আমার প্রিয় পোস্ট

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীরা জামায়াতে ইসলামীর নেতা থাকতে পারে কি??

২২ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৩

শেয়ারঃ
0 2 0

নির্বাচনে অংশ নেয়ার জন্য জামায়াতে ইসলামী তাদের গঠনতন্ত্রে পরিবর্তন এনেছে। দলের সংশোধিত গঠনতন্ত্রের প্রচ্ছদের রং পরিবর্তন করা হয়েছে। অন্তত ১৩টি ধারায় সংশোধন, কয়েকটি ধারা ও অনুচ্ছেদ সংযোজন ও বিয়োজন করা হয়েছে।
এমনকি দলের নামটাও পরিবর্তন করে দেয়া হয়েছে। হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের গঠনতন্ত্রের প্রচ্ছদে আল্লাহ্ ও আক্বিমুদ্দীন অর্থাৎ তোমরা দ্বীন (ইসলাম) প্রতিষ্ঠা কর−এই লেখাসংবলিত লোগো ছিল। সংশোধিত গঠনতন্ত্রে এটি বাদ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের আদর্শিক অবস্থান ত্যাগ করে অমুসলিমদেরও দলে নেওয়ার নীতি নিয়েছে দলটি।

এত দিন জামায়াতের কোনো কমিটিতেই নারী সদস্যদের রাখা হয় নি। কিন্তু নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের শর্ত মেনে সব কমিটিতে ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী সদস্য সম্পৃক্ত করারও ঘোষণা দিয়েছে দলটি।

সবই যে নির্বাচন কমিশনের শর্ত মানার জন্য তা আর কারোরই বুঝতে বাকি নেই। জামাতের এই ভোল পাল্টানো দেখে মনে হলো...আহ! বেচারা....:)

তবে যে বিষয়টেতে আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে তা হলো দলটির নতুন গঠনতন্ত্রের ভূমিকা। সংশোধিত গঠনতন্ত্রের ভুমিকাতে একটি অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে-

"যেহেতু স্বাধীন বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ এবং বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়া বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন-সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে; সেহেতু এই মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে ইসলামী সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী−এর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল।"

কয়েকটি বিষয় লক্ষ্য করি-
যেহেতু
১. স্বাধীন বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ।

এইটা নিয়ে বেশি কিছু বলার নাই। তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ পরিসংখ্যানগত দিকের বিষয়।

২. বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়া বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন-সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে

লক্ষ্য করি এই লাইনটা। বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের কথা স্বীকার করে নেয়া হয়েছে। তাদের সংশোধিত গঠনতন্ত্রের ভাষ্যমতে, এই বীরত্বপূর্ণ সংগ্রামের ফলেই, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন-সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে। তারমানে স্বাধীনতার এতো বছর পরে গঠনতন্ত্রে সংশোধনের মাধ্যমে প্রকাশ্যে জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিয়েছে।

কিন্তু এই দলটির শীর্ষস্থানীয় অনেক নেতার মুক্তিযুদ্ধবিরোধী ইমেজ রয়েছে। অনেক শীর্ষস্থানীয় নেতাই চিহ্নিত যুদ্ধাপরাধী। এই বিষয়টিতে বিস্তারিতভাবে যাওয়ার আগে সংশোধিত গঠনতন্ত্রের ভূমিকা অংশের বাকি বিষয়গুলো দেখি।

এখানে বলা হয়েছে- সেহেতু এই মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে
লক্ষ্য করি কোন মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে। এখানে দুইটি বিষয়ের উল্লেখ রয়েছে।

১. স্বাধীন বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ।
২. বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়া বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন-সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে

আগেই বলেছি এক নাম্বার বিষয়টির পরিসংখ্যানগত তাৎপর্য বেশি। যদি তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হয় তাহলে তার জন্য মৌলিক বিশ্বাসের কতোটুকুইবা প্রয়োজন।

দ্বিতীয় বিষয়টার জন্য মৌলিক বিশ্বাস এবং চেতনা পুরোটাই খাটে। সুতরাং জামায়াতে ইসলামী তাদের সংশোধনী গঠনতন্ত্রে , "বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়া বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন-সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে " বিষয়টিকে মৌলিক বিশ্বাস এবং চেতনা বলছে।

শেষ অংশে উদ্দেশ্যে নিয়ে কথা বলা হয়েছে। রাজনৈতিক দল অনেক ধরনের উদ্দেশ্যের কথাই বলে। সুতরাং এ নিয়ে বেশি কিছু বলার নাই।

ফিরে যাই আগের আলোচনায়। যেহেতু দলটি তাদের সংশোধিত গঠণতন্ত্রে মুক্তিযুদ্ধের বিষয়টিকে মৌলিক বিশ্বাস এবং চেতনা হিসাবে বলছে এখন দেখতে হবে দলটির সদস্যরা, শীর্ষস্থানীয় নেতারা সেই মৌলিক বিশ্বাস এবং চেতনা মানে কিনা।

মৌলিক বিশ্বাস এবং চেতনার কথাগুলো বলা হয়েছে গঠণতন্ত্রের ভূমিকা অংশে। সংবিধানের জন্য প্রস্তাবনা অংশ যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি কোন গঠনতন্ত্রের জন্য ভূমিকা অংশ গুরুত্বপূর্ণ। সুতরাং জামায়াতে ইসলামী নামের দলটির সদস্য কিংবা নেতা হলে যেমন গঠনতন্ত্রের ভিতরের অংশগুলো মানতে হবে ঠিক তেমনি ভূমিকা অংশও মানতে হবে।

কিন্তু দলটির শীর্ষ নেতৃত্বে যারা আছে তাদের অবস্থান দেখে কি মনে হয় তারা মৌলিক বিশ্বাস এবং চেতনার বিষয়টি মানছে? মুক্তিযুদ্ধের সময় তারা প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোদ্ধে অবস্থান নিয়েছিল, পত্রিকায় মুক্তিযুদ্ধের বিরোদ্ধে বিবৃতি দিয়েছিল, রাজাকার বাহিনী গঠন করেছিল। দেখতে হবে তাদের বর্তমান অবস্থান। আইন তাদের বর্তমান অবস্থান জানতে তাদের "স্টেট অব মাইন্ড" দেখবে। এই লোকগুলা কখনোই তাদের কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চায়নি। তারমানে তাদের অবস্থানের কোন পরিবর্তন নেই।

এই বিষয়গুলো কি কথিত মৌলিক বিশ্বাস আর চেতনার সাথে যায়? যেসব সদস্য কিংবা নেতা দলের গঠনতন্ত্রের ভূমিকাই মানে না তাদের কি অধিকার আছে সেই দলের নেতা কিংবা সদস্য হওয়ার?

সুতরাং জামায়াতে ইসলামী দলে কোন রাজাকার, স্বাধীনতাবিরোধী সদস্য হতে পারে না তাদের গঠনতন্ত্র অনুযায়ী। তাই রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীগুলারে দলটি থেকে বহিস্কার করা হোক। :)

দলে নারীদের নেয়া হোক, অমুসলিম সদস্য নেওয়া হোক। দেখি দলটির অবস্থান ভোল পাল্টিয়ে আদতে কোথায় দাড়ায়। ;)

তবে বড় দাবিটাই হলো- জামায়াতে ইসলামী'র সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীগুলারে দলটি থেকে বহিস্কার করা হোক। :):D:)




 

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৯
বিবর্তনবাদী বলেছেন:

জামায়াতে ইসলামী'র সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীগুলারে দলটি থেকে বহিস্কার করা >>>>>>>>>>

তাহলে নতুন রূপের জামাতে শুধু মহিলা আর অমুসলিমরাই থাকবে

=p~=p~=p~=p~=p~
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪২

লেখক বলেছেন: গঠনতন্ত্র অমান্য করা কি ঠিক? ;)


=p~=p~=p~

২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০০

লেখক বলেছেন: হুমমম

৩. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

নাইস পয়েন্ট ইনডিড !

উত্তম জাঝা ফর শামু :)
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০৬

লেখক বলেছেন: :):):)

৪. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫২
একরামুল হক শামীম বলেছেন:
সাম্প্রতিক ব্লগ দেখেছেন-

# শামীম রিয়াজ
# শঙ্খচীল
# অ্যামাটার
# আবদুর রাজ্জাক শিপন
# বিবর্তনবাদী
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন: শঙ্খচীল সাহেব, আমিতো যুক্তি উল্লেখ করেই বিষয়টা পরিস্কার করছি। আপনি আপনার যুক্তি উল্লেখ করেই মাইনাসটা দিলে ভালো হতো না?
অবশ্য যুক্তি না থাকলে কি আর করা! ;)

৫. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৩
শঙ্খচীল বলেছেন: জামাতে যে যুদ্ধাপরাধী আছে প্রমান কি ? আগে আদালতে প্রমান হোক তারপর দেখা যাবে। আর ৭১ এর সাধীনতা চায়নি , এরকম অনেক লোক আওয়ামীলীগ ও বিএনপিতে ও আছে। শেখ হাসিনার বেয়াই ও ফরিদপুর আওয়ামীলীগের সভাপতি মুসা মিয়া শান্তি কমিটির সভাপতি ছিল। আগে আওয়ামীলীগ ও বিএনপি কে বহিস্কার করতে বলেন , তারপর জামাতের টা দেখা যাবে।
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৯

লেখক বলেছেন: কিছুক্ষণ হাইসা নেই। হা হা হা
জামাতে নাকি যুদ্ধাপরাধী নাই...হা হা হা

যুদ্ধাপরাধী নিরুপনের যে আইনটি রয়েছে সেই সম্পর্কে জানা আছেতো?

এখন বলেন জামাতের শীর্ষস্থানীয় নেতারা যে রাজাকার বাহিনী গঠনের সাথে জড়িত তা কি মানেন?

অক্সিলারি ফোর্স এর সদস্যরা যে যুদ্ধাপরাধী হবে তা কি আপনার জানা আছে?

সংশোধিত গঠনতন্ত্রের মৌলিক বিশ্বাস এবং চেতনার সাথে এই রাজাকারী, আর মুক্তিযুদ্ধবিরোধী সত্বা একসাথে যায় কি?

উত্তরগুলেঅ ঠিকমতো প্রস্তুত করে পরবর্তী কমেন্ট করতে আসবেন।

২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৭. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৪
কঁাকন বলেছেন: এদের ভন্ডামি দেখতে দেখতে চোখ টায়ার্ড হয়ে গেলো
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৭

লেখক বলেছেন: হুমমমম

৮. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৯
কুম্ভকর্ণ বলেছেন: আমি বলি কি আদভানীকে জামাতের আমীর বানানো হোক!
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩২

লেখক বলেছেন: হা হা হা

৯. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪২
হেরিটেজ বলেছেন: জামাত আর রাজাকার নিপাত যাক।
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: :):):)

১০. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫০
আল-আমিন বলেছেন: যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য(নামের প্রথম অক্ষর ক)সে একটা অঞ্চলের শান্তি কমিটির সভাপতি ছিলেন।এমন আরো অনেকে আছেন।তাদের ব্যাপারে আওয়ামীলীগ কি ব্যবস্থা নিয়েছে জানাবেন কি?নাকি তারা আওয়ামী লীগে যোগদানের পর মুক্তিযোব্ধা হয়ে গেছে??
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: পোস্টটার আলোচনাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন কেন?

আগে বলেন - যেসব সদস্য কিংবা নেতা দলের গঠনতন্ত্রের ভূমিকাই মানে না তাদের কি অধিকার আছে সেই দলের নেতা কিংবা সদস্য হওয়ার?

তাহলে কি জামায়াতে ইসলামী দলে কোন রাজাকার, স্বাধীনতাবিরোধী সদস্য হতে পারে তাদের গঠনতন্ত্র অনুযায়ী?

উত্তরগুলো রেডি করে নিয়ে আসেন। তারপর আপনার সাথে আলোচনা করি। :)

১১. ২২ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১১
রামন বলেছেন: জামাত মুক্তিযুদ্ধকে স্বীকার করেছে, মুক্তিযুদ্ধের ফসল দেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে দেশের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করেছে,ভালকথা কিনতু সংবিধানে নারীর সমঅধিকারের কথা বলা হয়েছে বর্তমান সংশোধনীতে জামাত তাদের গঠনতন্ত্রে এই বিষয়ে কোনো সংশোধন বা পরিবর্তন আনে নাই অথাৎ তাদের গঠনতন্ত্রে লিংগ বৈষম্য রয়েই গেল,যা সংবিধান পরিপন্থি।
১২. ২২ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৬
অমি রহমান পিয়াল বলেছেন: উকিল সাব, আপনেকি জামাতরে নেতাশুন্য কইরা দিতে চান নিকি?
পোস্টে প্লাস
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: হা হা হা :)
কিন্তু গঠনতন্ত্রতো তাদের মানা উচিত :)

১৩. ২২ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩২
অচেনা আগন্তক বলেছেন: "বড় দাবিটাই হলো- জামায়াতে ইসলামী'র সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীগুলারে দলটি থেকে বহিস্কার করা হোক"- জামাতেতো তাইলে একজন সদস্যও থাকবোনা :)। পোষ্টে প্লাস।
৩১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: হ!

১৫. ২২ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫৮
আলিফ দেওয়ান বলেছেন: পার্জানা মাহাবুবা আর উম্মু আভদুল্লার কপাল খুলি গেলু। তাহারা ত সড়াসড়ি এম্পি হইতে পারিবেক। ইহারা ছারা জামাথে মহিলা আর কুতায়?
১৬. ২২ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩৪
সাদা মনের মানুষ বলেছেন:


একটি সংগ্রীহিত ছড়া, দেখুনতো কেমন ?

হরিদাস পাল গিয়ে যোগ দিল জা'মাতে
এইবার কেউ তাকে পারলনা থামাতে
গঠনতন্ত্রে আর বাঁধা নেই ধর্মে
হরিদাস মন দেয় শুধু সত্ কর্মে
"দু'দিনের দুনিয়ায় সব কিছু তুচ্ছ "
ধীরে ধীরে পজিশন হতে থাকে উচ্চ
অবশেষে একদিন মজলিশে শূরায়ে
ঘোষণা শুনেই হরি পড়ে মাথা ঘুরায়ে
নায়েবে আমীর করে ওরা হরি পাল কে
এমন স্বপ্নে তার ঘুম ভাঙে কালকে !


সেই সাথে প্লাস ।
১৭. ২২ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪৮
জ্বিনের বাদশা বলেছেন: ভালো পয়েন্ট, জায়গা মতো ধরছেন ...

"জামায়াতে ইসলামী'র সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীগুলারে দলটি থেকে বহিস্কার করা হোক।" -- এদের বহিস্কার করলেই কি জামাত সংশোধিত হয়ে যাবে?

জামাতকে আসলে এরকম প্যাঁচঘোচের মধ্যে বাঁচতে না দিয়ে সরাসরি নিষিদ্ধ করা উচিত। এরা ব্র্যান্ডের যুদ্ধাপরাধী দল, এরা ব্যক্তি লেভেলে না, দল লেভেলে যুদ্ধাপরাধ করেছে। এরা গঠনতন্ত্র বদলালেই বা কি বদলাবে?
জামাতকে সরাসরি নিষিদ্ধ করা উচিত।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: এটা করলেই ভালো হয় সবচেয়ে বেশি :)

১৮. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:১২
শাওন বলেছেন: তার মানে হইলো গদি পাওয়ার খাতিরে যেসব পরিবর্তন আনা হবে সেসব ইসলাম বিরোধী হলেও কোনো সমস্যা নাই । তারা সেটা মেনে নিবে ।
তার মানে বুঝছেন কতবড় ভন্ড সব ?
১৯. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:১৫
ম্যাকলাভিং বলেছেন: ফরাসী গেলমানের কথা শুইনা হাসতে হাসতে শেষ।

গেলমান তুমার বস ওয়ালীর বাপের এগেনষ্তে যে কইতাসো, পরে কিন্তু ড়ঘ কাইটা োন্দাইবো
২০. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩৯
কঁাকন বলেছেন: জ্বিনের বাদশা বলেছেন: ভালো পয়েন্ট, জায়গা মতো ধরছেন ...

"জামায়াতে ইসলামী'র সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীগুলারে দলটি থেকে বহিস্কার করা হোক।" -- এদের বহিস্কার করলেই কি জামাত সংশোধিত হয়ে যাবে?

জামাতকে আসলে এরকম প্যাঁচঘোচের মধ্যে বাঁচতে না দিয়ে সরাসরি নিষিদ্ধ করা উচিত। এরা ব্র্যান্ডের যুদ্ধাপরাধী দল, এরা ব্যক্তি লেভেলে না, দল লেভেলে যুদ্ধাপরাধ করেছে। এরা গঠনতন্ত্র বদলালেই বা কি বদলাবে?
জামাতকে সরাসরি নিষিদ্ধ করা উচিত(একমত)
২১. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৮
রাফা বলেছেন: ধৈর্য্য ধারণ করুন , অচিরেই অন্তসার শুন্য মতামত পেয়ে যাবেন ।পিছলানো যাদের স্বভাব ছাই দিয়ে ধরলেও তারা পিছলাতেই থাকবে।

ধন্যবাদ সময় উপযোগী পোষ্টের জন্য।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: হুমমম
ধন্যবাদ আপনাকে

২২. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: একটা লক্ষণীয় বিষয়, যারা এই পোস্টের বিরোধিতা করছে তারা কিন্তু বলার সময়ে আওয়ামী লীগ, বা বিএনপি'র যুদ্ধাপরাধীদের দিকে আঙ্গুল তুলছে। এটা একটা আইওয়াশ দেবার চেষ্টা। জামাত-কে কচুকাটা করা মানে এই না যে উল্লেখিত রাজনৈতিক দলগুলো ধোয়া তুলসীপাতা। যুদ্ধাপরাধী ইস্যুতে নমনীয় সকল নীতিকেই গদাম লাথি।

আরো কিছু কিছু নপুংসক এই পোস্টের বিরোধিতা করবে। সৎ মূল্যবোধের এতই অভাব! এদেশের মাটি-মানুষের সাহচর্যে বেড়ে উঠে এদেশের অস্তিত্বের প্রতিই এরা হুমকি দিচ্ছে। এখন দেখার বিষয় জামাত ভোল পাল্টালেও তাকে প্রকাশ্যে ধরা।

পোস্টের জন্যে তোমারে ধন্যবাদ শামীম।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: যুদ্ধাপরাধী ইস্যুতে নমনীয় সকল নীতিকেই গদাম লাথি।

ঠিক বলেছো।
ধন্যবাদ।

২৩. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
নুরুন্নবী হাছিব বলেছেন: @ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: একটা লক্ষণীয় বিষয়, যারা এই পোস্টের বিরোধিতা করছে তারা কিন্তু বলার সময়ে আওয়ামী লীগ, বা বিএনপি'র যুদ্ধাপরাধীদের দিকে আঙ্গুল তুলছে। এটা একটা আইওয়াশ দেবার চেষ্টা। জামাত-কে কচুকাটা করা মানে এই না যে উল্লেখিত রাজনৈতিক দলগুলো ধোয়া তুলসীপাতা। যুদ্ধাপরাধী ইস্যুতে নমনীয় সকল নীতিকেই গদাম লাথি...সহমত...
২৪. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০২
ফারহান দাউদ বলেছেন: হ,জামাত আর মুক্তিযুদ্ধ,সোনার পাথরবাটিও এরচেয়ে কম হাস্যকর।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: ঠিক।
চরম হাস্যকর

২৫. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১১
মোহাম্মদ আরজু বলেছেন: ফারহান দাউদের সাথে একমত।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৪

লেখক বলেছেন: হুমমমম

২৬. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৭
নিবিড় অভ্র বলেছেন: বিবর্তনবাদী বলেছেন:

জামায়াতে ইসলামী'র সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীগুলারে দলটি থেকে বহিস্কার করা >>>>>>>>>>

তাহলে নতুন রূপের জামাতে শুধু মহিলা আর অমুসলিমরাই থাকবে


রাশেদ খান মেননের মত বলি: মুনাফেক কত প্রকার ও কি কি তা জামাত কে দেখলেই বোঝা যায়!!
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: হুমমমম

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: হুমমমম

২৯. ২৫ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৪০
আশরাফ মাহমুদ বলেছেন: জামাত নিষিদ্ধ হোক, এটাই আসল কথা। তালবাহানা করে লাভ কি।

আপনার যুক্তিটা কিন্তু দারুণ.......।
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

৩০. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭
মোসতফা মনির সৌরভ বলেছেন: শহীদ (!) মুসলমান ভাইদের নিয়ে পোস্ট :
Click This Link
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন: পড়ছি ভাইজান। হেভভি হইছে। :)

৩১. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৪
সিটিজি৪বিডি বলেছেন: পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। ইসলাম থেকে একটু দুরে এসেছে। দেখা যাক আগামীতে বাজাই কি করতে পারে।
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: হ, দেখা যাক।

৩২. ২২ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৬
মুহাম্মদ জ িহরুল কাইয়ুম ভূঁইয়া বলেছেন: আওয়ামী লীগের রাজাকারদের কি অবস্থা হবে গো? বিচার তো শুরু হইয়া গেলো?
-- শুনছি হেরা নাকি সাটিফ্রিকেট নিয়া নিছে?
৩৩. ২২ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৭
মুহাম্মদ জ িহরুল কাইয়ুম ভূঁইয়া বলেছেন: ...অমি রহমান পিয়ালের যৌবনজ্বালা মিটছে কি!!!
৩৪. ২২ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৮
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: আলিফ দেওয়ান বলেছেন: পার্জানা মাহাবুবা আর উম্মু আভদুল্লার কপাল খুলি গেলু। তাহারা ত সড়াসড়ি এম্পি হইতে পারিবেক। ইহারা ছারা জামাথে মহিলা আর কুতায়?
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ পিয়াল ভাই।

৩৬. ১৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:৪৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: আবারো প্রমান হইলে যে জামায়াত ভন্ডদের দল। ইসলাম ওদের মুখোশ মাত্র। এইভাবে অনেক ধর্মপ্রান মানুষের ধর্ম নিয়ে ওদের খেলা করতে দেখি। চমৎকার পোস্ট।
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: ভন্ডামি নিত্যনতুন মাত্রা পাচ্ছে....ধর্মকে দলটা ব্যবহার করছে মুখোশ হিসেবে।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ।

৩৭. ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৩
মারূফ মনিরুজ্জামান বলেছেন: সাব স্ট্যান্ডার্ড এর কথাটা মনে পড়ল- লুংগির পকেট :)
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: হা হা হা :)

০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ৭:৫১

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ১.০৪০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.facebook.com/samimblog

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ