক মনে হয় তারা আজ শকুন শেয়ালের খাদ্য হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়ে যাদের কাছে কিছু শিখতে যাওয়া হয়....তাদের কাছেই নিপীড়নের শিকার হতে হয়....সত্যিই অদ্ভুত আঁধার এক।

জীবনানন্দ এর কবিতাটা তাই আবার পড়ি....বারবার পড়ি....

অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশী আজ চোখে দেখে তারা ;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া ।
যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি,
এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাহাদের হৃদয় ।

 

সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৬
দূরন্ত বলেছেন: হুমম.... ঘটনা দুঃখজনক।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৮

লেখক বলেছেন: দুঃখজনকই বটে। :(

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৯

লেখক বলেছেন: হুমমম

৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩০
অদ্ভুত আঁধার এক বলেছেন: আমার প্রিয় এক কবিতা।
পৃথিবীটা যদিও এরকম না তারপরও কেন জানি বারবার তাই মনে হয়।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৩

লেখক বলেছেন: হুমমমম

৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৫
একরামুল হক শামীম বলেছেন:
আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয় :
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে ;
প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনও ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে ।

আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায় ;
বিষন্ন খড়ের শব্দ ঝরে পড়ে ইস্পাতের কলে ;
চায়ের পেয়ালা ক'টা বেড়ালছানার মতো - ঘুমে - ঘেয়ো
কুকুরের অস্পষ্ট কবলে

হিম হয়ে নড়ে গেল ও - পাশের পাইস্ - রেস্তরাঁতে,
প্যারাফিন - লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে ।
সময়ের প্রশান্তির ফুঁয়ে ;
এইসব নিওলিথ - স্তব্ধ তার জ্যোৎস্নাকে ছুঁয়ে ।

( ঘোড়া/জীবনানন্দ দাশ)
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ শরৎ ভাই।

৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: প্রথম দেখে ক্লিক করলাম দেখি পোষ্ট নাই।

ভালো কাজ করেছো.........।যদিও অনেক কষ্টের!!!
কবিতার প্রতিটা লাইনে লাইনে কষ্ট মিশে আছে!!

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন: কষ্ট..........................

৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৭
মনজুরুল হক বলেছেন: বাঙালির বুদ্ধিমত্তা কখনোই ডায়ালেকটিকস ডিবেট বা আহরণ থেকে আসেনি। এসেছে বংশপরম্পরায়।সে কারণে আস্তিনের তলে কাদামাটি লেগে থাকাকে আমরা বলি--শেঁকড়ের কাছাকাছি থাকা মানুষ ! অথচ ও যে ফিউডাল লর্ড,তা বুঝতে পারার আগেই তাকে উচ্চ আসনে বসিয়ে দেই। যখন নামানোর চিন্তা আসে ততক্ষণে সে শেঁকড় গজিয়ে অনেক দূর প্রবিষ্ট হয়ে গেছে..।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪২

লেখক বলেছেন: যখন নামানোর চিন্তা আসে ততক্ষণে সে শেঁকড় গজিয়ে অনেক দূর প্রবিষ্ট হয়ে গেছে..।
এটাই হচ্ছে ভাবনার................

৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৮
অদ্ভুত আঁধার এক বলেছেন: আরে জন্ত্রনা তুমি কি শুরু করছ?
আমার সব প্রিয় কবিতা কি দিয়ে দিবা?
এরপর নিশ্চয় "বোধ" দিবা?
হুমম।
৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪১
একরামুল হক শামীম বলেছেন:
আলো-অন্ধকারে যাই- মাথার ভিতরে
স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে!
স্বপ্ন নয়-শান্তি নয়- ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
আমি পারি না তারে এড়াতে,
সে আমার হাত রাখে হাতে;
সব কাজ তুচ্ছ মনে হয়, পন্ড মনে হয়,
সব চিন্তা- প্রার্থনার সকল সময়
শূন্য মনে হয়,
শূন্য মনে হয়।

(বোধ- জীবনানন্দ দাশ, ধূসর পান্ডলিপি)
১০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৩
অদ্ভুত আঁধার এক বলেছেন: অই মিয়া কই পাও এগুলো?
লিং দাও।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৯

লেখক বলেছেন:
Click This Link

Click This Link

১১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: 'আট বছর আগে একদিন' কবিতাটা আছে আপনার কাছে? থাকলে এখানে দেন, প্লিজ। এত বড় কবিতা টাইপ করার ভয়ে ওটা নিয়ে কিছু কথা বলা হচ্ছে না। অথচ বলার জন্য মুখ চুলবুল করছে, লেখার জন্য আঙুল নিশপিশ করছে! আপনি এখানে দিলে কপি-পেস্ট করে, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটা নতুন পোস্ট দেবো বলে ভাবছি।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২২

লেখক বলেছেন: কবিতাটা মাত্র টাইপ করে দিলাম। :)

লেখাটা লিখে ফেলেন। পড়ার অপেক্ষায় আছি। :)

১২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৪
হিমালয়৭৭৭ বলেছেন: এটাই নির্মেঘ বাস্তব...
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২২

লেখক বলেছেন: নির্মেঘ বাস্তব..........হুমমম......

১৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
থ্যাংকু শামীম দা ;)

আহমাদ মোস্তফা কামাল ভাই, কতো আলসেমী করছেন, দ্যাখছো ?
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২৩

লেখক বলেছেন: তোমারে ধইন্যাপাতা ;)

১৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৮
এরশাদ বাদশা বলেছেন: এই আঁধার গ্রাস করে নিচ্ছে সমস্ত সু-প্রবৃত্তিকে। লোপ পাচ্ছে মনুষ্যত্ব; মানুষের ভিতরের জানোয়ারটাকে অবাধে চলার সুযোগ করে দিচ্ছে।

আদৌ কি এই আঁধার কেটে যাবে? আসবে আলোর বারতা?

অসাধারন পোস্ট শামীম ভাই!
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২৪

লেখক বলেছেন:
তবুওতো স্বপ্ন দেখি আলো আসবে
অদ্ভুত আঁধারে হারাতে চাই লালিত স্বপ্নের খেরোখাতা

১৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৮
একরামুল হক শামীম বলেছেন:
আট বছর আগের একদিন


শোনা গেল লাশকাটা ঘরে
নিয়ে গেছে তারে;
কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হল তার সাধ।
বধূ শুয়ে ছিল পাশে - শিশুটিও ছিলো;
প্রেম ছিল, আশা ছিল- জোছনায়- তবু সে দেখিল
কোন ভূত? ঘুম কেন ভেঙে গেল তার?
অথবা হয় নি ঘুম বহুকাল - লাশকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার

এই ঘুম চেয়েছিল বুঝি !
রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি
আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার;
কোনোদিন জাগিবে না আর।

'কোনোদিন জাগিবে না আর
জানিবার গাঢ় বেদনার
অবিরাম- অবিরাম ভার
সহিবে না আর - '
এই কথা বলেছিল তারে
চাঁদ ডুবে চলে গেলে - অদ্ভুত আঁধারে
যেন তার জানালার ধারে
উটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধতা এসে।

তবুও তো পেঁচা জাগে;
গলিত স্থবির ব্যাঙ আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
আরেকটি প্রভাতের ইশারায় - অনুমেয় উষ্ণ অনুরাগে।

টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে
চারি দিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা;
মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে।

রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি;
সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কতো দেখিয়াছি।
ঘনিষ্ঠ আকাশ যেন কোন বিকীর্ণ জীবন
অধিকার করে আছে ইহাদের মন;
দূরন্ত শিশুর হাতে ফড়িঙেগর ঘন শিহরন
মরণের সাথে লড়িয়াছে;
চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বথের কাছে
এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা;
যে জীবন ফড়িঙের, দোয়েলের - মানুষের সাথে তার হয় নাকো দেখা
এই জেনে।

অশ্বথের শাখা
করে নি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে
সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে

করে নি কি মাখামাখি?
থুরথুরে অন্ধ পেঁচা এসে
বলে নি কি : 'বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?
চমৎকার! -
ধরা যাক দু -একটা ইঁদুর এবার!
জানায় নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার?

জীবনের এই স্বাদ - সুপক্ব যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -
তোমার অসহ্য বোধ হল;


মর্গে কি হৃদয় জুড়োলো
মর্গে - গুমোটে
থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে!

শোনো
তবু এ মৃতের গল্প; - কোনো
নারীর প্রণয়ে ব্যার্থ হয় নাই;
বিবাহিত জীবনের সাধ
কোথাও রাখে নি কোন খাদ,
সময়ের উদবর্তনে উঠে এসে বধূ
মধু - আর মননের মধু
দিয়েছে জানিতে;
হাড়হাভাতের গ্লানি বেদনার শীতে
এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;
তাই
লাশকাটা ঘরে
চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের ' পরে।

জানি - তবু জানি
নারীর হৃদয় - প্রেম - শিশু - গৃহ - নয় সবখানি;
অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয় -
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;
ক্লান্ত - ক্লান্ত করে;
লাশকাটা ঘরে
সেই ক্লান্তি নাই;
তাই লাশকাটা ঘরে
চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের 'পরে।

তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
থুরথুরে অন্ধ পেঁচা অশ্বথের ডালে বসে এসে,
চোখ পালটায়ে কয় : 'বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?
চমৎকার !
ধরা যাক দু - একটা ইঁদুর এবার -'

হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার?
আমিও তোমার মতো বুড়ো হব - বুড়ি চাঁদটারে আমি করে দেব
কালীদহে বেনো জলে পার;
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার।

১৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
@আবদুর রাজ্জাক শিপন
আর কইয়েন না শিপন ভাই! আলসেমির চোটে আঙুল পর্যন্ত অবশ হয়া আছে! শামীম তো আমার কথা রাখবো বইলা মনে হয় না, আপনে আমার হয়া একটু সুপারিশ করেন না, ভাই! পিলিজ!
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২৮

লেখক বলেছেন: সুপারিশে কাজ হৈব না ;) ধইন্যাপাতা লাগবো ;)

১৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: থ্যাংকু শামীম। বিরাট উপকার করলেন। কাল/পরশুই একটা পোস্ট দিবো। এই মন্তব্য দেখার আগেই আমি আবার শিপন ভাইরে ধরছিলাম আপনের কাছে সুপারিশ করার জন্যে। কিছু মনে কইরেন না।

আবারও ধন্যবাদ। অজস্র। অসংখ্য। অগুনিত।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২৯

লেখক বলেছেন: ধইন্যপাতা দিলেন নাকি!! ;) ধইন্যাপাতার যা দাম বিক্রি করমু কিনা চিন্তা করতাছি । :)

১৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ধইন্যাপাতার দেখছেন কি!?! পোস্ট যেদিন দিমু, সেইদিন দেখবেন। ট্রাকে কইরাও লয়া যাইতে পারবেন না! ;)
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪২

লেখক বলেছেন: ট্রাক কি এখনোই ভাড়া কইরা ফেলমু নাকি! ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৯

লেখক বলেছেন: কি হইলো আবার তোমার! শর্ট কমেন্ট মার্ছো!! বউ কি পিডানী দিছে নাকি? ;)

২০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৫
চাঙ্কু বলেছেন: সত্যিই অদ্ভুত আঁধার এক ।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৫

লেখক বলেছেন: হুমমমম

২১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কবিতাগুলি আবারও পড়ে ভালো লাগলো। মনটা সবকিছুতেই বড়ো বিমর্ষ হয়ে আছে। তাি কিছু বললাম না। এসেছিলাম, জানিয়ে গেলাম!:(
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: কবিতাগুলো আমার দারুন প্রিয়।
আট বছর আগের একদিন কবিতার - ''যে জীবন ফড়িঙের, দোয়েলের - মানুষের সাথে তার হয় নাকো দেখা'' লাইনটা অসাধারণ লাগে। বারবার মনে মনে আওড়াই।

২২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০১
সীমান্ত আহমেদ বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম। অন্যরকম ভালোলাগার অনন্য কবিতাগুলোর জন্যই।
আর বিশেষ ধন্যবাদ আট বছর আগের একদিন কবিতাটি দেয়ার জন্য।
এটি আমার অনেক প্রিয় কবিতা।
Click This Link
এ কবিতাটা নিয়ে আমার প্রথম দিককার একটি ব্লগ দিলাম। জীবনানন্দের মত লোককে নিয়ে আমার মত নাদানের তো সমালোচনার অধিকার নেই জাস্ট তার কথার অর্থ আমার মাঝে যে বোধের জন্ম দিয়েছে তাই শেয়ার করলাম।
আপনাকে অনেক ধন্যবাদ।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: কৃতজ্ঞতা। লিংকের লেখাটা পড়লাম। দারুন লিখেছেন।
ধন্যবাদ আপনাকে।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: হুমমমম

২৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭
দোলাহাসান বলেছেন: মন টন এমনিতেই ভাল নেই, তার উপর এত দুঃখের কবিতা না দিলে চলছিল না:( অন্ধকারতো সবই খেয়ে ফেলল।
পোস্টে ক্লিক করলে আসতে অনেক সময় নিল।
কিছু মনে করেন না, লেখা ভাল লাগছে। জীবনে আর কত কিছুই শুনব। ভাল থাকুন
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

২৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০২
আমি ও আমরা বলেছেন: ধন্যবাদ শামীম কবিতাটার জন্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: হুমমমম :)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: হ :)

২৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: প্রিয়তে.....। :) আপনারে সহস্র ধন্যবাদ শামীম ভাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ ভাই।

২৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৬
ইলা বলেছেন: হায়! হায়! এতক্ষন ভাবলাম শাইম্যা বুঝি পরানান্দ হইয়া গ্যাছে। অহন দেহী ব্যাগডি জীবনানন্দে র থ্যইক্যা কপি মারছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: ;)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন: কি বললা!!

৩১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৪
ফিউশন ফাইভ বলেছেন:
অফটপিক
আমার এই পোস্টটা দেইখা আপনার পাঁচটা প্রিয় কবিতার নামধাম দিয়া গেলে ভালো হৈতো।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন: ভালো উদ্যোগ।

৩২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯
প্রাকৃত বলেছেন: আমার প্রিয় কবিতা গুলো...................

হুমম!!! ভেবেছিলাম,কিন্তু এভাবে নয়!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: হুমমম

৩৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩২
আবু সালেহ বলেছেন:

কষ্ট একে যাওয়া এ কবিতা...
..
ধন্যযোগ
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ নিহন।

০৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: হুমমমমম

৩৬. ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩১
কালপুরুষ বলেছেন: ভাবছি--- আমাদের ভবিতব্য কী? কোথায় চলেছি আমরা?

কবিতাগুলো শেয়ার ককরার জন্য ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: কোথায় যে চলেছি আমরা!!

ধন্যবাদ কালপুরুষদা।

 

মোট সময় লেগেছে ১.০১৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.facebook.com/samimblog

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ